Durga Puja 2022 : 'এই পুজোতে শুধু তোমাকে চাই', ডোনাকে বললেন আর্য
'এই গানের শ্যুটে প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। প্রথমে এই মিউজিক ভিডিয়োর উদ্যোগ নিয়েছিল আমাদের হিরো আর্য আর সঙ্গীত পরিচালক বিশাল রায়। বিশাল আমাকে প্রথমে এই গানটা শোনান। উনি চেয়েছিলেন আমি এই ভিডিয়োতে থাকি। গানটা আমার বেশ ভালো লাগে। এমন মিষ্টি একটা প্রেমের গান, কার না ভালো লাগে! আর সেটা যখন পুজোর জন্য তৈরি তাহলে তো শুনতে আরও ভালো লাগে। আমরা নিজেরাই প্রথমে এই মিউজিক ভিডিয়োটি বানানোর কথা ভেবেছিলাম, তবে সেটা হয়ে ওঠেনি। তখন ভাবলাম, এবছর যখন হচ্ছে না, তখন পরের বছর বানাব। আমাদের মন খারাপ বুঝতে পেরে আমার দিদি এনা সাহা এটি বানানোর উদ্যোগ নেয়। তারপর দিদি আর বিশালদা এই ভিডিওটি বানানোর জন্য এগোতে শুরু করেন। কিছুদিন আগেই এটার শ্যুট করি। আমাদের DOP মণিরুল ইসলাম, খুব ভালো করে এটার শ্যুট করেছেন। পুরোটা ভিডিয়োটা মজা করেই শ্যুট করা হয়েছে।'
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/hPrwa0A
https://ift.tt/2YPEsVn
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/hPrwa0A
https://ift.tt/2YPEsVn
Comments
Post a Comment