Aamir Khan-Kiara Advani : ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, বিতর্কে আমির-কিয়ারার নতুন বিজ্ঞাপন
আমিরকে বলতে শোনা গেল, 'এই প্রথম দেখালাম, বিদাই হয়ে গেল অথচ নতুন বউ কাঁদছে না।' তখন কিয়ারা উত্তরে বলেন, 'তুমিও তো কাঁদছ না।' পরের দৃশ্যেই বাড়ি পৌঁছে নতুন বউকে আমির বলেন, 'এই ঘরে প্রথম পদক্ষেপ কে রাখবে?' কিয়ারার পাল্টা প্রশ্ন, 'এই ঘরে নতুন কে?', আমিরের উত্তর, 'আমিই তো নতুন। মানে..' ঠিক তখনই কিয়ারা হাতের ইশারায় আমিরকে ঘরে পা রাখতে বলেন। আমিও সেই মতো পা রাখেন। অপরদিক থেকে বিজ্ঞাপনে কিয়ারার মাকে বলতে শোনা গেল, 'নুতুন জামাইকে স্বাগত।' কিয়ারাও আমিরকে ধন্যবাদ জানান, 'এতবড় পদক্ষেপ করার জন্য।' অপরদিকে তখন হুইল চেয়ারে বসে থাকতে দেখা যায় আরও এক প্রবীণ ব্যক্তিকে। এরপরেই ব্যাকগ্রাউন্ডে আমির খানের ভয়েস ওভারে শোনা যায়, 'দীর্ঘদিন ধরে যে প্রথা চলছে, সেটাই চলতে থাকে। কেন এমনটা হয়? আর সেকারণেই ব্যাঙ্কিং সেক্টরের সমস্ত প্রথা নিয়ে প্রশ্ন তুলব। যাতে আপনারা সেরা পরিষেবাটাই পান।'
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/AN06khV
https://ift.tt/SKscwJp
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/AN06khV
https://ift.tt/SKscwJp
Comments
Post a Comment