Laxmi Puja 2022 : উত্তমকুমারের বাড়ির লক্ষ্মীপুজো, ঐতিহ্য ধরে রাখলেন নাতি গৌরব ও নাতবউ দেবলীনা
প্রত্যেকবারের মতো এবারও মহানায়ক উত্তমকুমারের বাড়িতে আয়োজিত হয়েছে কোজাগরী লক্ষ্মীপুজো। এই পুজোর ইতিহাস অবশ্য বেশ পুরনো। উত্তমকুমার জীবিত থাকাকালীনই এই পুজো হত সাড়ম্বরে। সেসময় ছিল পুজো ঘিরে এলাহি ব্যপার। ভিয়েন বসত। স্টুডিওর আর্ট ডিরেক্টররা এসে নাকি আলপনা দিতেন বলে শোনা যায়। ১৯৫০ সালে ছেলে গৌতমের জন্মের পর থেকেই ভবানীপুরের বাড়িতে লক্ষ্মীপুজো শুরু করেন মহানায়ক। তখন থেকেই প্রত্যেকবছর সেখানে কোজাগরী লক্ষ্মীপুজো হয়ে আসছে। এখন সেই পুজোর আয়োজন করেন উত্তরসূরীরা।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/orQJAhx
https://ift.tt/FCKPWuq
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/orQJAhx
https://ift.tt/FCKPWuq
Comments
Post a Comment