Mika Sing : ১২ বছরের কিশোরীর সঙ্গে ৪৫-এর মিকার উদ্দাম রোম্যান্স, নিন্দায় নেটপাড়া
সম্প্রতি বছর ৩৮-এর অভিনেতা করণ কুন্দ্রার সঙ্গে রোম্যান্টিক ভিডিয়ো পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়েন রিভা এবং করণ। ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বছর ৪৫-এর গায়ক মিকা সিংয়ের সঙ্গে রোম্যান্স করতে দেখা গেল রিভাকে। যার তীব্র আপত্তি তুলেছে নেটপাড়া। কেউ লিখেছেন, 'ওর বয়স মাত্র ১২, আর মিকার বয়স ৪৫, এঁরা শিশুর যৌন হেনস্থায় ইন্ধন যোগাচ্ছেন। কেউ লিখেছেন, 'এই লোকটির থেকে দূরে থাকুন, লোকটি মোটেও ভালো নয়।' কারোর কথায়, 'ওঁকে অন্তত একটু তো বড় হতে দিন, ১২ বছরের একটা মেয়ের কোমরে, পিঠে কীভাবে হাত দিচ্ছেন!' একজন মা লিখেছেন, 'ও তো আমার ছেলের বয়সী। ওঁর বাবা-মায়েরও লজ্জা হওয়া উচিত যে ১২ বছরের একটি মেয়েকে ২০ বছরের মতো করে পোশাক পরাচ্ছেন!'
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/rc8QKiE
https://ift.tt/wdWbApz
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/rc8QKiE
https://ift.tt/wdWbApz
Comments
Post a Comment