Rituparna Sengupta : 'নাচই আমার অস্ত্র', বলছেন ঋতুপর্ণা, দেবদাসী হয়ে ধরা দিলেন পায়েল সরকার!
পরিচালকের কথায়, 'দুটি গল্প নিয়ে তৈরি হচ্ছে এই ছবি।একটাতে ঋতুদি (ঋতুপর্ণা সেনগুপ্ত)কে ডান্স কোরিওগ্রাফারের ভূমিকায় অভিনয় করছেন। যেখানে ঋতুদিকে বলতে দেখা যাবে, নাচ বিনোদন নয়, নাচ হল নিজের বক্তব্য তুলে ধরার অস্ত্র। ঋতুপর্ণার বিপরীতে আকাশ বলে একটি চরিত্র থাকছে, সেই চরিত্রে কাকে নেওয়া হবে তা এখনও ঠিক হয়নি। আর এই গল্পে চিত্রশিল্পীর ভূমিকায় রয়েছেন বাংলাদেশের সইফ খান। দ্বিতীয় গল্পে রয়েছেন পায়েল সরকার, যাঁকে দেবদাসীর ভূমিকায় দেখা যাবে, সুব্রত দত্ত একজন অটো চালক আর পরাণ বন্দ্যোপাধ্যায় একজন নকশাল ছিলেন পরে উনি রবীন্দ্রনাথের সঙ্গে লালনকে মিশিয়ে কমিউনিজমের নতুন সংজ্ঞা খুঁজে পেয়েছেন।'
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/yNT5CpM
https://ift.tt/ZgrGdnS
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/yNT5CpM
https://ift.tt/ZgrGdnS
Comments
Post a Comment