Ram Setu Trailer : 'রাম সেতু' বাঁচাতে বদ্ধপরিকর, পাথর হাতে জলের উপর হাঁটলেন অক্ষয়

সালটা ২০০৭। তৎকালীন সরকার দেশের শীর্ষ আদালতের কাছে 'রাম সেতু' ভাঙার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করে। তারপরই শুরু হয় লড়াই। রামসেতু ভেঙে ফেলার সেই আবেদনকে চ্যালেঞ্জ করে পালটা মামলা হয়। ৩১ অগাস্ট, ২০০৭, সুপ্রিম কোর্ট রাম সেতু ভেঙে ফেলার বা সেটার কোনও ক্ষতি করার যে কোনও পরিকল্পনার উপর স্থগিতাদেশ দেয়। সেই বিষয়কে প্রেক্ষাপট করেই তৈরি হয়েছে 'রাম সেতু' ছবিটি। দমন, দিউ উটি এবং মুম্বই সংলগ্ন বেশকিছু জায়গায় 'রাম সেতু'র শ্যুটিং হয়েছে। 'রাম সেতু' হল তামিলনাড়ু দক্ষিণ-পূর্ণ উপকূলে অবস্থিত পামবন দ্বীপ। যেটা রামেশ্বরম দ্বীপ নামেও পরিচিত। এটি শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমের মান্নার পর্যন্ত বিস্তৃত একটি চুনাপাথরের শৃঙ্খল। রামায়ণ অনুসারে লঙ্কা থেকে সীতাকে উদ্ধারের জন্য রামের এই যাত্রাপথ বানিয়েছিল বানর সেনা। 

from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/WH5vbzc
https://ift.tt/SKscwJp

Comments

Popular posts from this blog

Satyajit Ray-Tarini khuro: 'গল্প বলে তাড়িণী খুড়ো', সত্যজিৎ সৃষ্ট আইকনিক চরিত্রে পরেশ রাওয়াল

Tollywood: গরমে নাজেহাল শহরবাসী, বন্ধ হল আউটডোর শ্যুটিং, জারি নয়া নিয়ম...