Durga Puja 2022 : কুমার শানু নন, মুম্বইয়ে পুজো করছেন কেদারনাথ ভট্টাচার্য
শহর কলকাতার মতোই দুর্গাপুজোর আবহ ফিল্ম সিটি মুম্বইতেও। সেখানে দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছেন সঙ্গীতশিল্পী কুমার শানু। এবছর প্রথমবার তাঁর উদ্যোগে শুরু হয়েছে মুম্বই বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো। মহাষষ্ঠীর দিন নিজের হাত দুর্গার আরাধনা করলেন কুমার শানু। এদিন তাঁকে দেখা গেল কেদারনাথ ভট্টাচার্য রূপে। প্রসঙ্গত, কেদারনাথ ভট্টাচার্যই সঙ্গীতশিল্পী কুমার শানুর আসল নাম। আরতি থেকে শুরু করে নিজের হাতে পুজোর সমস্ত রীতি পালন করতে দেখা গেল শিল্পীকে।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/0OTCVHF
https://ift.tt/xK8c5ef
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/0OTCVHF
https://ift.tt/xK8c5ef
Comments
Post a Comment