Durga Puja 2022 : রেডরোডে কার্নিভালে চমকে দিয়ে উপস্থিত স্বস্তিকা, নাচলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা
কার্নিভালে শুধু তারকাদের উপস্থিতিই চমক নয়, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর প্রদর্শনে নৃত্য পরিবেশন করে চমকে দেন টলিপাড়ার অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটি। শ্রীভূমির পুজোর থিম মিউজিকের সঙ্গে কোমর দোলাতে দেখা যায় তাঁদের। সকলকে চমকে দিয়ে দমদম দক্ষিণপাড়া পুজো কমিটির প্রদর্শনে দেখা যায় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী সহ আরও বেশকয়েকজন পরিচিত মুখ। এদিন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢাকা বাজাতে দেখা যায়। পাশাপাশি সাঁওতালি গানে আদিবাসী মহিলাদের নাচের সঙ্গে পা মেলান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তখন ছিলেন বিধায়ক অদিতি মুন্সি, রাজ চক্রবর্তী, ঋত্বিকা সেন, সৌমিতৃষা, সুভদ্রা সহ আরও অনেকে।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/ML5tqIJ
https://ift.tt/4dRUVvb
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/ML5tqIJ
https://ift.tt/4dRUVvb
Comments
Post a Comment