Posts

Showing posts from October, 2022

Charu Asopa- Rajeev Sen : রাজীবের সঙ্গে ডিভোর্স! তবে ননদ সুস্মিতার সঙ্গে মেয়ের জন্মদিন পালন করবেন চারু!

চারু জানিয়েছিলেন, খুব শীঘ্রই রাজীবের সঙ্গে তাঁর বিবাহ-বিচ্ছেদের প্রক্রিয়া শুরু হবে। তাঁর আশা, এতে আর কোনও বিরেধ না করে রাজীবও তাতে রাজী হয়ে যাবেন। শুধু তাই নয়, নিজেদের বিয়ের তিক্ততা নিয়েও বিস্ফোরক তথ্য সামনে এনেছেন সুস্মিতা সেনের ভাইয়ের বউ। তাঁর কথায়, 'বিয়ের পর থেকেই আমাদের মধ্যে ঝগড়া লেগেই আছে। যখনই আমাদের মধ্যে ঝগড়া বা তর্ক হত, রাজীব অদৃশ্য হয়ে যেত। আমি বুঝতে পেরেছিলাম আমাদের মধ্যে অনেক পার্থক্য। আশা করছিলাম যে মেয়ে জিয়ানার জন্য হয়তো সব ঠিক হয়ে যাবে। দুর্ভাগ্যবশত তা হলনা।' from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/4qxMa8g https://ift.tt/p97NkTB

Cactus : 'অভিমান করে কিছু কথা লিখে ফেলেছিলাম, ক্যাকটাসেই আছি'

সোমবার নিজের ফেসবুকে লেখেন, 'ওরকম ব্যান্ড যেখানে অন্ত্যেষ্টি  থাকে, সেখানে আমি পশ্রয় দিই না...জয়গুরু।' আর এরপরই সোশ্যাল মিডিয়ায় 'পটা'র ক্যাকটাস ছাড়ার খবর, আর ক্যাকটাসে ফের ভাঙন ধরার কথা ছড়িয়ে পড়ে। যদিও ভাঙছে না ক্যাকটাস। তিনিও বন্ধু সিধু আর ক্যাকটাসের সঙ্গেই রয়েছেন। পটা জানান, আবেগতাড়িত হয়ে একটা খারাপলাগা থেকে ফেসবুকে কিছু কথা পোস্ট করে ফেলেছিলেন।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/WHm0AXp https://ift.tt/GYjzrD6

Sidharth Malhotra and Sadhguru : কালো চশমা পরে 'কালা চশমা'য় নাচলেন সদগুরু, অবাক সিদ্ধার্থ!

গত জুনে সেই উপলক্ষেই সদগুরুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। সেসময়ই সদগুরুর সঙ্গে এই ভিডিয়োটি শ্যুট করেছিলেন করেছিলেন সিদ্ধার্থ। সোমবার সেই সময়ে তোলা ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেতা। যেখানে সিদ্ধার্থকে খাকি শার্ট আর ডেনিম জিন্সে দেখা যাচ্ছএ। আর সদগুরু পরেছিলেন গলা পর্যন্ত হলুদ টি-শার্ট, তাতে লেখা 'মাটি বাঁচাও', আর চোখে কালো চশমা। দুজনে মিলে নাচলেন সিদ্ধার্থের ছবির 'কালা চশমা' গানে। প্রথমে সিদ্ধার্থ শুরু করেন, তারপর ওকে দেখে পায়ের স্টেপ মেলালেন সদগুরু। ব্যস জমে উঠেছিল...।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/yxRp2A1 https://ift.tt/GYjzrD6

Swastika Mukherjee : মাত্র ১ মিনিটে! ক্যামেরার সামনে শাড়ি পরলেন স্বস্তিকা...

এক মিনিটে শাড়ি পরতে হবে! আর ক্যামেরার সামনে সেই চ্যালেঞ্জ নিয়েই ফেললেন স্বস্তিকা মুখোপাধ্যায়। নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেই ভিডিয়ো। স্বস্তিকা পরেছেন হলুদ রঙে কাজ করা গর্জাস ব্লাউজ, সঙ্গে ঘিয়ে রঙের শাড়িতে নীল মোটিফ। হাতে পরেছেন কাচের চুড়ি। গলায় হাল ফ্যাশনের হার, আর নাকে নথ। মাত্র ১ মিনিট সময়ের মধ্যেই ১২ হাতের শাড়ি পরে দেখিয়ে দেন স্বস্তিকা। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/flGYsQr https://ift.tt/GYjzrD6

Anushka Sharma| Virat Kohli: ভাইরাল বিরাটের ‘প্রাইভেট’ ভিডিয়ো, রেগে আগুন অনুষ্কা

Anushka Sharma| Virat Kohli: ‘ব্যক্তিগত পরিসরের ছবি তুলে ধরার অভিজ্ঞতার মুখে আগেও পড়েছি, যেখানে ফ্যানেরা কোনও সহানুভূতি বা করুণা দেখায়নি কিন্তু এটা সেই অভিজ্ঞতার থেকেও খারাপ', ক্ষোভ উগরে দিলেন অনুষ্কা from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/OPUbQW2 https://ift.tt/GYjzrD6

Aamir Khan mother : হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আমির খানের মা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আমির খানের মা জিনাত হুসেন। এই মুহূর্তে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে আপাতত তাঁর মা স্থিতিশীল আছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। আমির ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও তাঁর সঙ্গে নিয়মিত দেখা করছেন বলে জানা যাচ্ছে। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/0vjSuaM https://ift.tt/GYjzrD6

Amitabh Bachchan| Dostojee: প্রসূনের ‘দোস্তজী’-কে শুভেচ্ছা অমিতাভ বচ্চনের...

Amitabh Bachchan| Dostojee: অমিতাভ  বচ্চনের ট্যুইট দেখে কী বলছে পরিচালক? জি ২৪ ঘণ্টা ডিজিটালের তরফ থেকে প্রসূন চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে পরিচালকের গলায় শোনা গেল উচ্ছ্বাস আবেগমিশ্রিত সুর।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/9PjGDfX https://ift.tt/GYjzrD6

Akshay Kumar : 'রাম সেতু' জন্য ৫০ কোটি নিয়েছেন অক্ষয়! জ্যাকলিন, নুসরতদের পারিশ্রমিক কত?

দীপাবলিতে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের 'রামসেতু'। মুক্তির পর ছবিটি বক্স অফিসে বেশ ভালোই ফল করছে বলে খবর মিলছে। মুক্তির প্রথম দু'দিনেই ছবিটি ৬৮ কোটি টাকার ব্যবসা করেছে বলে জানা যাচ্ছে। আগামী দিনেও ছবিি বক্স অফিসে ভালোই ফল করবে বলে মনে করা হচ্ছে। বলা ভালো বলিউডের মন্দার বাজারে আশার আলো দেখাচ্ছে এই ছবি।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/xmgs4FV https://ift.tt/tvWVB8n

Madhabilata : 'পেনের কালি ছিল না তাই ১০০তে ৯৮ পেয়েছি', মাধবীলতার কথায় হাসির রোল নেটপাড়ায়...

মাধবীলতা জানায়, 'আর ২ নম্বর পায়নি কেন জানেন, যে কলম দিয়ে পরীক্ষায় লিখছিলাম, তার কালি ফুরিয়ে গিয়েছিল। একটার বেশি দুটো কলম কেনায় পয়সা ছিল না। শেষ প্রশ্নের উত্তর আমি লিখতে পারি নি। সবার কাছে কলম চেয়েছি, কিন্তু কেউ দেয়নি। ওই কলমটা কত ঘষেছি, কিন্তু লিখতে পারি না।' মাধবীলতার এই ডায়ালগেই না হেসে পারেনি নেটপাড়া। একটি ফেসবুক পেজে ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশানে মজা করে লেখা হয়েছে, 'আজ ঠিক এইকারণেই আমি University র টপার হতে পারিনি। কি আর করবো বাবা মা বুঝলো না'। ট্য়াগে লেখা হয়েছে, 'হায় রে লেখা পড়া'। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/uhijKPq https://ift.tt/tvWVB8n

Chanchal Chowdhury|Hawa|KIFF: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও চঞ্চল চৌধুরীর ‘হাওয়া’!

Chanchal Chowdhury|Hawa|KIFF: শনিবার সিনেমা শুরুর আগেই মঞ্চে দেখা যায় দুই বাংলার দুই তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও চঞ্চল চৌধুরীকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্রে এই ছবি দেখানোর চেষ্টা করব'।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/GA0VtiR https://ift.tt/tvWVB8n

Jaya Bachchan-Navya Naveli: ‘বিয়ে না করেও সন্তানের জন্ম দিতে পারে নভ্যা’, আপত্তি নেই জয়ার

Jaya Bachchan-Navya Naveli: 'সম্পর্ক শুধুমাত্র ভালোবাসা, খোলা বাতাস আর মানিয়ে নেওয়ার উপর নির্ভর করে না। লোকে হয়তো আমার কথা শুনে প্রতিবাদ করবে কিন্তু শারীরিক আকর্ষণ ও সামঞ্জস্যও জরুরি। আমাদের সময়ে পরীক্ষা নিরীক্ষার কোনও সুযোগ ছিল না, কিন্তু এখন আছে যখন তাহলে ওরা করবে না কেন?' অকপট জয়া from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/4t3D8xf https://ift.tt/tvWVB8n

Debarati Mukhopadhyay: অমানবিক সোশ্যাল মিডিয়া! শয্যাশায়ী লেখিকা দেবারতি মুখোপাধ্যায়কে নিয়ে তির্যক মন্তব্য

Debarati Mukhopadhyay: ‘১% মানুষ হলেও ফেক প্রোফাইল থেকে গুজব ছড়াচ্ছেন বা বিরূপ মন্তব্য করছেন। সেই ফেকের আড়ালে কারা, তাও আমি জানি। কষ্ট হয়। আমাদের চারপাশে দ্বৈত চরিত্রের মানুষ গিজগিজ করছে! আমি কোনদিন কাউকে নিয়ে কুমন্তব্য বা অশ্রদ্ধা করিনি, করি না। তবু কেন কিছু মানুষ, কিছু অগ্রজ লেখকরাও এমন করেন, বুঝি না।' from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/MqgeSLt https://ift.tt/tvWVB8n

Kangana Ranaut : রাজনীতিতে হাতেখড়ি! ২০২৪-র লোকসভা ভোটে BJP- র হয়ে লড়বেন কঙ্গনা?

বহুদিন ধরেই জল্পনা ছিল। এবার সেই জল্পনা সত্যি হতে পারে বলে ইঙ্গিত দিলেন কঙ্গনা রানাওয়াত। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হতে পারেন বলে সর্বভারতীয় সংবাদমাধ্যমের একটি অনুষ্ঠানে ইঙ্গিত দিয়েছেন বলিউডের 'কুইন'। জানিয়েছেন BJP-টিকিট দিলে তিনি হিমাচল প্রদেশের মান্ডি থেকে ভোটে লড়তে তৈরি। যদিও কঙ্গনার বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা আগেও বহুবার ছড়িয়েছে। তবে তিনি নিজে এবিষয়ে প্রথমবার মুখ খুললেন।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/n3BuKDE https://ift.tt/tvWVB8n

Mithai : সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যাবে 'মিঠাই'? নেটপাড়ায় শোরগোল...

নেটপাড়ার অনেকেরই আশঙ্কা, ধারাবাহিকে হয়ত দেখানো হবে সন্তানের জন্ম দিতে গিয়ে, কিংবা আদিত্য আগরওয়ালের কোনও কারসাজিতে মিঠাই-এর মৃত্য়ু। কারোর ধারণা 'মিঠাই'-এর মৃত্যু দেখিয়ে সৌমিতৃষাকেই হয়ত সিধ-মিঠাইয়ের মেয়ে হিসাবে দেখানো হবে। আর এনিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। কেউ আবার ধারাবাহিক শেষ হয়ে যাওয়ারও আশঙ্কা করছেন। যদিও এবিষয়ে কেন্দ্রীয় অভিনেত্রী সৌমিতৃষা সম্প্রতি বলেন, 'ধারাবাহিক যদি বন্ধ হয় তাহলে দর্শক নিজেরাই তা বুঝতে পারবেন। তবে আমি বলব, কবে সিরিয়াল বন্ধ হবে সেটা না ভেবে মিঠাই দেখতে থাকুন। যা দেখানো হচ্ছে তা উপভোগ করুন।’  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/A5NJxQ6 https://ift.tt/tvWVB8n

Samantha Ruth Prabhu: কঠিন রোগে আক্রান্ত সামান্থা, সুস্থ হতে লাগবে বেশ কিছুটা সময়...

Samantha Ruth Prabhu: অসুস্থ সামান্থা রুথ প্রভু। সোশ্যাল মিডিয়ায় নিজের অসুস্থতার খবর শেয়ার করেন অভিনেত্রী নিজেই। কয়েকমাস ধরে এই রোগের সঙ্গে লড়ছেন নায়িকা।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/eDBPti7 https://ift.tt/DFbfLWg

Katrina Kaif : 'তোমায় ছাড়া ঘুম আসে না ভিকি...', বলেছেন ক্যাটরিনা!

ক্যাটরিনার কথায়, 'আমার মনে হয় নাচ ও গান দুটোতেই বিশুদ্ধ আনন্দ আছে। ভিকি যখন নাচেন সেটা দেখে ভীষণই মজা লাগে। ভিকি ভীষণ ভালো গায়ক। অনেক সময় আমি যখন ঘুমতে পারি না, তখন আমি ওকে বলি, তুমি কি আমার জন্য গান গাইতে পারো? ভিকি তখন আমায় গান শোনায়।' তবে ক্যাটরিনার কথায় ভিকির একটা স্বভাব তাঁর ভীষণ অপছন্দ। যেটা হল 'ভিকি ভীষণ একগুঁয়ে'। এটা একেবারেই না পসন্দ ভিকি ঘরণীর। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/RdjfLIx https://ift.tt/DFbfLWg

Drugs Case: মাদক মামলায় ফের বিপাকে, NCB-র চার্জশিটে ভারতী-হর্ষের নাম!

গ্রেফতার করা হয়েছিল কমেডিয়ান তারকা ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়াকে। তাঁদের বাড়িতেও তল্লাশি চালিয়ে ৮৬.৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছিল NCB। মাদক সেবনেরও অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে, জিজ্ঞাসাবাদে তাঁরা সেকথা স্বীকারও করে নেন। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২০বি এবং এ ধারায় মামলা দায়ের হয়। যার মধ্যে রয়েছে অল্প পরিমাণ মাদক রাখা ও মাদক সেবনের অভিযোগ। NCB-র হাতে গ্রেফতারের পর ১৫হাজার টাকার বিনিময়ে জামিনে ছাড়া পান তাঁরা।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/j97pxOK https://ift.tt/DFbfLWg

Urfi Javed : 'আমার নাম ভাঙিয়ে প্রচার পাওয়ার চেষ্টা!' সুধাংশুকে কটাক্ষ উর্ফির...

উর্ফির ভিডিয়ো নিয়ে নিজের ইনস্টাপোস্টে সুধাংশু লিখেছিলেন, 'দীপাবলির মতো শুভ উৎসব নিয়ে উর্ফি উপহাস্য করছেন। ' যদিও সুধাংশু পরে সেই পোস্ট মুছে দেন। সুধাংশু পরে বলেন, 'আমি ওই ব্যক্তিকে অনুসরণ করি না, তারপরেও কেন আমাকে এই জঘন্য দৃশ্য দেখতে হবে।' এরপরই সুধাংশুকে পাল্টা আক্রমণ করে উর্ফি বলেন, 'নিচের চরকায় তেল দিন।' সুধাংশুর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে উর্ফি বলেন, 'ইন্ডাস্ট্রিতে পুরুষ যৌন শিকারীদের বিরুদ্ধে গিয়ে তিনি কেন কিছু বলেন না?' from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/3Uhqucj https://ift.tt/DFbfLWg

elon musk: ট্যুইটারের হাত বদলে স্বস্তি কঙ্গনার, তবে কি এবার বাতিল অ্যাকাউন্ট ফিরে পাবেন!

 ফের সংবাদ শিরোনামে কঙ্গনা। এবার ট্যুইটারের হাত বদলের পরই ফের প্রকাশ্যে উঠে এল এই ঘটনা। দাবি, ট্যুইটারে ব্যান তুলে দিতে হবে নায়িকার অ্যাকাউন্টের from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/J1gld2R https://ift.tt/DFbfLWg

Kamal Kishore Mishra : স্ত্রীকে গাড়ির তলায় পিষে মারার চেষ্টা, গ্রেফতার বলিউডের প্রযোজক

গুরুতর ঘটনা। স্ত্রীর উপর দিয়ে গাড়ি চালিয়ে তাঁকে মেরে ফেলার চেষ্টা। পরিচালক কমল কিশোর মিশ্রাকে গ্রেফতার করল মুম্বই পুলিস। বৃহস্পতিবার রাতে তাঁকে মুম্বই থেকে গ্রেফতার করা হয়। CCTV-তেও ধরা পড়েছে সেই ভয়ঙ্কর ঘটনা। যেখানে দেখা যাচ্ছে কমল কিশোর মিশ্রা তাঁর স্ত্রীকে পিষে মারার চেষ্টা করছেন।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/5EcN0Zx https://ift.tt/ZcufwRb

Dance Dance Junior season 3 : দীপান্বিতাকে হারিয়ে দেবেন, প্রকাশ্যে চ্যালেঞ্জ তৃণা সাহার...

সময় যত এগোচ্ছে ততই জমে উঠছে রিয়ালিটি শো 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি'। খুব শীঘ্রই হতে চলেছে টপ-১২ জন প্রতিযোগীদের নিয়ে হতে চলেছে 'মহা চ্যালেঞ্জ রাউন্ড'। এবার প্রতিযোগীদের সঙ্গে লড়াইয়ে নামছেন তাঁদের ক্যাপ্টেনরাও। শীঘ্রই ক্যাপ্টেন দীপান্বিতা রক্ষিতকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে দেখা যাবে অপর ক্যাপ্টেন তৃণা সাহাকে। ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেন লড়াইয়ে কে জিতবেন?  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/JqO9Rra https://ift.tt/ZcufwRb

Jhalak Dikhhla Jaa 10 : 'অন্যায় করছেন, পরে ভেউ ভেউ করে কী লাভ!' করণ-মাধুরী-নোরাকে কটাক্ষ শিল্পার

সম্প্রতি নাচের রিয়ালিটি শো 'ঝলক দিখলা যা' থেকে বহিষ্কৃত হয়েছেন শিল্পা শিন্ডে। আর তার পর পরই শোয়ের তিনি বিচারক মাধুরী দীক্ষিত, করণ জোহর এবং নোরা ফাতেহির উপর ক্ষোভ উগরে দিয়েছেন শিল্পা। ইনস্টাগ্রামে দুটি ভিডিয়ো পোস্ট করে প্রকাশ্যেই তিন বিচারকের আচরণের তীব্র নিন্দা করেছেন শিল্পা। তাঁর অভিযোগ করণ, নোরা এবং মাধুরী প্রতিযোগীদের উপর অবিচার করছেন। শিল্পার অভিযোগ মূলত 'ঝলক দিখলা যা'-র প্রতিযোগী নিয়ার উপর বিচারকদের আচরণ নিয়ে। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/LiMUBac https://ift.tt/ZcufwRb

Nora Fatehi : নোরার নিতম্বে স্পর্শ! তীব্র নিন্দার মুখে নীরবতা ভাঙলেন টেরেন্স লুইস...

  'কিছু ঘটনা ঘটে যায়। তবে যা কিছুই ঘটেছে সেটা কোনওভাবেই ইচ্ছাকৃত নয়।' নোরা ফতেহিকে অশালীনভাবে স্পর্শ করার ঘটনায় নিন্দার মুখে নীরবতা ভাঙলেন ডান্স কোরিওগ্রাফার টেরেন্স লুইস। ভিডিয়োটি যদিও গতবছরের। 'ইন্ডিয়াজ বেস্ট ডান্সার'-শো থেকে ভিডিয়োটি ভাইরাল হয়েছিল। সেখানে নোরার নিতম্বে অশালীনভাবে স্পর্শ করতে দেখা যাচ্ছে টেরেন্স লুইসকে। আর তাতে টেরেন্সকে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়। ব্যক্তিগতভাবেও অনেকে মেসেজ করে ঘৃণা প্রকাশ করেন বলেও জানান টেরেন্স লুইস।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/zcwbkyq https://ift.tt/ZcufwRb

Mithun Chakraborty & Dev: ফিরছে 'মৃগয়া'র মিঠুন-মমতা জুটি, ডানা মেলল দেবের 'প্রজাপতি'!

অপেক্ষার অবসান। অবশেষে ডানা মিলল দেব ও মিঠুন চক্রবর্তীর 'প্রজাপতি'। ছবির ফার্স্ট লুক সামনে আসতেই শুরু হয়েছে চর্চা। পোস্টারেই স্পষ্ট ভালোবাসা মাখা একটি গল্প বলতে চলেছেন মিঠুন এবং দেব। ছবির পোস্টার শেয়ার করে দেব লেখেন, 'দর্শকের মন নেবে জিতে উড়বে 'প্রজাপতি' এবার শীতে..' অভিজিৎ সেনের পরিচালনায় বড়দিনে মুক্তি পেতে চলেছে 'প্রজাপতি'। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/5saAdz1 https://ift.tt/ZcufwRb

Bhai Phota 2022 : বোনেদের হাতে ফোঁটা নিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, হল উপহার দেওয়া নেওয়া...

'টলিপাড়ার বুম্বাদা', তবে বোন পল্লবীর কাছে একান্তই তিনি নিজের দাদা। একে অপরের ভীষণই কাছের এই ভাইবোনের সম্পর্ক। সারা বছর ব্যস্ততার মধ্যে কাটে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। তবে যতই ব্যস্ততা থাক ভাইফোঁটার দিনটি বোনেদের জন্যই রাখেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যেখানেই থাকুন না কেন ছুটে আসেন ফোঁটা নিতে। এবারও তার অন্যথা হল না। বোন পল্লবী চট্টোপাধ্যায়ের কাছে ফোঁটা নিলেন প্রসেনজিৎ।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/ByxGRtC https://ift.tt/ZcufwRb

Karanvir Bohra With Poonam Pandey : পুনমের শরীরী পাকে আটকে করণ, নেটপাড়ায় 'গেল গেল রব...'

  টিজে সিধুর সঙ্গে কি বিয়ে ভাঙছে করণ সিং বোহরার? সত্যি মিথ্যে সময়ই বলবে। তবে নেটপাড়া আপাতত সেই জল্পনায় মজে রয়েছে। কিন্তু ঘটেছেটা কি? সম্প্রতি, মুম্বইয়ের একটি অনুষ্ঠানে পুনম পাণ্ডের সঙ্গে দেখা যায় করণকে। সেখানে পুুনমের সঙ্গে বেশ ঘনিষ্ঠ হতে দেখা যায় অভিনেতাকে। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই করণ সিং বোহরার বিবাহ-বিচ্ছেদের জল্পনা ছড়িয়ে পড়ে।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/JU0M4xD https://ift.tt/ZcufwRb

Bhai Phota 2022 : ভাইফোঁটা দিলেন ইন্দ্রাণী, চৈতি, কৌশানিরা

'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা।' তিনবার এই মন্ত্র উচ্চারণেই আজ বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হচ্ছে ভাইফোঁটা। আম আদমি থেকে সেলেব, সকলেই ভাইফোঁটা পালন করছেন। ভাইফোঁটা দিয়েছেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার, কৌশানি মুখোপাধ্যায়, চৈতি ঘোষাল, এনা সাহা সহ আরও অনেকেই। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/8vJdFuM https://ift.tt/ZcufwRb

Riva Arora Controversy : মিকার সঙ্গে রোম্যান্সে বিতর্ক, অথচ 'শিশু' রিভার ইনস্টা এত হট!

 বয়স মাত্র ১২, আর এই বয়সেই প্রাপ্ত বয়স্ক অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে নায়িকার ভূমিকায় অভিনয় করছেন রিভা অরোরা! যে ভিডিয়োগুলি কিছুটা উত্তেজকও বটে। এমন খবরেই শুরু হয় জোর সমালোচনা। সম্প্রতি, করণ কুন্দ্রা এবং মিকা সিং-এর সঙ্গে দুটি মিউজিক ভিডিয়োতে দেখা যায় রিভাকে। আর তারপরই শুরু হয় বিতর্ক। এমনকি রিভার বাবা-মা কীভাবে তাঁকে এধরনের ভিডিয়োতে অভিনয় করতে দিলেন তা নিয়েও প্রশ্ন ওঠে। এবার মুখ খুললেন শিশুশিল্পী রিভা অরোরার মা। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/GnmIE1k https://ift.tt/ZcufwRb

Bhai Phota 2022 : 'ভাইফোঁটাতে দাদাগিরি!' এমন দিনে নির্মম অত্যাচারের শিকার দেবলীনা...

ভাইফোঁটার দিনও এরকম নির্মম কি করে হতে পারে'। এই প্রশ্নটা মীর রেখেছেন দেবলীনার ফিটনেস ট্রেনার অরিজিতের কাছে। সঙ্গে অভিনেত্রী দেবলীনার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন মীর। সঙ্গে আবার প্রশংসা করে লিখেছেন 'দেবলীনা ইউ আর অ্যা রকার'। মীরের পোস্টে কমেন্টও করেছেন দেবলীনা কুমার, লিখেছেন, 'ধন্যবাদ মীর তুমি অন্তত এই অত্যাচার খেয়াল করলে।' দেবলীনার কমেন্টের নিচে বিস্ময়ের ইমোজি দিয়েছেন ট্রেনার অরিজিৎ।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/zuJ9AMi https://ift.tt/S2sqzHP

Pori Moni Birthday: পরীর জীবনের তিন পুরুষ! জন্মদিনে শোনালেন তাঁদের কথা

Pori Moni Birthday: প্রতিবছরই জন্মদিনে বড় পার্টি থ্রো করেন অভিনেত্রী। গত বছর বিমানের ককপিটের আদলে তৈরি হয়েছিল জন্মদিনের মঞ্চ। এবার পায়রার পালকে সাজানো হয়েছে পার্টি। প্রতিবছরই নানা শামসুল হকের সঙ্গে কেক কাটেন পরী। এবছর তাঁর সঙ্গে নানা তো ছিলেনই , সঙ্গে ছিলেন তাঁর স্বামী অভিনেতা শরিফুল রাজ ও তাঁদের সন্তান শাহীম মহম্মদ রাজ্য।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/Vxk2qyn https://ift.tt/S2sqzHP

Jisshu Sengupta, Pushpa 2: পুষ্পা ২-এ ভিলেন যীশু? সত্যিটা ফাঁস করলেন অভিনেতার ম্যানেজার

Jisshu Sengupta, Pushpa 2: গুঞ্জন শোনা যায়, 'পুষ্পা : দ্য রুল’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করবেন  যীশু সেনগুপ্ত! যে চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসলে গিয়েছিল দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতির কাছে। তবে বিজয় সেই প্রস্তাব ফিরিয়ে দেন। কারণ তিনি নাকি নভেম্বর মাস থেকে তাঁর নিজের একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত থাকবেন। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/70UkWgd https://ift.tt/S2sqzHP

UK PM Rishi Sunak: আলিশা চিনয়ের পোস্টে রাম-সীতার বেশে ঋষি-অক্ষতা! কী বলছে নেটপাড়া?

UK PM Rishi Sunak: ঋষিকে শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন আলিশা চিনয়। সেই ভিডিয়োতে ঋষি সুনককে দেখা যাচ্ছে রামবেশে ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তিকে দেখা যাচ্ছে সীতাবেশে।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/KCYhJE6 https://ift.tt/S2sqzHP

Urfi Javed: খোলামেলা পোশাকের কারণে পুলিসে অভিযোগ, জবাবে নয়া কাণ্ড ঘটালেন উর্ফি

Urfi Javed: ১ অক্টোবর মুক্তি পেয়েছে উর্ফির নতুন মিউজিক ভিডিয়ো ‘হায় হায় ইয়ে মজবুরি’। সেই গানে একটি লাল শাড়িতে দেখা যায় তাঁকে। শাড়ির সঙ্গে পরেছিলেন স্প্যাগেটি টপ, কাপড়ের ফুলে ঢেকেছিলেন স্তনযুগল। এই পোশাকের কারণেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিসে।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/HM7kPNZ https://ift.tt/S2sqzHP

Abir Chatterjee: ডেঙ্গির প্রকোপ টলিউডে! আক্রান্ত অভিনেতা আবীর চট্টোপাধ্যায়

Abir Chatterjee: অভিনেতার পরিবারের তরফে জানা যায় যে, জ্বরে আক্রান্ত হয়েছিলেন আবীর। তখনই ডাক্তারের পরামর্শ নেওয়া হয়। কিছু কিছু উপসর্গ থাকায় ডেঙ্গি পরীক্ষা করতে বলেন চিকিৎসক। সেই মতোই সোমবার রক্তপরীক্ষা করা হয়। সোমবার রাতে হাতে রিপোর্ট আসায় জানা যায় যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন তিনি। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/E1Uv0J3 https://ift.tt/S2sqzHP

Bhumi Pednekar- Urfi Javed: ‘উর্ফি একাই বদনাম!’ ভূমির পোশাক দেখে মন্তব্যের ঝড় নেটপাড়ায়

Bhumi Pednekar- Urfi Javed: ভূমির ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায় নেটদুনিয়ায়। আইভরি রঙের স্যাটিন শাড়িতে নজর কাড়েন অভিনেত্রী কিন্তু তাঁর শাড়ির পরার স্টাইলে ছিল চমক। শাড়ির আঁচল ছিল কোয়ার্কি স্টাইলে, যা হাইলাইট করছিল তাঁর ব্লাউজ। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/QTkibGd https://ift.tt/If8jLly

UK PM Rishi Sunak: ‘অমর আকবর অ্যান্টনি’ রিটার্নস, ঋষি-রাজে বলি টিপ্পনী

UK PM Rishi Sunak: আগামী ২৮ অক্টোবর ব্রিটেনের সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৪২ বছরের ঋষি। সংবাদমাধ্যম সূত্রে খবর, কনজারভেটিভ পার্টির অর্ধেক সদস্যই ভোট দিয়েছেন সুনককে। এই খবরে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন অমিতাভ বচ্চন, নীতু কাপুর, চিরঞ্জিবী সহ আরও অনেকে। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/6nqZTPX https://ift.tt/If8jLly

Jaya Bachchan: পাপারাৎজিদের অনুপ্রবেশকারী তকমা দিয়ে অপমান করে তাড়ালেন জয়া বচ্চন...

Jaya Bachchan: কিছুদিন আগেই পাপারাৎজিদের রীতিমতো ভর্ৎসনা করেছিলেন জয়া বচ্চন। বিভিন্ন ইভেন্টে মিডিয়ার লোকেদের সঙ্গে বাজে ব্যবহার করেছেন তিনি। তবে সোমবার নিজের বাড়ির সামনে হঠাৎই বেরিয়ে আসেন জয়া বচ্চন। এরপরই পাপারাৎজিদের কার্যত তাড়িয়ে দেন অভিনেত্রী।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/9KYetEw https://ift.tt/If8jLly

Sherlock Holmes in Tollywood: কে হতে চলেছেন টলিউডের শার্লক হোমস? জানালেন পরিচালক সায়ন্তন

Sherlock Holmes in Tollywood:  সায়ন্তন জানান, ‘শার্লক হোমস নিয়ে হঠাৎ ভাবিনি, এটা বহুদিনের ভাবনা। আমি একা ভাবিনি, এটা নিয়ে প্রযোজক হিমাংশু ধানুকাও ভাবনাচিন্তা করেছেন। এটা আমাদের স্বপ্ন ছিল যে কোনও একদিন শার্লক হোমস নিয়ে কাজ করব আমরা...' from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/qTA43fQ https://ift.tt/If8jLly

Prosenjit-Srabanti: দীপাবলির উপহার! পর্দায় ফিরছে কৌশিক-প্রসেনজিৎ জুটি, সঙ্গে শ্রাবন্তী

Prosenjit-Srabanti: অনেক অল্প বয়সেই অভিনয়ে হাতেখড়ি হয়েছে শ্রাবন্তীর। ছোটবেলায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি ছবিতে অভিনয়ও করেছেন তিনি । তবে প্রসেনজিতের নায়িকা হয়ে ওঠা হয়নি। এই প্রথমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন শ্রাবন্তী।তাঁদের নিয়ে তৈরি কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবির নাম কাবেরী অন্তর্ধান।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/ltAPVfT https://ift.tt/jDrQaev

Swastika Mukherjee: কালীর পায়ের চাপে দুমড়ে যাচ্ছে ফেয়ারনেস ক্রিম! স্ট্রেটকাট স্বস্তিকা...

Diwali 2022: কালী ঠাকুর হলেন শক্তির দেবী। সেই শক্তির দেবী কিন্তু ফর্সা নন, তাঁর গায়ের রং কালো। আর সেই গায়ের রং তাঁকে দমিয়ে রাখতে পারেনি। অর্থাৎ ফর্সা না হওয়া কোনও খামতি নয়। পুরো না হলেও ধীরে ধীরে কিছুটা হলেও বদলেছে সমাজের দৃষ্টিকোণ।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/NTm83JL https://ift.tt/c2Uso84

Pinaki Chaudhuri Passes Away: দীপাবলিতে দুঃসংবাদ! প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী ছবির পরিচালক পিনাকী চৌধুরী

Pinaki Chaudhuri Passes Away: রবিবার বাড়ি ফিরিয়ে আনা হয়ছিল পরিচালককে। বাড়ি ফিরেই ভোর-রাত ৩.১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লেক গার্ডেনসে তাঁর বাড়িতেই শায়িত রাখা থাকবে মৃতদেহ। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার লন্ডন থেকে তাঁর ছেলে ফিরলেই শেষকৃত্য সম্পন্ন হবে। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/tmGBz6q https://ift.tt/c2Uso84

Urfi Javed: নগ্ন হয়ে দিওয়ালির শুভেচ্ছা উর্ফির, নিন্দার ঝড় নেটপাড়ায়

Urfi Javed: উর্ফির পোশাক দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। আসলে শরীরের উর্ধ্বাংশে গায়ে নেই একটি সুতোও। পরনে শুধুমাত্র মেরুন ভেলভেটের একটি লেহেঙ্গা। এক হাত দিয়ে ঢেকেছেন স্তন তো অন্যহাতে লাড্ডু খেতে মত্ত অভিনেত্রী।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/H1ksIhy https://ift.tt/ZgrGdnS

Pushpa 2 : সরছেন বিজয়! পুষ্পা টু-তে অল্লু অর্জুনের বিপরীতে খলনায়ক যীশু?

 ফহাদ ফাসিল অভিনীত চরিত্রটি আসলে তাঁরই করার কথা ছিল। তবে সেটা করে ওঠা হয়নিষ এখন শোনা যাচ্ছে, যীশু নাকি পুষ্পা-২ অর্থাৎ 'পুষ্পা দ্যা রুল' ছবিতে অভিনয় করতে চলেছেন। জোর গুঞ্জন, 'পুষ্পা : দ্যা রুল ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করবেন  যীশু সেনগুপ্ত! যে চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসলে গিয়েছিল দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতির কাছে। তবে বিজয় সেই প্রস্তাব ফিরিয়ে দেন। কারণ তিনি নাকি নভেম্বর মাস থেকে তাঁর নিজের একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত থাকবেন। তাই পুষ্পা : দ্যা রুলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বিজয় সেতুপতি। বিজয়ের সেই ছবির চিত্রনাট্যকার, পরিচালকও নাকি আবার সুকুমার। বিজয় সেতুপতি 'পুষ্পা : দ্যা রুল' -এর প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় সেই চরিত্র যীশু অভিনয় করতে পারেন বলে শোনা যাচ্ছে। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/VFaXMUS https://ift.tt/ZgrGdnS

New song Release: আলোর উৎসবে অন্য মাধুরী, শুনুন ‘কালি কালি মহাকালি’

উৎসবের মরসুমে সকলকে এক নতুন উপহার দিলেন গায়িকা মাধুরী দে। ২২ অক্টোবর আঙুরবালা ফিল্মস মিউজিকের তরফ থেকে মুক্তি পেল তাঁর নতুন গান ‘কালি কালি মহাকালি’।                                                                                                                                                                                                                                                   ...

Arjun-Malaika : 'শুধু আমারই', জন্মদিনে মালাইকাকে জড়িয়ে বললেন অর্জুন...

তিনি তন্বী, সুন্দরী, আবেদনময়ী, কিন্তু সেই মালাইকা-ই নাকি আজ ৪৯ বছরে পা দিলেন। কি শুনে দুঃখ পেলেন তো? তবে খারাপ লাগলেও কিছু করার নেই। সত্যিই মালাইকার মেঘে মেঘে বেলা হয়েছে, এখন তিনি ৫০-এর দোরগোড়ায় গিয়ে কড়া নাড়ছেন। তবে তাতে কি! বছর ৩৭-এর অর্জুন কাপুর সেই মালাইকারই প্রেমে হাবুডুবু খাচ্ছেন। প্রকাশ্যেই জানিয়ে দিলেন মালাইকা শুধুই তাঁর।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/MBoAjWm https://ift.tt/ZgrGdnS

Ankush-Oindrila: ঐন্দ্রিলার সঙ্গে বর্ধমানে ছোটবেলার স্কুলে, চোখে জল অঙ্কুশের

Ankush-Oindrila: নিজের স্কুলে গিয়ে ক্লাসরুমে বেঞ্চে বসে অঙ্কুশ। তাঁর চোখ মুখ ভরে রয়েছে নস্টালজিয়ায়। একেবারে সাধারণ কালো প্যান্ট ও নীল রঙের টিশার্ট পরেই স্কুলে গেলেন অভিনেতা। সঙ্গে ছিলেন ঐন্দ্রিলা।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/NAiX9qm https://ift.tt/ZgrGdnS

Amitabh Bachchan: সেটে দুর্ঘটনা! শিরা কেটে রক্তাক্ত অমিতাভ বচ্চন

Amitabh Bachchan:বিগ বির ৮০ তম জন্মদিন উপলক্ষ্যে কৌন বনেগা ক্রোড়পতিতে একটি বিশেষ পর্বের আয়োজন করা হয়েছিল। সেই বিশেষ পর্বে হাজির ছিলেন জয়া বচ্চন ও অভিষেক বচ্চন। অমিতাভের ব্যক্তিগত নানা অজানা কথা উঠে আসে এই পর্বে।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/sDcBE5r https://ift.tt/ZgrGdnS

Rituparna Sengupta : 'নাচই আমার অস্ত্র', বলছেন ঋতুপর্ণা, দেবদাসী হয়ে ধরা দিলেন পায়েল সরকার!

 পরিচালকের কথায়, 'দুটি গল্প নিয়ে তৈরি হচ্ছে এই ছবি।একটাতে ঋতুদি (ঋতুপর্ণা সেনগুপ্ত)কে ডান্স কোরিওগ্রাফারের ভূমিকায় অভিনয় করছেন। যেখানে ঋতুদিকে বলতে দেখা যাবে, নাচ বিনোদন নয়, নাচ হল নিজের বক্তব্য তুলে ধরার অস্ত্র। ঋতুপর্ণার বিপরীতে আকাশ বলে একটি চরিত্র থাকছে, সেই চরিত্রে কাকে নেওয়া হবে তা এখনও ঠিক হয়নি। আর এই গল্পে চিত্রশিল্পীর ভূমিকায় রয়েছেন বাংলাদেশের সইফ খান। দ্বিতীয় গল্পে রয়েছেন পায়েল সরকার, যাঁকে দেবদাসীর ভূমিকায় দেখা যাবে, সুব্রত দত্ত একজন অটো চালক আর পরাণ বন্দ্যোপাধ্যায় একজন নকশাল ছিলেন পরে উনি রবীন্দ্রনাথের সঙ্গে লালনকে মিশিয়ে কমিউনিজমের নতুন সংজ্ঞা খুঁজে পেয়েছেন।'  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/yNT5CpM https://ift.tt/ZgrGdnS

Jacqueline Fernandez: ‘জ্যাকলিন কখনও কিছু চায়নি, কিন্তু...’ চিঠি লিখলেন সুকেশ

Jacqueline Fernandez: জ্যাকলিনের সাপোর্টে এগিয়ে এলেন ২০০ কোটি আর্থিক তছরুপের প্রধাণ অভিযুক্তি সুকেশ চন্দ্রশেখর অর্থাৎ নায়িকার প্রাক্তন। আইনজীবী মারফত মিডিয়াকে  একটি চিঠি লিখেছেন সুকেশ চন্দ্রশেখর। তাঁর দাবি এই আর্থিক তছরুপে কোনওভাবেই জ্যাকলিন জড়িত নয় from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/2hirbEZ https://ift.tt/ZgrGdnS

Jhanvi Kapoor : হাত তুলতেই দেখা গেল লাল চাকা দাগ! 'এখানে কে লাভ বাইট দেয়?' প্রশ্ন নেটপাড়ার

 জাহ্নবীও শো-আপ করতে ছাড়েননি। সে তো না হয় হল, কিন্তু একী! হাত তুলতেই তাঁর ডান হাতের নিচে বাহুমূলে দেখা গেল একটি চাকা লাল দাগ। যেটাকে 'লাভ বাইট' বূলেই দাবি করেছেন নেটিজেনরা। আর এই লাল দাগ দেখা যেতেই জাহ্নবীর আবেদনময়ী লুকের বদলে তাঁর বাহুমূলে ওই লাল দাগটি নিয়েই বেশি মাথা ব্যাথা নেটপাড়ার। কেউ প্রশ্ন করেছেন 'এটা কি লাভ বাইট?' আবার কেউ বিস্ময় প্রকাশ করে লিখেছেন, 'বাহুমূলে কে লাভ বাইট দেয়!' এমনই নানান মন্তব্য উঠে এসেছে জাহ্নবীর পোস্ট করা ফটোশ্যুটের 'বিহাইন্ড দ্যা সিন' ভিডিয়োর নিচে।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/3aRPrKk https://ift.tt/ZgrGdnS

Diwali 2022: ভূমির দিওয়ালি পার্টিতে তারকার হাট, রইল অ্যালবাম

ইতিমধ্যেই বলিউডে শুরু দিওয়ালি সেলিব্রেশন। সামনে এল ভূমি পেডনেকরের দিওয়ালি পার্টির কিছু মুহূর্ত। সোনালি সাবেকি পোশাকে বিশেষ নজর কেড়েছেন দুই স্টার কিড সুহানা খান এবং নাইসা দেবগন। দেখামাত্রই বিন্দুমাত্র সময় নষ্ট না করে ফ্রেমবন্দি করেন পাপারাৎজিরা। এছাড়াও ক্যামারায় ধরা দিয়েছেন অভিনেতা রাজকুমার রাও ও তাঁর স্ত্রী পত্রলেখা, তারকা জুটি রাকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/06Ka7gY https://ift.tt/ZgrGdnS

Raj Chakraborty on Mamata Banerjee: ‘লতা-সচিনের মতো মমতাকেও ভগবান পাঠিয়েছেন’, রাজের মন্তব্যে সমালোচনার ঝড়

Raj Chakraborty on Mamata Banerjee: শুক্রবার বিকেলে উত্তর ২৪ পরগণার বনগাঁ খেলাঘর ময়দানে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক রাজ চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়কে লতা মঙ্গেশকর, সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা করেন। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/jY62eJp https://ift.tt/wdWbApz

Jacqueline Fernandez: সাময়িক স্বস্তি, ২০০ কোটির প্রতারণায় অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ল জ্যাকলিনের

জ্যাকলিনের বিরুদ্ধে অভিযোগ তিনি সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে অনেক দামি গয়না,  বিলাসবহুল গাড়ি এবং অন্যান্য অনেককিছু উপহার পেয়েছিলেন। জেলে থাকাকালীন সুকেশের সঙ্গে কথা বলারও অভিযোগ রয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। যদিও জ্যাকলিনের দাবি, তাঁর সমস্ত সম্পত্তিই কষ্টার্জিত। তাঁর সমস্ত FD নিজের রোজগারের টাকায় বলে জানিয়েছেন জ্যাকলিন। এমনকি সেগুলি যখন তিনি করেছিলেন, তখন তাঁর সঙ্গে সুকেশের বিন্দুমাত্র যোগাযোগও ছিল না বলে জানিয়েছেন অভিনেত্রী।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/NQpD05j https://ift.tt/wdWbApz

Urfi Javed: ‘শাদি কা লাড্ডু’ খাচ্ছেন উর্ফি, বিয়ে কবে?

Urfi Javed: মূলত পোশাকের জন্যই নিত্যদিন চর্চায় থাকেন উর্ফি জাভেদ। রোজই নিজের ডিজাইন করা নতুন পোশাকে দেখা যায় উর্ফিকে। এখনও পর্যন্ত এক পোশাক দ্বিতীয়দিন পুনরাবৃত্তি করতে দেখা যায়নি তাঁকে। তাঁকে 'ফ্যাশন আইকন' তকমা দিয়েছেন খোদ রণবীর সিং। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/cfRZThO https://ift.tt/wdWbApz

Chaiti Ghoshal & Tabu : 'টাবু মায়ের ভীষণ কাছের, আমার বাড়িতে এসে ও থেকেছে, খেয়েছে...'

টাবুর সঙ্গে আমার প্রায় ২৪ বছরের পুরনো বন্ধুত্ব যেটা শুরু হয়েছিল আবার অরণ্যে ছবিতে কাজ করার সময় ধরে। তবে শুধু বন্ধুত্বই নয়, আমরা একে অপরের পরিবারের সঙ্গে জুড়েও রয়েছি। আবার টাবুর কাছের বন্ধু হল অজয় দেবগণ। আমার মার মায়ের সঙ্গে টাবুর বেশ সুন্দর একটা সম্পর্ক ছিল। মা যতদিন রান্না করেছেন, টাবু এলে আমার মায়ের বাড়িতে খাওয়াদাওয়া করতেন, বিকেলে আমার বাড়িতে।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/NUgsr3k https://ift.tt/wdWbApz

Ram Setu : 'জয় শ্রীরাম' বলে জুতো খুলে মঞ্চে অক্ষয়, 'বয়কটের ভয় পাচ্ছেন?' প্রশ্ন নেটপাড়ার...

ছবির ট্রেলারে প্রত্নতত্ত্ববিদের ভূমিকায় দেখা গেল অক্ষয়কুমারকে। 'রাম সেতু'কে বাঁচাতে মরিয়া তিনি। 'রাম সেতু' রক্ষায় বিশেষ ধরনের পোশাকে ডুবুরির বেশে জলের নিচে ডুব দিতেও দেখা যায় আক্কিকে। বহু বাধা বিঘ্নের পর অক্ষয়কে একটা হলুদ রঙের পাথর হাতে জলের উপরে উঠে আসতে দেখা যায়। প্রত্নতত্ত্ববিদ আক্কির মুখে শোনা যায়, 'রাম সেতু' রক্ষা করতে তাঁর হাতে মাত্র তিনদিন সময় রয়েছে। ২মিনিট ৯ সেকেন্ডের ট্রেলারের ব্যাকগ্রাউন্ডে শোনা গেল 'রাম রাম' গান। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/WaiK8HO https://ift.tt/wdWbApz

Salman Khan-Karan Johar in Bigg Boss 16: ডেঙ্গি আক্রান্ত সলমান, বিগ বস ১৬ সঞ্চালনায় করণ জোহর

Salman Khan-Karan Johar: আচমকা অসুস্থতার কারণেই বিগ বসের শ্যুট করতে পারবেন না অভিনেতা। আগামী সপ্তাহে তাই ছোটপর্দায় দেখা মিলবে না তাঁর। সুপারস্টারের বদলে এই সপ্তাহে বিগ বসের সঞ্চালনা করবেন করণ জোহর। গত বছর বিগ বস ওটিটি সঞ্চালনা করেছিলেন পরিচালক প্রযোজক করণ। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/7iOZ4oN https://ift.tt/wdWbApz

Tribhuj : গুরুত্বপূর্ণ ভূমিকায় বলিউডের আকাশ সিনহা, আসছে বাপ্পার অ্যান্থোলজি 'ত্রিভূজ'

 তিনটি ছোট গল্প নিয়ে তৈরী হতে চলেছে নতুন এন্থোলজি, সঙ্গে থাকছে ডার্ক থ্রিলার। ধাগা প্রোডাকশন এর নিবেদনে বাপ্পার পরিচালনায় আসছে ত্রিভূজ। ছবিতে অভিনয় করবেন দেবলীনা দত্ত, বাসবদত্তা চট্টোপাধ্যায়, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, সায়ন্তনী গুহঠাকুরতা, দেবপ্রসাদ হালদার, দেবেশ চট্টোপাধ্যায়, অনুভব কাঞ্জিলাল, অপরাজিতা ঘোষ, সৌম বন্দ্যোপাধ্যায় ও ফিরদৌসী বসু। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/6CPR8Y4 https://ift.tt/wdWbApz

Anushka Sharma : ফেরিওয়ালার ঝালমুড়ি আর পেয়ারায় ব্রেকফাস্ট অনুষ্কার

মন দিয়ে শ্যুট করছিলেন। ইডেন, আন্দুলের পর শুক্রবার সকাল সকাল হাওড়া ময়দানে পৌঁছেছিলেন অনুষ্কা শর্মা। সাদা প্যান্ট, সাদা জার্সি এবং সঙ্গে স্নিকার্স পরে বল হাতে দৌড়াচ্ছিলেন অনুষ্কা। মাঝে মধ্যে পরিচালক ও টেকনিশিয়ানসদের সঙ্গে কথাও বলে নিচ্ছিলেন। সে তো না হয় হল, তবে শুধুই কি কাজ করলে চলে, এত সকালে শ্য়ুটিং যখন শুরু হয়েছে, তখন ফাঁকতালে প্রাতঃরাশও সারতে হবে বৈকি।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/UHoPQlv https://ift.tt/wdWbApz

Mika Sing : ১২ বছরের কিশোরীর সঙ্গে ৪৫-এর মিকার উদ্দাম রোম্যান্স, নিন্দায় নেটপাড়া

সম্প্রতি বছর ৩৮-এর অভিনেতা করণ কুন্দ্রার সঙ্গে রোম্যান্টিক ভিডিয়ো পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়েন রিভা এবং করণ। ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বছর ৪৫-এর গায়ক মিকা সিংয়ের সঙ্গে রোম্যান্স করতে দেখা গেল রিভাকে। যার তীব্র আপত্তি তুলেছে নেটপাড়া। কেউ লিখেছেন, 'ওর বয়স মাত্র ১২, আর মিকার বয়স ৪৫, এঁরা শিশুর যৌন হেনস্থায় ইন্ধন যোগাচ্ছেন। কেউ লিখেছেন, 'এই লোকটির থেকে দূরে থাকুন, লোকটি মোটেও ভালো নয়।' কারোর কথায়, 'ওঁকে অন্তত একটু তো বড় হতে দিন, ১২ বছরের একটা মেয়ের কোমরে, পিঠে কীভাবে হাত দিচ্ছেন!' একজন মা লিখেছেন, 'ও তো আমার ছেলের বয়সী। ওঁর বাবা-মায়েরও লজ্জা হওয়া উচিত যে ১২ বছরের একটি মেয়েকে ২০ বছরের মতো করে পোশাক পরাচ্ছেন!' from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/rc8QKiE https://ift.tt/wdWbApz

Anushka Sharma: ইডেন, আন্দুলের পর হাওড়া ময়দান, বল হাতে মাঠে অনুষ্কা শর্মা

চট করে দেখলে ঠাওর করা মুশিকল, অনুষ্কা শর্মা নাকি ঝুলন গোস্বামী! তাঁর পরনে সাদা প্যান্ট আর সাদা জার্সি। গলায় একটা কালো কার ঝুলছে, আর পায়ে স্নিকার্স। হাতের লাল বল ব্যাটসম্যানের উদ্দেশ্যে ছুঁড়ে দিতে দেখা যায় পর্দার 'ঝুলন' অনুষ্কাকে। আবার কখনও আউট করার আনন্দে উল্লাসিত হতে দেখা যায় তাঁকে। কখনও ফিল্ডিংয়ে মননিবেশ করেছেন অভিনেত্রী। স্থান এরাজ্যেরই হাওড়া ময়দান। সেখানেই চলছিল ঝুলন গোস্বামীর বায়োপিক 'চাকদা এক্সপ্রেস'-এর শ্যুটিং। সেসময়ই লেন্সবন্দি হয়েছেন অনুষ্কা শর্মা।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/NxMiEFn https://ift.tt/LNT8c9F

Primary TET Movement : টেট ইস্যুতে প্রতিবাদে বিশিষ্টরা, সরব অনির্বাণ থেকে অপর্ণা

চাকরিপ্রার্থীদের আন্দোলনে কুরুক্ষেত্র করুণাময়ী। মঙ্গলবার, প্রাথমিক শিক্ষা পর্ষদ তাঁদের দাবি খারিজের পর আমরণ অনশন শুরু করেন চাকরিপ্রার্থীরা। তাঁদের বিক্ষোভ আন্দোলনে অবরুদ্ধ হয়ে পড়ে গোটা এলাকা। আর এরপরই মধ্যরাতে সেখানে অভিযান চালায় পুলিস। বলপ্রয়োগ করে আন্দোলনকারীদের তুলে দেওয়া হয়। টেনে হিঁচড়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় তাঁদের। পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থও হয়ে পড়েন বেশ কয়েকজন।পুলিস প্রশাসনের এমন আচরণে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, কমলেশ্বর মুখোপাধ্যায়, অপর্ণা সেন, কৌশিক সেন, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, সুদীপ্ত চক্রবর্তীর মতো বুদ্ধিজীবীরা।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/USHhLs2 https://ift.tt/LNT8c9F

Indian Idol 13 : সুনীতার সঙ্গে নাচ, প্রকাশ্যেই চুমু গোবিন্দার, বাবার কাণ্ডে মুখ ঢাকল মেয়ে

'উনি কখনও আমার সঙ্গে নাচ করেননি', স্ত্রী সুনীতার গলায় আফসোস। আর এরপরই  ১৯৮৭-তে মুক্তি পাওয়া 'খুদগর্জ' ছবির 'আপকে আ যানে সে' গানে স্ত্রীর সঙ্গে নাচে জমিয়ে দিলেন গোবিন্দা। তবে এদিন তাঁর থেকে নাচে ছক্কা মারলেন সুনীতা-ই। তবে শুধু নাচেই সীমিত থাকল না, নাচের পর স্ত্রীকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বসেন গোবিন্দা। বাবা-মায়ের কাণ্ডকারখানা দেখে মুখ ঢাকলেন মেয়ে টিনা।  গোবিন্দা বললেন, আমি বহু বছর ধরে এই মুহূর্তের প্রতীক্ষায় ছিলাম...। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/tneRTxl https://ift.tt/LNT8c9F

Shruti Das: পায়ের তলায় জ্যান্ত শিব, 'ভবতারিণী' শ্রুতির রূপে নেটপাড়ায় তুলকালাম

Shruti Das: শ্রুতি লেখেন, ‘এটি কোনো মূর্তি নয়, মনুষ্য শরীরে মায়ের রূপদান। ভবতারিণী মায়ের রূপসজ্জা করেছেন মুক্তি রায়।বন্ধ নেত্রের ওপর চক্ষুদান করা হয়েছে।ভুল ত্রুটি মার্জনা করবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য।’ from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/8CUuPaj https://ift.tt/LNT8c9F

Tv Serial: ‘এসব কী দেখাচ্ছে! ভাই-বোনের বিয়ে!’ ধুলোকণা বন্ধের দাবি নেটপাড়ার

Tv Serial: ‘কতবার বিয়ে হবে?’ প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। এক ব্যক্তি লেখেন, ‘এটা আবার কী সিরিয়াল! গোগোল যদি ওর ছেলে হয় আর তিতির ওর মেয়ে, তাহলে ভাই বোনের বিয়ে? যা তা সিরিয়াল।’ সিরিয়াল বন্ধের দাবি জানিয়েছে অনেকেই।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/yI8BPug https://ift.tt/LNT8c9F

Anushka Sharma: চাকদা এক্সপ্রেসে সওয়ার, ইডেনের পর এবার আন্দুলে অনুষ্কা শর্মা!

Anushka Sharma: মহিলাদের একদিবসীয় ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক উইকেটের অধিকারী বাংলার মেয়ে ঝুলন গোস্বামী।  ইচ্ছে থাকলে যে আকাশ ছোঁয়া যায়, ঘাত প্রতিঘাত জয় করে অপ্রতিরোধ্য হয়ে ওঠা যায়, নিজের জীবনে সেই রূপকথা লিখে ফেলেছেন ঝুলন। এবার সেই রূপকথাই পর্দায় তুলে ধরবেন অনুষ্কা শর্মা।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/i4CLf8B https://ift.tt/LNT8c9F

Urfi Javed : গাছের শিকড় নাকি স্টিল উল! 'ফুসফুস' নেকলেসে স্তন ঢেকে রাস্তায় উর্ফি...

প্রত্যেকবছরই কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটতে দেখা যায় মার্কিন সুপার মডেল বেলা হাদিদ-কে। তবে ২০২১-এ তাঁর লুক যেন সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। ডিজাইনায় এলসা শিয়াপ্যারেলির ডিজাইন করা পোশাকে দেখা গেল হাদিদকে। পরনে ছিল কালো বডি হাগিং নেকলাইন গাউন। তার উপর ফুসফুস আকৃতির সোনার নেকলেস। যে নেকলেস ঢেকেছিল বেলার স্তন। আর এই লুকের জন্যই আলোচনায় উঠে এসেছেন মার্কিন সুপার মডেল। এবার একপ্রকার সেই লুকই নকল করলেন উর্ফি। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/yAB1F8a https://ift.tt/NsZwnMJ

Kangana Vs Rukmini: কঙ্গনার সঙ্গে তুলনায় জর্জরিত, নটী বিনোদিনী নিয়ে মুখ খুললেন রুক্মিনী

Kangana Vs Rukmini: কঙ্গনা সংবাদমাধ্যমে জানান যে, ‘আমি প্রদীপ সরকারের বড় ভক্ত। এই সুযোগের জন্য আমি খুব আনন্দিত। পাশাপাশি প্রকাশ কাপাডিয়ার সঙ্গে এটা আমার প্রথম ছবি।' এবার এই প্রসঙ্গে মুখ খুললেন রুক্মিনী মৈত্র from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/Ky6e3xL https://ift.tt/NsZwnMJ

Paris Hilton : 'উফঃ কী গরম!' পাখা হাতে মুম্বইয়ে এলেন প্যারিস হিলটন...

সোশ্যালে উঠে আসা প্যারিসের ভিডিয়ো ঘিরে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, ' উনি মনে মনে ভাবছেন এত সম্মান তো আমি আমেরিকাতেও পাই না।' কেউ আবার প্যারিস হিলটনকে 'রিয়েল লাইফ বার্বি ডল' আখ্যা দিয়েছেন। কেউ প্রশ্ন করেছেন, 'প্যারিসের হাতের ছোট ফ্যানটা আমার ভীষণই পছন্দ হয়েছে।' কারোর দাবি, 'এদেশের তাপমাত্রা থেকে মুক্তি পেতেই আগে থেকেই উনি ফ্যান নিয়ে এসেছেন।' কেউ আবার অদ্ভুতভাবে প্রশ্ন করেছেন, 'আচ্ছা, প্যারিস কী খান?' from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/VijQDqF https://ift.tt/NsZwnMJ

Complain against Sajid Khan: 'সাজিদকে বিগ বস থেকে বের করা হোক', এবার থানায় গেলেন শার্লিন

বিগ বস সিজন ১৬-র শুরু থেকেই এই শো নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। মিটু বিতর্কে নাম জড়ানো পরিচালক সাজিদ খানকে কেন আমন্ত্রন জানানো হয়েছে বিগ বসের ঘরে? তা নিয়েই শোরগোল, প্রতিবাদ। পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন পরিচালক থেকে সাংবাদিক, সব মিলিয়ে প্রায় ১০ জন মহিলা। এমনকী সম্প্রতি গওহর খান জানিয়েছেন যে, সাজিদ নিজেও তাঁর কাছে স্বীকার করেছিলেন যে, তাঁর চরিত্র আগে খারাপ ছিল। আর এবার সাজিদকে নিয়ে পুলিসের দ্বারস্থ শার্লিন চোপড়া।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/x1JGEIH https://ift.tt/NsZwnMJ

Kangana Ranaut: নটী বিনোদিনীর চরিত্রে এবার কঙ্গনা! রুক্মিনীর পথে কাঁটা?

Kangana Ranaut: বাংলা থিয়েটারে একদা রাজ করতেন তিনি। কিন্তু একদিন হঠাৎ মঞ্চ থেকে বিদায় নেন বাংলার কিংবদন্তি অভিনেত্রী নটী বিনোদিনী। তাঁর অটোবায়োগ্রাফি পড়লে মনে হয়, তা যেন কার্যত সিনেমার চিত্রনাট্য। এবার সেই গল্প  উঠে আসছে পর্দায়। সেই ছবিতে নটীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/bYVeDG8 https://ift.tt/NsZwnMJ

Vaishali Takkar : বলেছিলেন, জীবন বড্ড দামি... সেই বৈশালীই আত্মঘাতী কেন! ভাইরাল ভিডিয়ো...

নিজের হলুদ হয়ে যাওয়া চোখ দেখিয়ে জানান, তাঁর জন্ডিস হয়েছে। শরীর ভীষণই খারাপ, (মাঝে মজা করে বলেন) মেকআপ করেছেন তাই তাও ঠিক দেখাচ্ছে, নচেৎ তাঁর আসল চেহারা দেখতেও পারতেন না। শরীর এতটা খারাপ হয়ে গিয়েছে যে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাঁকে বলতে শোনা যায়, 'জীবন ভীষণই মূল্যবান। তাই আমার মনে হয় অযথা বাইরের খাবার খেয়ে, রাত অবধি পার্টি করে, আর একটু ঝগড়া হল তা দেবদাসের মতো মদ্যপান করা শুরু করে দিলেন, এইসব বন্ধ করুন।'  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/LJHubB5 https://ift.tt/NsZwnMJ

Kajal Aggarwal : 'ঈশ্বরের দেওয়া সেরা উপহার', মাতৃত্বের ৬ মাসে আবেগঘন কাজল!

'জানি না, কীভাবে দ্রুত এই ৬ মাসে কেটে গেল। জীবনে গভীর পরিবর্তন এসেছে। আমি এখনও ভাবতে পারি না, কীভাবে ভীতু একজন যুবতী থেকে এক ধাক্কায় ওকে বুকে ধরে কীভাবে মায়ের দায়িত্ব পালন করব, ওর যত্ন নেব, সেটা শেখার চেষ্টা করছি। ওর প্রতি ভালোবাসা, ওর যত্ন নেওয়া, খেয়াল রাখা, এসব ক্ষেত্রে আমি কখনওই আপোস করি না। যদিও এটা অত্যন্ত চ্যালেঞ্জিং। আমি আর অন্যকোও ফরায়ে এই ক্ষণস্থায়ী মুহূর্তগুলি উপভোগ করার কথা কল্পনাও করতে পারিনি।' ছেলের ছবি দিয়ে লিখলেন কাজল... from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/uOvop9k https://ift.tt/NsZwnMJ

Sudipta Chakraborty: কেউ রান্না করে দিলে দুমুঠো খেতে পান, ট্রোলারকে যোগ্য জবাব সুদীপ্তার

Sudipta Chakraborty: শুরু হয়েছে নতুন রান্নার শো 'রান্নাঘরের গপ্পো', সঞ্চালনা করছেন সুদীপ্তা চক্রবর্তী। এই শোয়ের সঞ্চালনা কেন্দ্র করে অভিনেত্রীকে কটূক্তি করেন এক নেটিজেন। তাঁকে সপাটে জবাব দিলেন সুদীপ্তা।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/9pM6QF0 https://ift.tt/NsZwnMJ

Kaushik Ganguly-Aparajita Adhya: নভেম্বরে পর্দায় কৌশিক-অপরাজিতার ‘কথামৃত’

Kaushik Ganguly-Aparajita Adhya: এক অসম্পূর্ণ দাম্পত্যের সম্পূর্ণ গল্প বলবে 'কথামৃত'। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় আগেও কাজ করেছেন। তবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে এই প্রথম পর্দায় আসছেন অপরাজিতা আঢ্য। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/p1db5s0 https://ift.tt/NsZwnMJ

Urfi Javed to Jaya Bachchan : 'ক্ষমতাশালী বলেই আপনাকে সম্মান করব নাকি?' জয়াকে বেদম ঝাড় উর্ফির!

১৯৭৪ সালে মুক্তি পেয়েছিল মনোজ কুমার ও জিনাত আমন অভিনীত ছবি 'রোটি কাপড়া অউর মাকান'। 'হায় হায় ইয়ে মজবুরি' লতা মঙ্গেশকরের গাওয়া সেই ছবিরই সুপারহিট গান। সম্প্রতি, সেই গানেরই রিমেক ভিডিয়ো তৈরি করা হয়েছে। যাতে কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন উর্ফি জাভেদ। গত মঙ্গলবার মুক্তি পেয়েছে 'হায় হায় ইয়ে মজবুরি'র গানের রিমেক ভিডিয়ো। উর্ফির ভিডিয়োতে নতুন রিমেক গানটি গেয়েছেন শ্রুতি রানে। গানের কথা লিখেছেন রাজেশ মনথন। মিউজিক করেছেন গৌরব দাশগুপ্ত। এই মিউজিক ভিডিয়োর পরিচালনা ও সিনেমাটোগ্রাফির দায়িত্বে প্রিন্স গুপ্ত। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/AiuesOW https://ift.tt/NsZwnMJ

Madan Mitra: ওহ লাভলি! টপাটপ হামি খাচ্ছেন মদন মিত্র

Madan Mitra: পড়াশোনা হোমওয়ার্কের থেকে অনেক দূরে, ছোটদের মুক্তির গান আনন্দের গান, নো চাপ! সেই গানেই এবার নিজের বিখ্যাত শব্দ ‘ওহ লাভলি’ জুড়ে রিল বানালেন মদন মিত্র। গানের শুরুতে তিনি বললেন, ‘আমি মদন মিত্র, আমার পক্ষ থেকে সকলের জন্য অনেক অনেক হামি, ও লাভলি!’  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/dTIYCaE https://ift.tt/eb4jrs0

Aparajita Adhya: পাড়ার পুজোয় দাদাদের বোলবোলা, খেপে লাল অপরাজিতা

Aparajita Adhya: এবছর তাঁর পাড়ার সাবেকি পুজো বদলে গিয়েছে থিম পুজোয়। সেই কারণে পাড়ার প্যান্ডেলে আড্ডা, নাচ গান, ঢাক বাজানো সবই বন্ধ হয়ে গেছে আর তার জেরেই এবারের পুজোয় কার্যত মনখারাপ ছিল অপরাজিতার। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/1t5u9Od https://ift.tt/eb4jrs0

Chinmayi Sripaada on surrogacy : 'গর্ভপাতের যন্ত্রণা আজও তাড়া করে, তবে সারোগেসি নয়, নিজের গর্ভে সন্তানের জন্ম দিয়েছি!'

চিন্ময়ী শ্রীপদার কথায়, সারোগেসি হোক, কিংবা নিজের গর্ভে সন্তান ধারণ, সন্তানের জন্ম দেওয়া কিংবা পোষ্যকে সন্তানস্নেহে ভালোবাসা, কোনওক্ষেত্রেই মাতৃত্বের কোনও তুলনা নেই। মা শব্দের উপরে আর কিছুই হয় না। তাই লোকজন যদি ভাবেও আমি সারোগেসির মাধ্যমে মা হয়েছি, তাতেও আমার কিছু যায় আসে না। তাও গুঞ্জনের কারণে মুখ খুললাম। ১৮ অক্টোবর, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ৩২ সপ্তাহের বেবি বাম্পের ছবি। এদিন যমজ সন্তানকে স্তনপানের ছবিও পোস্ট করেন সঙ্গীতশিল্পী।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/Rj0lZbT https://ift.tt/eb4jrs0

Ali Fazal on Sajid Khan: ‘সাজিদকে এখনই ঘাড় ধরে বের করা হোক বিগ বস থেকে’

Ali Fazal on Sajid Khan: দ্য ফেডেরেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লিয়িজের তরফে থেকে জানানো হয় যে, তাঁর কাজকর্মের জন্য সাজিদকে ব্যান করা হয়েছিল বলিউড থেকে। ২০১৯ সালের মার্চে সেই ব্যান উঠে গেছে, অতএব যেকোনও শোয়ে তিনি অংশগ্রহণ করতে পারেন। কিন্তু সাজিদকে গ্রহণ করেনি দর্শক।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/9tuj7Fk https://ift.tt/eb4jrs0

Kangana Ranaut : 'পিরিয়ডের রক্ত দিওয়ালির লাড্ডুতে মিশিয়েছেন, কালা জাদু করেছেন ডাইনি কঙ্গনা...'

 'আমাকেও ডাইনি বলা হয়েছে, কিন্তু আমায় আমি ওদের পুড়িয়ে মারতে দিইনি। যদিও আমি...হাঃ হাঃ হাঃ...ওখানে আমার সত্যিই ডাইনি হওয়া উচিত ছিল, আবরা কা ডাবরা। কেউ আসলে মানতেই পারছিলেন না, যাঁর কোনও ফিল্মি ব্যকগ্রাউন্ড নেই, পরামর্শদাতা নেই, কোনও এজেন্সি, গ্রুপ, বয়ফ্রেন্ড কিছুই নেই, সেই আমি কীভাবে টপে উঠে আসতে পারি। তাই ওরা সমাধান হিসাবে কালা জাদুকেই ধরে নিয়েছিল। বলা হয়েছিল, পিরিয়ডের রক্ত লাড্ডুর সঙ্গে মিশিয়ে সকলকে দীপাবলির উপহার হিসাবে পাঠিয়েছি। ' from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/c3lYQVU https://ift.tt/eb4jrs0

Eden Gardens: চুপিসাড়ে ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচ! ব্যাপার কী?

Eden Gardens: নদীয়ার চাকদা থেকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হয়ে ওঠার ঝুলনের এই জার্নি কার্যত অনুপ্রেরণার গল্প, যা একদিকে অবিশ্বাস্য তো অন্যদিকে বাস্তব। মহিলাদের একদিবসীয় ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক উইকেটের অধিকারী বাংলার মেয়ে ঝুলন গোস্বামী। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/h3ar4XY https://ift.tt/aMstuVz

Drishyam 2 Trailer: ৭ বছর ধরে পুলিসি হেনস্থার শিকার পরিবার, শেষপর্যন্ত কি দোষ কবুল করবেন অজয়?

Drishyam 2 Trailer: অজয় দেবগণ, টাবু, ইশিতা দত্ত, স্রিয়া সরনের পাশাপাশি এই ছবির অন্যতম সম্পদ হতে চলেছেন অক্ষয় খান্না। টাবুর বদলে এবার এই কেসের চার্জে রয়েছেন অক্ষয় খান্না। ছবির সিক্যোয়েলের ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে ফের বিজয়ের চরিত্রে ঝড় তুলবেন অজয়। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/cbXYypC https://ift.tt/aMstuVz

Prosenjit Weds Rituparna: প্রসেনজিৎ-ঋতুপর্ণার 'নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে’! প্রকাশ্যে বিয়েবাড়ির গান

Prosenjit Weds Rituparna: উত্তম-সুচিত্রার পরে তাঁদের জুটিকেই বাংলার সবচেয়ে জনপ্রিয় জুটি বলে মনে করে সিনেপ্রেমীরা। একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তাঁরা। তবে এই প্রথম অফস্ক্রিনও জুটি বাঁধছেন এই দুই সুপারস্টার।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/Js05af8 https://ift.tt/aMstuVz

Urvashi Rautela in Hijab Protest: অন্য ঊর্বশী! হিজাব বিতর্কের প্রতিবাদে চুল কাটলেন অভিনেত্রী

Urvashi Rautela in Hijab Protest: গত সেপ্টেম্বরে মাহসা আমিনি নামের এক তরুণীকে গ্রেফতার করে ইরানের পুলিস। যাদের কাজ নারীদের ধর্মীয় অনুশাসন অনুযায়ী পোশাক-আচরণ নিশ্চিত করা। গ্রেফতার করে মাহসাকে অমানবিক নির্যাতন করে পুলিস। তার জেরেই তিনদিন পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/vykbS8J https://ift.tt/aMstuVz

Actor Masum Aziz Passes Away: বাংলাদেশকে কাঁদিয়ে চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেতা মাসুম আজিজ

Masum Aziz Passes Away: ২০২২ সালের শুরু থেকেই ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। বছরের শুরু থেকে চিকিৎসা শুরু হয়েছিল তাঁর  কিন্তু গত মাস থেকে তাঁর অবস্থার অবনতি ঘটে।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/Ay8BKkM https://ift.tt/aMstuVz

Sajid Khan-Rani Chatterjee: ‘স্তনের মাপ? কতবার সেক্স করেন?’ সাজিদের বিরুদ্ধে বিস্ফোরক রানি

Sajid Khan-Rani Chatterjee: শার্লিন, মন্দানার পর এবার সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রানির। বাড়িতে ডেকে স্তনের মাপ জিগ্গেস করেছিলেন পরিচালক। সম্প্রতি যখন সাজিদের বিরুদ্ধে সরব বলিউডের বেশ কিছু অভিনেত্রী, তখন মুখ খুললেন রানি। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/EFequgJ https://ift.tt/aMstuVz

Basabdatta Chatterjee: ‘বোল্ডসিনের ওয়ার্কশপ করে কাজ পাওয়ার প্রয়োজন নেই, আমার নাম নেওয়া বন্ধ হোক’

Basabdutta Chatterjee: 'আমার নামটা বারবার ব্যবহার করা হচ্ছে, খুবই বিরক্তি লাগছে। আমি বাপ্পাকে পরিচালক হিসাবেই চিনি। ব্যক্তিগতভাবে ওঁকে জানি না, জানতে চাইও না। আমার সঙ্গে কাজের সম্পর্ক। আমি কাজ করি, টাকা পাই, বাড়ি চলে আসি। আমার ১২ বছরের কেরিয়ারে এই ধরনের কথা আমায় শুনতে হয়নি। ' from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/9JhA5lo https://ift.tt/aMstuVz

Surrogacy : আইন ভাঙেননি, নিয়ম মেনেই মা হয়েছেন সরকারকে জানালেন নয়নতারা

কোনও আইন ভাঙেননি। ৬ বছর আগেই তাঁদের আইনি বিয়ে হয়েছিল। তাঁদের সন্তানের মা, তাঁদেরই এক আত্মীয়া। তাই কোনওভাবেই দেশের সারোগেসি আইনের বিরুদ্ধে গিয়ে তাঁরা কোনও কাজ করেননি। প্রমাণ সমেত রাজ্য সরকারকে জানিয়ে দিল দক্ষিণের তারকা দম্পতি নয়নতারা-ভিগনেশ শিবান।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/0FHT2cJ https://ift.tt/lE8PvDU

Hrithik Roshan : হৃত্বিকের টাক দেখিয়ে KRK-র মশকরা, বেজায় চটলেন অনুরাগীরা

২০১৩ তে  'ব্যাং ব্যাং' ছবির জন্য স্টান্ট করতে গিয়ে মাথায় চোট পান তিনি। তখনই অস্ত্রোপচার হয়। সেই ছবি পোস্ট করে এক অনুরাগী লেখেন, 'বেশকয়েকবছর আগে দুর্ঘটনার কারণে হৃত্বিকের মাথায় অস্ত্রোপচার হয়েছিল, সেকারণেই তাঁর মাথার ওই অংশে ওই দাগটি হয়ে গিয়েছে। আপনার মতো ছোট মানসিকতার লোকজনের কাছে এটা মজার মনে হতে পারে। নিজের দৌড় কতবার দেখাবেন! হৃত্বিক স্যারের কাছে অনুরোধ এধরনের লোকের বিরুদ্ধে দয়া করে ব্যবস্থা নিন। উনি একটু বেশিই কথা বলছেন।'  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/eFT8XP3 https://ift.tt/lE8PvDU

Hema Malini: 'রোগা' অপবাদে ছবি থেকে বাদও পড়েছিলেন ড্রিম গার্ল হেমা...

Hema Malini: ড্রিম গার্ল। ধর্মেন্দ্র ও রাজেশ খান্নার সঙ্গে জুড়ি বেঁধে সাফল্যের নতুন ঢেউ এনেছিলেন আরবসাগরতীরে। হিন্দি ছবির ভক্ত আজও তাঁকে ভোলেনি। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/EtkDKHR https://ift.tt/lE8PvDU

Shantanu Moitra : বয়স ৮০ ছুঁই ছুঁই, রবীন্দ্রসঙ্গীতের তালে নেচে মুগ্ধ করলেন শান্তনু মৈত্রর মা

ব্যাকগ্রাউন্ডে বাজছে রবীন্দ্রসঙ্গীত। 'ভালোবেসে সখী...' গানের সঙ্গে নাচছেন বর্ষীয়ান মঞ্জু মৈত্র। যাঁর বয়স প্রায় ৮০ ছুঁই ছুঁই। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা এই নাচের ভিডিয়ো দেখে মুগ্ধ নেটপাড়া। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনেকেই। কিন্তু কে এই মঞ্জু মৈত্র। ইনি হলেন খ্যতনামা সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্রর মা। সঙ্গীত পরিচালক নিজেই ভিডিয়োটি শেয়ার করেছেন। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/lOT9tdi https://ift.tt/lE8PvDU

TV Actress Death : সুশান্তের মৃত্যুতে সরব হয়েছিলেন, অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

ফের এক অভিনেত্রীর রহস্য মৃত্যু। বাড়ি থেকে উদ্ধার হল 'ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়', 'শ্বশুরাল সিমর কা' খ্যাত অভিনেত্রী বৈশালী ঠক্করের ঝুলন্ত দেহ। সঙ্গে অভিনেত্রীর ইন্দোরের বাড়ি থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বন্ধুত্ব ছিল বৈশালী ঠক্করের। সুশান্তের মৃত্যুর পর সেটিকে খুন বলেই সরব হয়েছিলেন বৈশালী। ঘটনার পিছনে রিয়া চক্রবর্তীর দিকে আঙুল তুলেছিলেন বৈশালী। তখন হয়ত বৈশালীও জানতেন না তাঁরও এভাবে মৃত্যু হতে চলেছে। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/G7fXj9r https://ift.tt/lE8PvDU

Casting Couch : ফেসবুকে ফোন নম্বর, পরিচালক বাপ্পার বিরুদ্ধে সাইবার ক্রাইমে সুকন্যা

গত শুক্রবার ফেসবুকে সুকন্যা দত্ত লেখেন, ‘বাপ্পার থেকে সাবধান। উনি বিশাল বড় পরিচালক উনি আমাকে একটি শর্ট ফিল্মে কাজ করার অফার করেন। উনি নাকি তিনটে শর্ট ফিল্ম জুড়ে একটি ফিচার বানাবেন যেটি হলে মুক্তি পাবে। বিভিন্ন কথআবার্তায় এটাই বুঝতে পারি যে, ওঁর সঙ্গে কাজ করতে গেলে বোল্ড সিনের ওয়ার্কশপ করতে হবে। আমি বুঝতে পারছি না উনি ছবি বানাবেন নাকি পর্ন ফিল্ম!ওঁর নোংরা প্রস্তাব প্রত্যাখান করি তখন আমায় বলেন আমি নাকি যৌন অক্ষম মহিলা। আরও অনেক কিছু যে ভাষায় বলেন তা লেখা সম্ভব নয়।’   from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/Yfmy9gL https://ift.tt/lE8PvDU

TV Actress Maitreyee Mitra: তুমুল জ্বর তবু শ্যুটিং থেকে মুক্তি নেই, ক্ষোভে ফেটে পড়লেন মৈত্রেয়ী

TV Actress Maitreyee Mitra: ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই...সেই কবে রবি ঠাকুর লিখে গেছিলেন, আজও তার প্রতিফলন ঘটে চলেছে আমাদের জীবনে। ঘটনাটা আমার কাছে অনভিপ্রেত, দুঃখজনক এবং খানিকটা অভিমানের...' from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/4SX8aU7 https://ift.tt/To5hOWM

Urfi Javed : 'আমার বাবা একটা আস্ত শয়তান, আমাকে একলা পেয়ে...'

 'মাত্র ১১ বছর বয়সেই আমার ছবি অ্যাডাল্ট সাইটে পোস্ট করা হয়েছিল। একসময় আমার পরিবারই আমার দিকে আঙুল তুলেছিল। আত্মীয়রা আমাকে পর্নস্টার বলে ডাকতেও পিছপা হননি। ওঁরা ধরেই নিয়েছিলেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চোখ রাখলে হয়ত কোটি টাকা পাওয়া যাবে। টানা দু'বছর আমার বাবা শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়েছিল।পরবর্তীকালে আমার বাবা যখন আরও একটি বিয়ে করে আমাদের ছেড়ে চলে গেল, তখন আমি, মা এবং ভাইবোনেরা খুশি হয়েছিলাম, নতুন জীবন শুরু করি। টাকা পয়সার টান থাকলেও শান্তি ফিরে এসেছিল।' from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/LqsdBn5 https://ift.tt/To5hOWM

Sajid Khan-Bigg Boss16: তুমুল ক্ষোভের মুখে বিগ বস ১৬, শো থেকে বিতারিত সাজিদ খান!

Sajid Khan-Bigg Boss16: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না সাজিদের। শোয়ে পা রাখার সঙ্গে সঙ্গে তাঁর বিরুদ্ধে সরব হয়েছে নেটপাড়া। সেলেব থেকে শুরু করে সাধারণ দর্শক সবারই দাবি যে শো থেকে সরিয়ে নেওয়া হোক। এমনকী তাঁকে সরিয়ে নেওয়ার দাবিতে তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠিও লেখেন দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/JvftXPU https://ift.tt/To5hOWM

Prosenjit wed Rituparna : দিন ঠিক, প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়ের গান আসছে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'-এর স্টাইলেই!

 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'-এর 'চোখ তুলে...'র স্টাইলে-ই হবে 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'র গান। মাত্র তিনদিনেই সেই টিজার ভিডিয়ো দেখে ফেলেন প্রায় ৩৫ লক্ষ মানুষ। এত ভালোবাসা দেওয়ার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে প্রসেনজিৎ লিখেছিলেন, খুব শীঘ্রই তাঁরা উপহার পাবেন। এদিকে তারকা জুটির বিয়ের তত্ত্বাবধানে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তর ম্যানেজার মোহর ও শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। প্রস্তুতি চলছে কিছুদিন আগে ছবির প্রচারে নিজের তিনটে বিয়ে নিয়ে নিজেই মজা করেছিলেন, সেই প্রসেনজিৎ-ই কিনা চতুর্থ বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিলেন! এনিয়ে লোকজনের মধ্যে গুঞ্জন, আলোচনা চলছেই।        from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/3eytbGd https://ift.tt/To5hOWM

Viral Video of Sonam Kapoor: কাজের মাঝেই ছেলেকে স্তন্যপান করাচ্ছেন সোনম, ভাইরাল ছবি, প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

Viral Video of Sonam Kapoor: কাজের মাঝেই ছেলে বায়ুর সেই সব দায় দায়িত্ব একা হাতে সামলাচ্ছেন নায়িকা। ফটোশ্যুটের বিহাইন্ড দ্য সিন ভিডিয়োতে দেখা যায়, মেকআপ নিত নিতেই ছেলেকে স্তন্যপান করাচ্ছেন সোনম। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/xzXQLKZ https://ift.tt/To5hOWM

Varun Dhavan : এসি গাড়ি ছেড়ে অটোয় চড়ে মুম্বই ঘুরলেন বরুণ ধাওয়ান

কলকাতার মতোই মুম্বই শহরে পরিবহণে অটো হল গুরুত্বপূর্ণ অংশ। সাধারণ নাগরিকরা সেই অটো চড়েই এদিক ওদিক যাতায়াত করেন। অটোয় চড়া সাধারণ মানুষের জীবনকেই কিছুক্ষণের জন্য হলেও অনুভব করার চেষ্টা করলেন বরুণ ধাওয়ান। নিত্য়দিন লাক্সারি গাড়িতেই তাঁর যাতায়াত, তবে শনিবার হঠাৎই বিলাসবহুল জীবন ছেড়ে আম আদমি হয়ে উঠেছিলেন বরুণ ধাওয়ান। বাড়ি থেকে বের হয়ে বিলাসবহুল এসি গাড়ি ছেড়ে সোজা গিয়ে উঠলেন অটোতে। এরপর সেই অটো করেই ঘুরে বেড়ালেন মুম্বই শহরের আনাচ-কানাচ।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/kPoq3gv https://ift.tt/To5hOWM

Shakib Khan: পূজা চেরির প্রেমে পড়েছেন শাকিব খান? সত্যিটা জানালেন সুপারস্টার স্বয়ং

Shakib Khan: বুবলীর সঙ্গে বিচ্ছেদ ঘটেছে শাকিবের। এরপরই শাকিবের সঙ্গে নাম জড়ায় পূজা চেরির। শোনা যায় যে, পূজার প্রেমে পড়েছেন সুপারস্টার। সত্যিটা কী জানতে অধীর অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন শাকিব নিজেই। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/jlHPCXa https://ift.tt/6z2IJoN

SC slams Ektaa Kapoor : 'আপনি অল্পবয়সীদের মন কলুষিত করছেন', XXX ইস্যুতে একতাকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট

সুপ্রি কোর্ট এদিন বলে 'কিছু জিনিস কখনও ঘটা উচিত নয়। আপনি অল্পবয়সীদের মন কলুষিত করছেন। এটা সকলের জন্য! OTT কনটেন্ট কি সকলের জন্য? আপনি দর্শকদের মধ্যে কীধরনের রুচি তৈরি করছেন? আপনি দেশের অল্পবয়সীদের মন কলুষিত করছেন।' শীর্ষ আদালত আরও জানিয়েছে,  'যা খুশি তাই নিয়ে আদালতের দ্বারস্থ হওয়া যায় না। আপনার মক্কেলকে জানাবেন, এধরনের পিটিশন দাখিল করার জন্য মূল্য চোকাতে হবে। শুধুমাত্র বেশি টাকা দিয়ে আইনজীবী নিয়োগ করার ক্ষমতা রাখলেই আদালত তার হয়ে কথা বলবে না।' from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/ARGy5uU https://ift.tt/6z2IJoN

Paris Hilton Sexually Abused : 'আমি তখন ষোড়শী, স্কুল হস্টেলে মেডিক্যাল পরীক্ষার নামে নিয়মিত চলত যৌন নির্যাতন'

 'মধ্যরাতে কিংবা কাকভোরে তাঁকে এবং অন্যান্য ছাত্রীদের তোলা হল। হস্টেলের নির্জন একটি ঘরে নিয়ে গিয়ে সর্ভিক্যাল বা মেডিক্যাল পরীক্ষার নামে যৌন হেনস্থা করা হত। ঘরের একটি টেবিলে জোরকরে শুইয়ে দেওয়া হত, তারপর আমার দু'পা দুধারে রেখে সর্ভিক্যাল পরীক্ষার নামে আঙুল শরীরে ঢুকিয়ে দেওয়া হত। আমি কাঁদতে কাঁদতে বলতাম 'না, না' বলে চিৎকার করতাম। ওঁরা বলত মুখ বন্ধ রাখো। এমনকি সেখানে সেসময় কোনও চিকিৎসককে চিকিৎসককেও উপস্থিত থাকতে দেখিনি। এটা শুধু আমাকে নয়, অন্যান্য ছাত্রীদের উপরও করা হয়েছে। এটা খুবই ভয়াবহ ছিল। যদিও এই কথাগুলো আমি বহুবছর নিজের মধ্যেই লুকিয়ে রেখেছি। সেই দিনগুলি বহু বছর ধরে আমায় তাড়া করে ফিরেছে। তখন ঠিক বুঝিনি। তবে এখন বেশ বুঝতে পারি, এটা আসলেই যৌন হেনস্থা ছিল।' from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/pWCZPG3 https://ift.tt/6z2IJoN

Abu Hena Rony: আগুনে ঝলসেছে মুখ, জখম ফুসফুস, এখন কেমন আছেন আবু হেনা রনি?

Abu Hena Rony: পুড়ে গিয়েছিল গোটা মুখ, এখন সারা মুখে নতুন চামড়া। দিনের পর দিন নিজের মুখ দেখেননি আয়নায়, তবে মুখ নিয়ে চিন্তিত ছিলেন না। যেভাবেই হোক ব্যথা কমুক, এটাই ছিল প্রার্থনা।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/wYr6mPy https://ift.tt/6z2IJoN

Tollywood: অভিনেত্রীকে ‘কুপ্রস্তাব’-এর অভিযোগ! আইনি পদক্ষেপের পথে পরিচালক

Tollywood: পরিচালকের দাবি, 'উনি যা বলছেন তা অপ্রাসঙ্গিক। আমি এসব কথা বলিনি। আমাকে হেনস্থা করেছেন উনি। কেন করছেন, তাও বুঝতে পারছি না।'  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/pE2OcqH https://ift.tt/6z2IJoN

Adipurush : 'আদিপুরুষ' বিতর্ক, নির্মাতাদের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে হিন্দুসেনা

'নীল চোখ, গায়ে চামড়ার জ্যাকেট, একেমন রাবণ! হনুমানকে মুঘলদের মতো করে তুলে ধরা হয়েছে। কোন হিন্দু গোঁপ ছাঁড়া দাড়ি রাখে? ছবির রাবণ সইফ আলি খানকে তৈমুর ও খিলজির মতো করে তুলে ধরা হয়েছে। এই ছবিতে রামায়ণকে ইসলামিক ভাবে তুলে ধরা হয়েছে। হিন্দু সমাজকে নিয়ে এমন মজা মেনে নেওয়া হবে না।' 'আদিপুরুষ' ছবি থেকে বিতর্কিত দৃশ্য় বাদ দেওয়া হোক। এই দাবিতে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা করল হিন্দু সেনা। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/ZV78c5u https://ift.tt/6z2IJoN

Casting Couch:‘বোল্ডসিনের ওয়ার্কশপ করলে কাজ পাওয়া যাবে’, টলি পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

Tollywood: সুকন্যার দাবি, 'ওঁর সঙ্গে কাজ করতে গেলে বোল্ড সিনের ওয়ার্কশপ করতে হবে। আমি বুঝতে পারছি না উনি ছবি বানাবেন নাকি পর্ন ফিল্ম!ওঁর নোংরা প্রস্তাব প্রত্যাখান করি তখন আমায় বলেন আমি নাকি যৌন অক্ষম মহিলা।' from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/wDIcgBi https://ift.tt/6z2IJoN

Sara Ali Khan-Shubhman Gill: মাঝআকাশে শুভমনে মজে সারা আলি খান, ভাইরাল ভিডিয়ো

Sara Ali Khan-Shubhman Gill:২০১৯ সালের আইপিএল থেকে সারা তেন্ডুলকরের সঙ্গে নাম জড়িয়েছিল শুভমন গিলের। যদিও এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁদের সম্পর্ক যে খারাপ হয়েছে তার আভাস পাওয়া যায় তাঁদের ইনস্টাগ্রাম পোস্ট দেখে। এবার অন্য সারা প্রেমে হাবুডুবু খাচ্ছেন শুভমন? from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/B7r615L https://ift.tt/6z2IJoN

TRP: সেরার লড়াইয়ে গৌরী বনাম জগদ্ধাত্রী, প্রথম তিনে ঠাঁই নেই ‘মিঠাই’ ‘গাঁটছড়া’র

TRP: প্রথম পাঁচ থেকে বাদ পড়ে সপ্তম স্থানে কোনও মতে জায়গা পেয়েছে মিঠাই। দিনের পর দিন নম্বর কমাতেই মন খারাপ মিঠাইয়ের ফ্যানেদের। তবে নম্বর বেড়েছে রিয়ালিটি শো দিদি নম্বর ওয়ান, সারেগামাপা ও রান্নাঘরের।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/SJ6PVkQ https://ift.tt/6z2IJoN

Deepika-Ranveer: দাম্পত্য কলহ! বিচ্ছেদের পথে দীপবীর? সত্যিটা সামনে আনলেন দীপিকা...

Deepika-Ranveer: ২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েন দীপিকা ও রণবীর। ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পর মুম্বইয়ে বিশাল পার্টি থ্রো করেছিলেন দীপবীর। সম্প্রতি তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসতেই মনখারাপ অনুরাগীদের। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/GeoNMc0 https://ift.tt/lEJ5bDP

Aparajita Adhya: ‘আপনিও চটিচাটা!’, মমতার সঙ্গে ছবি পোস্ট করে রোষের মুখে অপরাজিতা

Mamata Banerjee-Aparajita Adhya:  রাজ্য সরকার আয়োজিত বিজয়া সম্মিলনীতে আমন্ত্রণ পেয়েছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সেখানেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কিছু ছবি তোলেন অপরাজিতা, তারমধ্যে একটি ছবি খুবই অন্তরঙ্গ। যা দেখে বোঝাই যাচ্ছে যে, মমতা বন্দ্যোপাধ্যায় বেশ পছন্দ করেন অপরাজিতাকে। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/l6k5ezN https://ift.tt/lEJ5bDP

Alia Bhatt: বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা আলিয়া? মুখ খুললেন নায়িকার বোন

Alia Bhatt: বিয়ের ২ মাস ঘুরতে না ঘুরতেই সুখবর দেন তারকা জুটি। কিন্তু খবর সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিতর্ক। বিয়ের আগেই নাকি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন নায়িকা, এই প্রসঙ্গে এবার মন্তব্য করলেন আলিয়ার বোন শাহিন ভাট। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/dkTt9c8 https://ift.tt/lEJ5bDP

Rakul Preet Singh-Jackky Bhagnani Wedding: রাকুলকে না জানিয়েই বিয়ের পরিকল্পনা! ব্যাপার কী?

Rakul Preet Singh-Jackky Bhagnani Wedding: বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে আগামী বছর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই দুই তারকা। এবার সেই খবর নিয়ে মুখ খুললেন রাকুল প্রীত সিং-য়ের ভাই। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাকুলের ভাই বলেন যে, রাকুল ও জ্যাকি দুজনেরই বিয়ের পরিকল্পনা রয়েছে।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/HprVMa2 https://ift.tt/lEJ5bDP

Ujaan Ganguly: ‘লক্ষ্মী ছেলে’ উজানের ডিগ্রি সেরেমনি! ছেলের সঙ্গে অক্সফোর্ডে কৌশিক-চুর্ণী

Ujaan Ganguly: বিশ্ব সাহিত্য নিয়ে অক্সফোর্ড থেকে নয়া ডিগ্রি পেলেন উজান গঙ্গোপাধ্য়ায়। ছেলের ডিগ্রি সেরেমনিতে হাজির বাবা-মা কৌশিক  ও চুর্ণী গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় উজানকে শুভেচ্ছা বার্তা নেটিজেনদের। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/FZGMifd https://ift.tt/lEJ5bDP

Amitabh Bachchan: জন্মদিনে বাংলা থেকে জয়ার বিশেষ উপহার, চোখে জল অমিতাভের

Amitabh Bachchan: কেবিসির এই বিশেষ অনুষ্ঠানে এসে জয়া বচ্চন জানান যে, বাংলার কোন কোন জিনিসের সঙ্গে জড়িয়ে আছেন অমিতাভ। সেখানেই বচ্চন ঘরনী জানান যে, বাংলার লোকগীতি ও রবীন্দ্র সংগীত বিশেষ পছন্দ করেন বিগ বি। শচীন দেব বর্মনের সঙ্গে বাংলা গান নিয়ে চলত আলোচনা, সে কথাও উঠে আসে জয়ার মুখে। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/8a6kYcj https://ift.tt/lEJ5bDP

Aamir Khan: ‘ধর্মীয় ভাবাবেগে আঘাতের অধিকার নেই আমিরের’, বিজ্ঞাপন বিতর্কে মন্তব্য মন্ত্রীর

Aamir Khan:  একটি ব্যাঙ্কিং সংস্থার বিজ্ঞাপনের মুখ হয়ে প্রথমবার জুটি বেঁধেছেন আমির খান ও কিয়ারা আডবাণী। সেই বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই শুরু বিতর্ক। যে বিজ্ঞাপনে সমাজকে বদলে নতুন কিছু করার কথা বলে হয়েছে। আর তাতেই আপত্তি তুলেছেন অনেকে। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/gZQs46M https://ift.tt/lEJ5bDP

Sajid Khan-Bigg Boss 16: সাজিদ খানের বিরুদ্ধে মন্ত্রীকে চিঠি, ধর্ষণের হুমকি দিল্লি মহিলা কমিশনের প্রধানকে

Sajid Khan-Bigg Boss 16: মি টু মুভমেন্টে নাম জড়িয়েছিল পরিচালক সাজিদ খানের। এর জেরেই আটকে গিয়েছিল তাঁর আগামী ছবি হাউজফুল ফোর। এবার সেই সাজিদই ডাক পেয়েছেন বিগ বসের ঘরে, সেই নিয়েই উত্তাল বলিউড থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/oZzTXn9 https://ift.tt/X0mZRp2

Sudipa Chatterjee: ‘শুধু শো অফ / নৈতিক শিক্ষার অভাব’ শাড়ি-গয়নার পোস্ট করে কটাক্ষে জেরবার সুদীপা

Sudipa Chatterjee: সোশ্যাল মিডিয়ায় ফের কটাক্ষের মুখে সুদীপা চট্টোপাধ্য়ায়। কিছুদিন আগেই ডেলিভারি বয়কে নিয়ে একটি পোস্ট করে চরম কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি। বুধবার নিজের শাড়ি গয়না নিয়ে পোস্ট দেওয়ার পরেই ফের কুমন্তব্যের শিকার হতে হয় সুদীপাকে। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/Ifcx5M6 https://ift.tt/X0mZRp2

Ponniyin Selvan Box Office: বক্স অফিসে মণিরত্নম জাদু! ৪৫০ কোটির দোরগোড়ায় ঐশ্বর্যের 'পোন্নিয়িন সেলভান'...

Ponniyin Selvan Box Office: প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে  'পোন্নিয়িন সেলভান ১'।  একের পর এক রেকর্ড গড়ে চলেছে এই ছবি।  তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তি-এর জনপ্রিয় উপন্যাস  পোন্নিয়িন সেলভান (দ্য সন অফ পোন্নি) অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের উত্তাল সময়ের প্রেক্ষাপটে আবর্তিত হবে এই ছবির গল্প।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/DF1k3sX https://ift.tt/X0mZRp2

Sourav Ganguly : BCCI থেকে সরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, রাজনীতির শিকার! কী বলছেন বাংলার তারকারা?

  BCCI-এর প্রেসিডেন্ট পদ থেকে সরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নতুন প্রেসিডেন্ট হয়ে আসছেন রজার বিনি। আর  সচিব পদে থাকছেন জয় শাহ। আপাতত BCCI-এ মহারাজের ইনিংস শেষ। প্রশ্ন উঠছে তাহলে সৌরভ রাজনীতির শিকার? সৌরভের নামে কোনও মনোনয়ন পেশ হচ্ছে না। BCCI-এর কোষাধক্ষ্যের পদ থেকে সরছেন অরুণ ধুমল। BCCI-এর শীর্ষ আধিকারিকদের বৈঠকেই ঠিক হয়ে গিয়েছিল, সৌরভ আর সভাপতি পদের জন্য লড়াই করবেন না। এনিয়ে নিজেদের মতামত জানিয়েছেন বাংলার তারকারা from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/zUT8pG6 https://ift.tt/X0mZRp2

Srabanti Chatterjee : বাথটবে ছড়ানো গোলাপের পাপড়ি, 'চানঘরে গান' গাইলেন শ্রাবন্তী!

শ্রাবন্তীর এই 'বাথটাব' ফটোশ্যুটে নেটপাড়া একপ্রকার মন্ত্রমুগ্ধ। শ্রাবন্তীর এই ছবি দেখে এক নেটনাগরিক তো একপ্রকার কবিতা লিখেও বসেছেন। লিখেছেন, 'তুমিই আমার ক্যান্ডেল লাইট রোম্যান্টিক ডিনার। শীতের রাতে আমার জলন্ত ফায়ারপ্লেস। আমার হৃদয়ের গভীর থেকে এই শুভেচ্ছা এটাই অনুভব করায় যে তোমাকে ছাড়া বাঁচা অসম্ভব।' আরও এক অনুরাগী শ্রাবন্তীর প্রেমে হাবুডুবু খেয়ে লিখেছেন, 'আমি জানি না, তোমার জীবনের সেই মুহূর্তটি ঠিক কী? যেটা শুধুই আমার জন্য। কিন্তু আমার জীবনের সমস্ত মুহূর্তই তোমার জন্য।'  নেটপাড়া মজা করে লিছেছেন, 'চানঘরে গান'।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/5sygzpo https://ift.tt/X0mZRp2

Urfi Javed : উর্ফি জ্বরে কাবু, 'হায় হায় ইয়ে মজবুরি' বলছে নেটপাড়া

দিন সকাল সকাল 'হায় হায় ইয়ে মজবুরি' গানের টিজারে উর্ফিকে দেখে অনেকেই চমকে ওঠেন। গানের ভিডিয়োতে যথারীতি নজর কাড়ে উর্ফির পোশাক। যেখানে লাল শাড়িতে 'হট' হয়ে সামনে আসেন উর্ফি। শাড়ির সঙ্গে উর্ফি পরেছিলেন লাল রঙের বিকিনি ব্লাউজ। সোমবার গানের টিজার ভিডিয়ো শেয়ার করে উর্ফি লিখেছিলেন, 'হায় হায়, দেখুন আগামীকাল কী আসতে চলেছে। আপনারা সকলেই জানেন মজবুরিটা ঠিক কী। হায় হায় ইয়ে মজবুরি মুক্তি পাবে আগামিকাল। সারেগামা মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে 'হায় হায় ইয়ে মজবুরী।' কথা মতোই মঙ্গলবার রিমেক গানটি মুক্তি পেয়েছে।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/Fcypazj https://ift.tt/X0mZRp2

Ram Setu Trailer : 'রাম সেতু' বাঁচাতে বদ্ধপরিকর, পাথর হাতে জলের উপর হাঁটলেন অক্ষয়

সালটা ২০০৭। তৎকালীন সরকার দেশের শীর্ষ আদালতের কাছে 'রাম সেতু' ভাঙার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করে। তারপরই শুরু হয় লড়াই। রামসেতু ভেঙে ফেলার সেই আবেদনকে চ্যালেঞ্জ করে পালটা মামলা হয়। ৩১ অগাস্ট, ২০০৭, সুপ্রিম কোর্ট রাম সেতু ভেঙে ফেলার বা সেটার কোনও ক্ষতি করার যে কোনও পরিকল্পনার উপর স্থগিতাদেশ দেয়। সেই বিষয়কে প্রেক্ষাপট করেই তৈরি হয়েছে 'রাম সেতু' ছবিটি। দমন, দিউ উটি এবং মুম্বই সংলগ্ন বেশকিছু জায়গায় 'রাম সেতু'র শ্যুটিং হয়েছে। 'রাম সেতু' হল তামিলনাড়ু দক্ষিণ-পূর্ণ উপকূলে অবস্থিত পামবন দ্বীপ। যেটা রামেশ্বরম দ্বীপ নামেও পরিচিত। এটি শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমের মান্নার পর্যন্ত বিস্তৃত একটি চুনাপাথরের শৃঙ্খল। রামায়ণ অনুসারে লঙ্কা থেকে সীতাকে উদ্ধারের জন্য রামের এই যাত্রাপথ বানিয়েছিল বানর সেনা।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/WH5vbzc https://ift.tt/SKscwJp

Aamir Khan-Kiara Advani : ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, বিতর্কে আমির-কিয়ারার নতুন বিজ্ঞাপন

আমিরকে বলতে শোনা গেল, 'এই প্রথম দেখালাম, বিদাই হয়ে গেল অথচ নতুন বউ কাঁদছে না।' তখন কিয়ারা উত্তরে বলেন, 'তুমিও তো কাঁদছ না।' পরের দৃশ্যেই বাড়ি পৌঁছে নতুন বউকে আমির বলেন, 'এই ঘরে প্রথম পদক্ষেপ কে রাখবে?' কিয়ারার পাল্টা প্রশ্ন, 'এই ঘরে নতুন কে?', আমিরের উত্তর, 'আমিই তো নতুন। মানে..' ঠিক তখনই কিয়ারা হাতের ইশারায় আমিরকে ঘরে পা রাখতে বলেন। আমিও সেই মতো পা রাখেন। অপরদিক থেকে বিজ্ঞাপনে কিয়ারার মাকে বলতে শোনা গেল, 'নুতুন জামাইকে স্বাগত।' কিয়ারাও আমিরকে ধন্যবাদ জানান, 'এতবড় পদক্ষেপ করার জন্য।' অপরদিকে তখন হুইল চেয়ারে বসে থাকতে দেখা যায় আরও এক প্রবীণ ব্যক্তিকে। এরপরেই ব্যাকগ্রাউন্ডে আমির খানের ভয়েস ওভারে শোনা যায়, 'দীর্ঘদিন ধরে যে প্রথা চলছে, সেটাই চলতে থাকে। কেন এমনটা হয়? আর সেকারণেই ব্যাঙ্কিং সেক্টরের সমস্ত প্রথা নিয়ে প্রশ্ন তুলব। যাতে আপনারা সেরা পরিষেবাটাই পান।' from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/AN06khV https://ift.tt/SKscwJp

Nayanthara-Vignesh Shivan : মা হয়েই বিপাকে নয়নতারা, সারোগেসি নিয়ে তদন্তের নির্দেশ সরকারের

গত জানুয়ারি মাস থেকে এদেশে টাকার বিনিময়ে গর্ভ ভাড়া নেওয়ার (সারোগেসি) বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে। একমাত্র নির্দিষ্ট কিছু শর্তেই কোনও দম্পতি সারোগেসি সাহায্য নিতে পারেন। আর তাই নয়নতারা-ভিগনেশের সারোগেসির মাধ্যমে বাবা-মা হওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছেন। যদিও এবিষয়ে তারকা দম্পতি এখনও মুখ খোলেননি। তামিলনাড়ু সরকারের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রহ্মণ্যম এবিষয়ে বলেছেন, বিষয়টি নিয়ে তারকা দম্পতি নয়নতারা ও ভিগনে শিবানের কাছে জানতে চাওয়া হবে।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/y98XNPL https://ift.tt/SKscwJp

Karan Johar : জীবনের নতুন অর্থ খুঁজে পেতে চান, বড় পদক্ষেপ করণ জোহরের

সোশ্যাল মিডিয়া-ই নাকি আজকাল যত গন্ডোগোলের আখরা। 'সোশ্যাল মিডিয়ায় নেতিবাচকতায় ভরে গিয়েছে'। এমন অভিযোগ তোলেন এমন নেটনগরিকের সংখ্যা নেহাত কম নয়। বহু তারকাকেও এমন কথা বলতে শোনা গিয়েছে। বলিউডের পরিচালক, প্রযোজক, সঞ্চালক করণ জোহরও হয়ত সোশ্যাল মিডিয়ার নেতিবাচকতার কথাই বিশ্বাস করেন। আর সেকারণে ইতিবাচক জীবনে ফিরতে, বলা ভালো জীবনের নতুন অর্থ খুঁজতেই বড় পদক্ষেপ করলেন করণ জোহর।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/UanWdCx https://ift.tt/SKscwJp

Nayantara and Vignesh Shivan: যমজ সন্তানের মা নয়নতারা, এক ছবিতেই মুগ্ধ নেটপাড়া!

বিয়ের চার মাসের মাথায় মা হলেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। ঘড় জুড়ে তাই এখন খুশির হাওয়া গোটা পরিবারের কাছে। একটি নয়, দুটি ফুটফুটে যমজ সন্তান কোল আলো করে এসেছে তাঁর ঘরে। সেই সুখবরই এবার সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন স্বামী বিগনেশ। ছবি দেখে বেজায় খুশি ভক্তেরা। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/fY5Zbdo https://ift.tt/SKscwJp

Rekha Birthday : সেদিন আচমকাই হৃত্বিকের ঠোঁটে ঠোঁট রাখলেন রেখা, ঝলসে উঠল ক্যামেরা

রাবরই রেখার মতো অভিনেত্রীর সঙ্গে অভিনয় নিয়ে উৎসাহী ছিলেন হৃত্বিক। তাঁর সেই স্বপ্ন সফলও হয়। তবে বিপত্তি ঘটল যখন একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রেখার সঙ্গে হৃত্বিকের দেখা হল। পর্দার ছেলেকে দেখে উৎসাহী রেখা তাঁকে জড়িয়ে ধরলেন। হৃত্বিকও তখন তাঁকে কিছু বলতে গিয়েছিলেন। রেখা হাঁটুর বয়সী হৃত্বিকের কপালে চুম্বন করার বদলে তাঁর ঠোঁটে ঠোঁট রেখে বসেন। আবার, একসময় অক্ষয় কুমারের সঙ্গে রেখার প্রেমের গুঞ্জন বি-টাউনে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। শোনা যায় রবিনা ট্যান্ডনের সঙ্গে অক্ষয়ের প্রেম ভাঙার কারণ নাকি ছিলেন রেখা। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/DqNiUlK https://ift.tt/SKscwJp

Madan Mitra-Madhumita Sarcar : 'ছেলেধরা হয় শুনেছি, পাখিধরা এই প্রথম', মদন-মধুমিতা ছবি দেখে বলছে নেটপাড়া

পুজোতে গিয়েছিলেন কামারহাটির একটি মণ্ডপে। সেখানেই দেখা তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে দেখা। লেন্সবন্দিও হন অভিনেত্রী মধুমিতা সরকার। তারই একটি ছবি ফেসবুকে পোস্ট করেন মদন মিত্র। ছবিতে মদন মিত্রকে লাল ধুতি, আর কালো পাঞ্জাবিতে দেখা যাচ্ছে। আর মধুমিতা পরেছিলেন গোলাপি ক্রপ টপ আর নীল জগার্স প্যান্ট। ছবিটি শুধু ফেসবুকে পোস্ট হওয়ার অপেক্ষা। ব্যস, শুরু হয়ে যায় ট্রোলিং। ছবির নিজে বয়ে য়ায় কমেন্টের বন্যা। নেট নাগরিকদের কেউ লেখেন, 'ছেলেধরা হয় শুনেছি, পাখিধরা এই প্রথম।' এমনই নানান মন্তব্য উঠে আসতে থাকে। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/u8tY4qX https://ift.tt/FCKPWuq

Swastika Mukherjee : 'চকোলেট খেয়েছি, ইলেকশন টিকিট কিংবা ঘুষ নয়! তাই বেশ করেছি...'

স্বস্তিকা কার্নিভালের মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন না ঠিকই, তবে সেখান থেকে ফেরার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আসতে ভোলেননি। মুখ্যমন্ত্রী সামনে গিয়ে হাত জোড় করে তাঁর প্রতি সম্মান প্রদর্শন করতে দেখা যায় অভিনেত্রীতে। মমতা বন্দ্যোপাধ্যায়কেও অভিনেত্রীর হাত ধরে কথা বলতে দেখা যায়। তারই কিছু মুহূর্ত নিজের অফিসিয়াল ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। লিখেছেন, 'আজ কার্নিভালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বহু বছর পর দেখা, উনি একটি চমৎকার অনুষ্ঠানের আয়োজন করেছে এবং কলকাতা পুলিসও খুব ভালো ভূমিকা পালন করেছে। সবসময়ই দিদির অদম্য প্রাণশক্তি এবং জলন্ত ব্যক্তিত্বে সঙ্গে সেখানে থাকাটা মজার ছিল। আসছে বছর আবার হবে।' from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/x9BSckX https://ift.tt/FCKPWuq

Laxmi Puja 2022 : উত্তমকুমারের বাড়ির লক্ষ্মীপুজো, ঐতিহ্য ধরে রাখলেন নাতি গৌরব ও নাতবউ দেবলীনা

প্রত্যেকবারের মতো এবারও মহানায়ক উত্তমকুমারের বাড়িতে আয়োজিত হয়েছে কোজাগরী লক্ষ্মীপুজো। এই পুজোর ইতিহাস অবশ্য বেশ পুরনো। উত্তমকুমার জীবিত থাকাকালীনই এই পুজো হত সাড়ম্বরে। সেসময় ছিল পুজো ঘিরে এলাহি ব্যপার। ভিয়েন বসত। স্টুডিওর আর্ট ডিরেক্টররা এসে নাকি আলপনা দিতেন বলে শোনা যায়। ১৯৫০ সালে ছেলে গৌতমের জন্মের পর থেকেই ভবানীপুরের বাড়িতে লক্ষ্মীপুজো শুরু করেন মহানায়ক। তখন থেকেই প্রত্যেকবছর সেখানে কোজাগরী লক্ষ্মীপুজো হয়ে আসছে। এখন সেই পুজোর আয়োজন করেন উত্তরসূরীরা। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/orQJAhx https://ift.tt/FCKPWuq

Laxmi Puja 2022 : বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন, ছোট সদস্যকে ঘুম থেকে তুলতে হিমশিম খেলেন তৃণা

পুজোর দিনেও সকালে ঘুম থেকে বাড়ির সবথেকে ছোট সদস্যকে তুলতে হিমশিম খেতে হয়েছে তাঁকে। কিন্তু তাঁর বাড়ি ছোট সদস্যটি কে? উত্তর মিলল একটু পরেই। ইনি হলেন তৃণার স্বামী, অভিনেতা নীল ভট্টাচার্য। নীল বললেন, 'আসলে আজ দ্বিতীয় রবিবার, এই দিনটাতে এমনিতে শ্যুটিং থাকে না, তাই দেরিতেই উঠি। তবে আজ ১২-১টার বদলে ১০.৩০ এ উঠে পড়েছি। ঠাকুরের মিষ্টি এনেছি। তবে বাকিটা মা আর তৃণা করেছে। ভোগের রান্না থেকে শুরু করে সবকিছুই'। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/8qi6RTu https://ift.tt/FCKPWuq

Laxmi Puja 2022 : আলপনা দিলেন, নিজের হাতেই বাড়ির লক্ষ্মী প্রতিমা সাজালেন অপরাজিতা

প্রত্যেকবারের মতো এবারও নিজের হাতে লাল শাড়ি ও গয়নায় কাঠের তৈরি লক্ষ্ণী প্রতিমাকে সাজিয়ে তুলেছেন অপরাজিতা। আলপনা দেওয়া এবং প্রতিমা সাজানোর সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন অপরাজিতা। ক্যাপশানে লিখেছেন, 'মা প্রতিবছর নতুন হয়ে ওঠেন।' পরে লিখেছেন, 'মা লক্ষ্মী রেডি'। আল্পনা দেওয়ার ছবি দিয়ে অপরাজিতা লিখেছেন, 'দিলাম যে আলপনা'। পুজোর দিন লাল শাড়ি, ব্লাউজ, গয়না, কপালে বড় লাল টিপ, নাকে নথ পরে সাবেকি সাজে সেজে উঠেছিলেন অপরাজিতা। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/UZqKPJ8 https://ift.tt/FCKPWuq

Rakhi Sawant : অনুষ্ঠানের আগেই বিপত্তি! ব্লাউজ ছিঁড়ে যাওয়ায় অপ্রস্তত রাখি...

কেউ রাখিকে সমর্থন করে লিখেছেন, 'অনেকেই হয়ত বলবেন, রাখি নাটক করছেন, কিন্তু সত্যিই এটা গুরুত্বপূর্ণ একটা সমস্যা। এটা যদি নাচের সময় ছিঁড়ত, সকলেই তখন ওঁকে নিয়ে হাসাহাসি করবেন।' কেউ আবার রাখিকে আক্রমণ করে লিখেছেন, 'সত্যিই এটা বড় সমস্যা। ওঁর পাবলিসিটির জন্য কারণ লাগে।' কারোর দাবি, 'রাখি মোটা হয়ে গিয়েছেন, তাই ব্লাউজ ছিঁড়ে গিয়েছে।' কারোর কথায়, 'মানুষ অশ্লীল কমেন্ট করতে বিন্দুমাত্র দ্বিধা করেন না। মানুষের মধ্যে এত ঘৃণা কীসের!' কেউ আবার অশ্লীল কমেন্টের প্রতিবাদ করে লিখেছেন, 'আসলে উনি কিন্তু একজন নৃত্যশিল্পী, তাই ভেবে মন্তব্য করুন।' from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/tf0ambs https://ift.tt/FCKPWuq

Laxmi Puja 2022 : 'লক্ষ্মীপুজোয় যৌথ পরিবারের সেই আনন্দ-আড্ডা আজ আর নেই'

  দু'বছর কোভিড পরিয়ড পার করে এবছর সাড়ম্বরে কোজাগরী লক্ষ্মীপুজো করছে বাঙালি। এবার পুজোর আয়োজনে কেউই কোনও খামতি রাখতে চাননা। আম আদমি থেকে তারকা, কমবেশি সকলেই ধনদেবীর আরাধনা করছেন। প্রত্যেকবারের মতো এবারও লক্ষ্মীপুজো করছেন গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়। Zee ২৪ ঘণ্টার ক্যামেরা পৌঁছে গিয়েছিল সেখানে। স্ত্রী সহ পরিবারের অন্যান্যদের সঙ্গে বসেই পুজোর আয়োজন করতে দেখা গেল গায়ক সুরজিৎকে। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/XOS7sTi https://ift.tt/FCKPWuq

Swastika Mukherjee : 'প্রতিবাদী মুখ ভেবেছিলাম, আপনিও চটিচাটা!' স্বস্তিকা বললেন...

স্বস্তিকা বললেন, 'বসিনি দাদা, শুভ বিজয়া বলে নমস্কার করে চলে এসেছি। মুখ্যমন্ত্রী বলে কথা, কতবছর পর দেখা হল, নমস্কারটুকু তো করব।' তাঁর কথায়, 'আমি মানুষের পাশে যেভাবে থাকার ঠিকই থাকি, সবটা তো ফেসবুকে পোস্ট হয়না তাই জানতে পারেন না, আর জানানোরও প্রয়োজন বোধ করি না। তাই বলে এত বড় একটা উদযাপন সেখানে হাজার হাজার মানুষ গেছেন, আমার যাওয়াটা ভুল মানতে পারলাম না। আমাদের রাজ্যের অনেক মানুষ ওখানে গেছে ঠাকুর দেখতে। আমিও গেছি। সবকিছুর মধ্যে রাজনীতি ঢোকানোর দরকার নেই।' from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/x7VvLwe https://ift.tt/FCKPWuq

Nusrat Jahan : রোদে ঘুরে ঠাকুর দেখে ত্বক হয়েছে তামাটে! উজ্জ্বল করার টিপস দিচ্ছেন নুসরত...

অভিনেত্রী নুসরত জাহান শেখাচ্ছেন রোদে পোড়া ত্বক উজ্জ্বল করার টিপস। তাও ঘরোয়া উপায়ে। নুসরতকে একটি কাচের পাত্রে একটুকরো আলু, টমাটো, লেবু নিতে দেখা গিয়েছে। পরে সেটা মিক্সার মেশিনে পেস্ট করে, তাতে এক চিমটে হলুদ আর এক চামচ বেসন এবং দুধ মিশিয়েছেন। সেই মিশ্রণটি ব্রাশ দিয়ে গোটা মুখে মাখতে দেখা গিয়েছে সাংসদ, অভিনেত্রীকে। পরে মুখে শুকিয়ে যাওয়া সেই প্যাকটি তুলতে নুসরত ব্যবহার করেছেন ঠাণ্ডা দুধ। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/4dKiAMJ https://ift.tt/4dRUVvb

Gauri Khan Birthday : 'গৌরী মোটেও ভালো মা হতে পারবেন না', কেন এমন মনে হয়েছিল শাহরুখের!

একসময় শাহরুখের মনে হয়েছিল গৌরী কোনওভাবেই ভালো মা হতে পারবেন না। তবে পরে তাঁর সেই ধারনা ভেঙে যায়। শাহরুখ বলেন, 'আসলে মেয়েরা সাধারণে বাচ্চাদের দেখেলে যেমনটা করে বা বলে কুচি কুচি..., তেমনটা গৌরীকে কখনওই করতে দেখিনি। পরে ওকে মা হিসাবে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। সাধারণত আমার মতো বাবা হলে গৌরীর মতো মায়ের ভীষণই প্রয়োজন।' শাহরুখের কথায়, 'মা হিসাবে ও ভীষণই সংবেদনশীল, সাধারণ, এককথায় বলতে গেলে গৌরী মধ্যবিত্ত ভাবনায় বিশ্বাসী মা। আমি তাও ভালো-মন্দ যাই হোক কিছুটা বদলেছি, কিন্তু গৌরী ঠিক আগের মতো মধ্যবিত্ত ভাবনারই রয়ে গিয়েছে। ও খুবই সাধারণ, সোজাসাপটা এবং সৎ। সমস্ত সমস্যাই ও নিজের বুদ্ধিতেই সমাধান করে এসেছে।' from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/EsNdZrO https://ift.tt/4dRUVvb

Durga Puja 2022 : রেডরোডে কার্নিভালে চমকে দিয়ে উপস্থিত স্বস্তিকা, নাচলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

কার্নিভালে শুধু তারকাদের উপস্থিতিই চমক নয়, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর প্রদর্শনে নৃত্য পরিবেশন করে চমকে দেন টলিপাড়ার অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটি। শ্রীভূমির পুজোর থিম মিউজিকের সঙ্গে কোমর দোলাতে দেখা যায় তাঁদের।  সকলকে চমকে দিয়ে দমদম দক্ষিণপাড়া পুজো কমিটির প্রদর্শনে দেখা যায় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী সহ আরও বেশকয়েকজন পরিচিত মুখ। এদিন  খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢাকা বাজাতে দেখা যায়। পাশাপাশি সাঁওতালি গানে আদিবাসী মহিলাদের নাচের সঙ্গে পা মেলান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তখন ছিলেন বিধায়ক অদিতি মুন্সি, রাজ চক্রবর্তী, ঋত্বিকা সেন, সৌমিতৃষা, সুভদ্রা সহ আরও অনেকে।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/ML5tqIJ https://ift.tt/4dRUVvb

Jhalak Dikhhla Jaa 10 : 'স্বপ্নসুন্দরী' মাধুরীর সঙ্গে জমিয়ে নাচলেন তানজানিয়ার কিলি পল, ভিডিয়ো ভাইরাল...

 হৃতিক রোশন, মাধুরী দীক্ষিত তাঁদের আইকন। ট্রেন্ডিং বলিউড গানে তালে তাল মেলানো তাঁদের পেশা ও নেশা। এদিকে ভিডিয়ো দেখে বোঝার উপায় নেই যে, তাঁরা হিন্দি জানেনই না। তবে শুধু ভারতে না, পৃথিবীজুড়ে তাঁদের অনুগামীরা অপেক্ষা করে থাকেন নতুন ভিডিয়োর। আফ্রিকার তানজানিয়ার অধিবাসী কিলি পল ও তাঁর বোন নিমা পলকে সাধারণত দেখা যায় তাঁদের ট্র্যাডিশনাল পোশাক মাসাইতে। এবার সেই আফ্রিকান ভাইবোন 'ঝলক দিখলা যা-১০'-এর মঞ্চে।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/gNQKZCG https://ift.tt/4dRUVvb

Shah Rukh Khan : শ্যুটিঙে মন নেই! আপাতত চিকেন ৬৫ রান্না শিখতে চান শাহরুখ...

২০২২ প্রায় শেষের পথে, আগামী বছর ২০২৩-টা হয়ত শাহরুখ খানের হতে চলেছে। ২০২৩-এ মুক্তি পেতে চলেছে শাহরুখের একাধিক হেবিওয়েট ছবি। সম্প্রতি দক্ষিণী পরিচালক অ্যাটলির 'জওয়ান' ছবির শ্যুট শেষ করে ফেলেছেন কিং খান। আর আপাতত শ্যুটিং নয় শাহরুখ চাইছেন 'চিকেন ৬৫' রান্নার রেসিপি শিখতে। ভাবছেন এ আবার কেমন কথা! হ্যাঁ, ঠিকই শুনছেন কারণ প্রকাশ্যেই নিজের এই ইচ্ছা প্রকাশ করেছেন শাহরুখ। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/QSJaqiK https://ift.tt/4dRUVvb

Shehnaaz Gill : 'বাড়িতে ঢুকে টুকরো টুকরো করে ফেলব', খুনের হুমকি পেলেন শেহনাজ গিলের বাবা

২০২১ সালে তিনি যখন বিজেপিতে যোগ দিয়েছিলেন, সেবছর ২৫ ডিসেম্বর তিনি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। সেসময় পঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বাড়ি ফিরছিলেন তিনি। অমৃতসর থেকে বিয়াসে যাচ্ছিলেন সুখ। মাঝে গুরুদাসপুরিয়া ধাবায় গাড়ি দাঁড় করিয়ে শৌচালয়ে যান। তখনই দুই বাইক আরোহী তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায়, সেদিনও অল্পের জন্য প্রাণে বাঁচেন সন্তোখ সিং। তবে দুষ্কৃতীদের মুখ ঢাকা থাকায় সনাক্ত করা যায়নি। সেই হামলা সম্পূর্ণ রাজনৈতিক কারণেই হয়েছিল বলে মনে করা হয়।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/3iue9Lo https://ift.tt/4dRUVvb

WATCH: নভ্যা নভেলির ‘টাপা টিনি’ ভিডিয়োয় মজে বচ্চন পরিবার, আপ্লুত ‘বেলাশুরু’ টিম

Navya Naveli: বেলাশুরু ছবির থেকেও বেশি জনপ্রিয়তা পেয়েছিল এই ছবির গান টাপা টিনি। সোশ্যাল মিডিয়া ভরে উঠেছিল এই গানের রিলসে। এখন সেই ট্রেন্ড অতীত হলেও তাকে ফের ফিরিয়ে আনলেন বচ্চন পরিবারের সদস্যা নভ্যা নভেলি। অমিতাভ ও জয়া বচ্চনের নাতনি নভ্যা বিজয়া দশমী উপলক্ষ্যে এই গানে বানালেন রিল।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/fZ8dYT5 https://ift.tt/3WOPjyu

Mouni Roy: টলিউডে ডেবিউ মৌনী রায়ের! সঙ্গে নায়ক কে?

Mouni Roy: বাঙালি এই কন্যে বলিউডে জনপ্রিয়তা পেয়েছেন নিজের যোগ্যতায়। ধারাবাহিক থেকে ছবি, মৌনীর কেরিয়ার গ্রাফ নজরকাড়া। সম্প্রতি ব্রহ্মাস্ত্র ছবিতে নজর কেড়েছেন নায়িকা।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/SUPfpmw https://ift.tt/3WOPjyu

Priyanka Chopra : 'অত্যাচারের মুখেও তাঁরা লড়ছেন...', ইরানের 'হিজাব প্রতিবাদে' সমর্থন প্রিয়াঙ্কার!

তিনি নাকি ভুলভাবে হিজাব পরেছিলেন, সেটাই ছিল তাঁর অপরাধ। প্রথমে গ্রেফতার, পরে ইরানি মহিলা মাহসা আমিনির মৃত্যুর খবর মেলে। আর তারপর থেকেই ফুঁসছে গোটা ইরান। মাহসার মৃত্যুর প্রতিবাদে প্রকাশ্যেই হিজাব খুলে ফেলছেন, পুড়িয়ে ফেলছেন ইরানের বহু মহিলা। এই প্রতিবাদের কারণে তাঁদেরকেও কিছু কম অত্যাচারের মুখোমুখি হতে হচ্ছে না। এমনকি স্কুল পড়ুয়াদেরও বাদ দেওয়া হচ্ছে না। এবার মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে সুর চড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা বলেন, 'দীর্ঘদিন তাঁদের মুখ বন্ধ করে রাখা হয়েছিল এখন তাঁরা সরব'। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/aRZ6gyq https://ift.tt/3WOPjyu

RRR for Oscars : ১৪ ক্যাটেগরিতে লড়াই, অস্কারের বড় বাজি RRR

অস্কারে মোট ১৪টি ক্যাটেগরিতে লড়াই করবে RRR। সেরা ছবি (ডিভিভি ধান্য), সেরা পরিচালক (রাজামৌলি), সেরা অভিনেতা (জুনিয়ার এনচিআর এবং রাম চরণ), চিত্রনাট্য, মূল গান, ব্যাকগ্রাউন্ড স্কোর, এডিটিং, সিনেমাটোগ্রাফি, সাউন্ড, প্রোডাকশন ডিজাইন, VFX থেকে শুরু করে প্রায় সব বিভাগেই RRR-এর নাম পাঠানো হয়েছে। এই তালিকা গুলি ছাড়াও আলিয়া ভাট সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে এবং অজয় দেবগন সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/M6BL1eE https://ift.tt/3WOPjyu

Arun Bali Death: প্রয়াত জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি, শোকস্তব্ধ বলিউড

Arun Bali Death: বিরল রোগে আক্রান্ত হয়েছিলেন বছরের শুরুতেই। শেষরক্ষা হল না। শুক্রবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা অরুণ বালি। শেষ তাঁকে দেখা গিয়েছে 'লাল সিং চাড্ডা' ছবিতে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউডের তারকারা।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/PcMfDs8 https://ift.tt/3WOPjyu

FIFA world cup 2022 : শাকিরা, জেনিফারদের সঙ্গে নাম লেখাচ্ছেন, 'ফিফা ২০২২'-এর মঞ্চে নোরা

FIFA-র মিউজিক ভিডিয়ো 'Light the Sky'-এও দেখা যাবে তাঁকে।  ইতিমধ্যেই তাঁর একটি ঝলক সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ফিফা-র এই মিউজিক ভিডিয়োতে নোরা ছাড়াও দেখা যাবে ইয়েমেনের গায়িকা বালকিস ফাথি, মরোক্কান পপ গায়িকা মানাল, ইরাকের গায়িকা রিয়াদ-কে। গানটির প্রযোজনা করছে খ্যাতনামা প্রযোজনা সংস্থা রেডওয়ান। ৭ সেপ্টেম্বর, অর্থাৎ শুক্রবারই মুক্তি পেতে চলেছে ফিফার 'Light the Sky'। আর তারপরই আন্তার্জাতিক মঞ্চে উচ্চারিত হতে চলেছে নোরার নাম। জানা যাচ্ছে, নোরা শুধু ফিফার মঞ্চে পারফর্ম-ই করবেন না, হিন্দিতে গানও গাইবেন। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/WB0adHy https://ift.tt/3WOPjyu

Ponniyin Selvan 1 : বক্স অফিসে ঝড়, মুক্তির প্রথম সপ্তাহেই ৩০০ কোটির ক্লাবে 'পোন্নিয়িন সেলভান-১'

গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে মণিরত্নম পরিচালিত ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত পোন্নিয়িন সেলভান-১। 'পোন্নিয়িন সেলভান ১'-এর প্রযোজনা সংস্থা লাইকা প্রোডাকশনের তরফে পোন্নিয়িন সেলভানে ১-এর ১০০ কোটি পার করার কথা ট্যুইট করে জানানো হয়েছে। ' একের পর এক রেকর্ড ভাঙছে!' আরও একটি ট্যুইটে লেখা হয়েছে বিশ্বব্যাপী ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়ার কথা জানিয়ে লেখা হয়েছে, 'সাফল্য বাউন্ডারি টপকালো।' ছবির সাফল্যের জন্য প্রযোজনা সংস্থার তরফে দর্শকদের ধন্যবাদ জানানো হয়েছে।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/HzPxWyv https://ift.tt/3WOPjyu

Adipurush Controversy : 'এ কেমন রাবণ, হনুমান! রামায়ণকে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়েছে...'

সর্ব ব্রাহ্মণ মহাসভার দাবি, 'রামায়ণ আমাদের ইতিহাস, স্পিরিট, এখানে হনুমানকে মুঘলের মতো করে তুলে ধরা হয়েছে। কোন হিন্দু গোঁপ ছাঁড়া দাড়ি রাখে? ছবির রাবণ সইফ আলি খানকে তৈমুর ও খিলজির মতো করে তুলে ধরা হয়েছে। এই ছবিতে রামায়ণকে ইসলামিক ভাবে তুলে ধরা হয়েছে।'বিজেপির মুখপাত্র মালবিকা অবিনাশ 'আদিপুরুষ'-এর টিজার প্রসঙ্গে বলেন, 'আদিপুরুষের রাবণের যে ছবি নেটদুনিয়া ঘুরে বেড়াচ্ছে, সেটা কোনওভাবেই ভারতীয় নয়। নীল চোখ, গায়ে চামড়ার জ্যাকেট, একেমন রাবণ! এখানে আমাদের ইতিহাসকে তুলে ধরা হচ্ছে, এখানে শৈল্পিকতা দেখানোর জায়গা নয়।' from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/jGlVz3N https://ift.tt/Y3HNI46

Shahrukh Khan Son Aryan: 'আরিয়ানকে ভালো লাগে', স্বীকারোক্তি অনন্যার, কিন্তু শাহরুখপুত্র যে চিনতেই পারলেন না!

শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রতি তাঁর দুর্বলতা আছে। সম্প্রতি, 'কফি উইথ করণ-৭'-এ গিয়ে একথা স্বীকার করেছিলেন অনন্যা পাণ্ডে। তাঁর এই স্বীকারোক্তিই কি তবে কাল হল? মাধুরী দীক্ষিতের 'মজা মা'-র স্ক্রিনিংয়ে গিয়ে অনন্যাকে যেন চিনতেই পারলেন না আরিয়ান! প্রকাশ্যেই এড়িয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেলেন। আরিয়ানের থেকে এমন ব্যবহার হয়ত আশা করেননি খোদ অনন্যাও। তাঁর অভিব্যক্তি বলছে, বন্ধুর দাদার এমন ব্যবহারে তিনিও অবাক।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/wO3liWv https://ift.tt/Y3HNI46

Ankush-Mirza: অঙ্কুশের 'মির্জা'য় ভিলেন বলিউডের দিব্যেন্দু!

Ankush-Mirza: বলিউডের অন্যতম চেনা মুখ দিব্যেন্দু ভট্টাচার্য। এবার অঙ্কুশের আগামী ছবি মির্জায় তাঁকে দেখা যাবে প্রধাণ নেগেটিভ চরিত্রে। বৃহস্পতিবার শহর কলকাতায় হাজির তিনি।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/K49eRy0 https://ift.tt/Y3HNI46

Bigg Boss16 : 'এখানে মহিলাদের কোনও সম্মান নেই', বিগ বসে সাজিদকে দেখে বলিউড ছাড়ছেন মন্দনা করিমি

'এখানে মহিলাদের কোনও সম্মান নেই', বলিউড ছাড়ছেন সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগকারিণী মন্দনা করিমি। ফিল্ম নির্মাতা সাজিদ খানকে বিগ বসের বাড়িতে আমন্ত্রণ জানানোয় বেজায় ক্ষিপ্ত মন্দনা। সম্প্রতি, বিগ বস ১৬র বাড়িতে সাজিদ খানকে স্বাগত জানিয়েছেন সলমন খান। অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন। সাজিদও প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন সাফল্য কীভাবে তাঁকে অহংকারী করে তুলেছে, বিপথে চালনা করেছে। যদিও সাজিদ খানকে আমন্ত্রণ জানানোয় নেটনাগরিকদের একাংশও বিগ বস-১৬ বয়কটের দাবি তুলেছেন। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/LP06WKE https://ift.tt/Y3HNI46

Sushmita Sen: কপালে বড় টিপ, গলায় রুদ্রাক্ষের মালা, এ কী রূপ সুস্মিতার!

Sushmita Sen: একাদশীতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিলেন সুস্মিতা সেন। বৃহস্পতিবার সকালে নিজের একটি ছবি পোস্ট করেন প্রাক্তন বিশ্বসুন্দরী। সেই ছবি দেখেই অবাক অনুরাগীরা। ক্যাপশন থেকেই জানা গেল আসল গল্পটা।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/ryRT3f2 https://ift.tt/Y3HNI46

Karan Johar: ২ ঘণ্টায় ১ কোটি! নিলামে পছন্দের পোশাক, ক্যানসারে আক্রান্তদের পাশে করণ...

Karan Johar: স্টাইলে ফ্যাশনে এলিস্টার হিরোদেরও টেক্কা দিতে পারেন করণ জোহর। বিশ্বের সমস্ত বড় বড় ব্র্যান্ডের থেকে জামাকাপড় কেনেন তিনি। এবার নিলামে তাঁর সাধের পোশাক, যা বেচে ২ ঘণ্টায় ১ কোটি টাকা আয় করলেন করণ, যা তিনি দান করলেন ক্যানসার রোগীদের।   from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/RZ7e4PF https://ift.tt/Y3HNI46

Durga Pujs 2022 : ইউভানকে নিয়ে ঢাকের তালে নাচলেন শুভশ্রী, বিজয়ার শুভেচ্ছা মিমি, নুসরতদের

দু'বছর কোভিড পরিয়ড পার করে এবছর ফের দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছিল আপামর বাঙালি। তবে আনন্দ যেন খুব বেশিক্ষণ স্থায়ী থাকে না। সপ্তমী, অষ্টমী, নবমী, পুজোটা কেমন যেন হুট করেই শেষ হয়ে গেল। তবে বিদায় বেলাতেও আনন্দের শেষটুকু চেটেপুটে নিলেন সকলে। বাদ গেলেন না সেলেবরাও। ছেলে ইউভান আর স্বামী রাজকে নিয়ে পুজোতে জমিয়ে আনন্দ করেছেন, দশমীর দিনও দেবীবরণ, সিঁদুর খেলার পর ঢাকের তালে কোমর দোলালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/JvTyP1H https://ift.tt/Y3HNI46

Kamaleshwar Mukherjee: অষ্টমীর সন্ধ্যায় গ্রেফতার পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, প্রতিবাদে টলিউড

Kamaleshwar Mukherjee: উৎসবের জোয়ারে ভাসমান শহর কলকাতা। এরই মাঝে অষ্টমীর রাতে  সিপিএমের বই বিপণি ঘিরে ধুন্ধুমার। সিপিএমের অভিযোগের তির শাসকদলের দিকে। এই গন্ডগোলের জেরেই এদিন গ্রেফতার করা হয় পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। তার গ্রেফতারির প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/nEchgXa https://ift.tt/RrLpJVl

Durga Puja 2022 : 'এই পুজোতে শুধু তোমাকে চাই', ডোনাকে বললেন আর্য

'এই গানের শ্যুটে প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। প্রথমে এই মিউজিক ভিডিয়োর উদ্যোগ নিয়েছিল আমাদের হিরো আর্য আর সঙ্গীত পরিচালক বিশাল রায়। বিশাল আমাকে প্রথমে এই গানটা শোনান। উনি চেয়েছিলেন আমি এই ভিডিয়োতে থাকি। গানটা আমার বেশ ভালো লাগে। এমন মিষ্টি একটা প্রেমের গান, কার না ভালো লাগে! আর সেটা যখন পুজোর জন্য তৈরি তাহলে তো শুনতে আরও ভালো লাগে। আমরা নিজেরাই প্রথমে এই মিউজিক ভিডিয়োটি বানানোর কথা ভেবেছিলাম, তবে সেটা হয়ে ওঠেনি। তখন ভাবলাম, এবছর যখন হচ্ছে না, তখন পরের বছর বানাব। আমাদের মন খারাপ বুঝতে পেরে আমার দিদি এনা সাহা এটি বানানোর উদ্যোগ নেয়। তারপর দিদি আর বিশালদা এই ভিডিওটি বানানোর জন্য এগোতে শুরু করেন। কিছুদিন আগেই এটার শ্যুট করি। আমাদের DOP মণিরুল ইসলাম, খুব ভালো করে এটার শ্যুট করেছেন। পুরোটা ভিডিয়োটা মজা করেই শ্যুট করা হয়েছে।' from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/hPrwa0A https://ift.tt/2YPEsVn

Durga Puja 2022 : সকলের সঙ্গে খেলেন ফুচকা, ঢাকও বাজালেন নুসরত জাহান

পরনে ধূসর রঙের গর্জাস সালোয়ার কামিজ, সিঁথিতে চওড়া সিঁদুর, ঠোঁটে লাল লিপস্টিক, মাথার খোঁপায় জুঁঁই ফুলের মালা, শনিবার এভাবেই সেজে বসিরহাটের বিভিন্ন পুজো প্যান্ডেলে ঘুরে বেড়ালেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান। মিশে গেলেন সাধারণ মানুষের সঙ্গে। মণ্ডপের বাইরে দাঁড়িয়ে সকলের সঙ্গে মিলে মন ভরে খেলেন ফুচকা। আবার কখনও মণ্ডপে গিয়ে ঢাকও বাজাতে দেখা গেল সাংসদ, অভিনেত্রীকে।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/J94igFQ https://ift.tt/9WUgvMB

Bigg Boss-16 : 'সফল্য আমায় ধ্বংস করেছে, অহংকারী করে তুলেছে...'

 'আমি জীবনে অনেক ওঠাপড়া দেখেছি।  তবে গত ৪ বছর ধরে অনেক নিচে নেমে গিয়েছি। বাড়িতে থাকলে কর্মীদেরই ঘর মুঝতে, ঝাঁট দিতে, পরিষ্কার করতে বলি, তবে বিগ বসের ঘরে এগুলো নিজে করতে পারব, শিখতে পারব। এছড়া গত ৩০ বছর ধরে টেলিভিশনের দর্শকদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে, তবে এই ৪ বছরে আমি সেই সংযোগ হারিয়েছি, বিগ বস হল সেই প্ল্যার্টফর্ম যার মাধ্যমে আমি আবারও দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারব।' from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/jr3aH2N https://ift.tt/9WUgvMB

Durga Puja 2022 : 'দাদুর পিসিমা স্বপ্নাদেশ পেয়েছিলেন, তখন থেকেই পুজো শুরু'

বোধন হয়ে গিয়েছে। চারিদিকে পুজোর আবহ, তবে বরাবরই বারোয়ারী পুজোর থেকে বনেদি বাড়ির দুর্গাপুজোর রীতি এবং ঐতিহ্য কিছুটা আলাদাই হয়ে থাকে। তেমনই এক প্রাচীন পুজো হল জনপ্রিয় টেলি অভিনেত্রী অন্বেষা হাজরার বাড়ির দুর্গাপুজো। যে পুজোর ইতিহাস প্রায় ২০০ বছরের পুরনো। যা শুরু হয়েছিল ইংরেজ আমলেই। পুজো শুরুর ইতিহাসের সঙ্গে জুড়ে রয়েছে বিশেষ গল্প, নিজের বাড়ির প্রাচীন পুজো নিয়ে নানান কথা Zee ২৪ ঘণ্টা ডিজিটালে সঙ্গে ভাগ করে নিলেন 'এই পথ যদি না শেষ হয়'-এর ঊর্মি।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/1UcvdFT https://ift.tt/9WUgvMB

Mahishasur Marddini : 'পুজো শুরু আগে মূক ও বধির কিশোরীকে গণধর্ষণ করে খুন, বদলে গেল আবহ...'

ফিল্ম নির্মাতারা জানিয়েছেন, ছবিটি মহিলাদের সম্মান প্রদর্শনের জন্যই তৈরি করা হয়েছে। চরিত্রগুলির মাধ্যমে অনুভব করানো হয়েছে শিশু কন্যা কিংবা মহিলাদের কষ্টা দেওয়া আদপে মানবতার-ই অবক্ষয়।'মহিষাসুরমর্দিনী' ছবিটির মাধ্যমে নীপিড়িত মহিলাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। 'মহিষাসুরমর্দিনী' ছবিতে ঋতুপর্ণা, শাশ্বত, পরমব্রত ছাড়াও রয়েছে আরও অনেকই। এখানে রয়েছেন সাহেব ভট্টাচার্য, কৌশিক কর, পৌলমী দাস, শ্রীতমা দে, শুভ্রশঙ্খ দাস, অভ্যুদয় দে, অরুণিমা হালদার, আরিয়ুন ঘোষ।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/ovimsyL https://ift.tt/9WUgvMB

Alia Bhatt: অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য নিজের বিশেষ পোশাক ব্র্যান্ড আনছেন আলিয়া

অন্তঃসত্ত্বা অবস্থায় শরীরে আমূল পরিবর্তন আসে। তাই এই সময় কী পরবেন? কীভাবে নিজেকে আরোও সুন্দর করে তুলে ধরবেন তা নিয়ে চিন্তিত থাকেন বহু মহিলাই। তবে অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য নতুন ফ্যাশান ট্রেন্ড আনতে নিজের মেটারনিটি ওয়্যার ব্র্যান্ড আনছেন হবু মা আলিয়া ভাট। নিজের এই পোশাক ব্র্যান্ডের নাম রেখেছেন 'এডা মাম্মা'। ইতিমধ্যেই নিজের মেটারনিটি ওয়্যার ব্র্যান্ডের জন্য ফটোশ্যুট করে ফেলেছেন আলিয়া।  from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/oPm2vy6 https://ift.tt/9WUgvMB

Durga Puja 2022 : কুমার শানু নন, মুম্বইয়ে পুজো করছেন কেদারনাথ ভট্টাচার্য

শহর কলকাতার মতোই দুর্গাপুজোর আবহ ফিল্ম সিটি মুম্বইতেও। সেখানে দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছেন সঙ্গীতশিল্পী কুমার শানু। এবছর প্রথমবার তাঁর উদ্যোগে শুরু হয়েছে মুম্বই বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো। মহাষষ্ঠীর দিন নিজের হাত দুর্গার আরাধনা করলেন কুমার শানু। এদিন তাঁকে দেখা গেল কেদারনাথ ভট্টাচার্য রূপে। প্রসঙ্গত, কেদারনাথ ভট্টাচার্যই সঙ্গীতশিল্পী কুমার শানুর আসল নাম। আরতি থেকে শুরু করে নিজের হাতে পুজোর সমস্ত রীতি পালন করতে দেখা গেল শিল্পীকে। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/0OTCVHF https://ift.tt/xK8c5ef