Sabyasachi Chowdhury : ঐন্দ্রিলার স্মৃতি আঁকড়ে সাধক রামপ্রসাদের হাত ধরে পর্দায় ফিরছেন সব্যসাচী!
ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর পর প্রায় ১ মাস পার হয়েছে। তবে ঐন্দ্রিলার চলে যাওয়ার পর জনসমক্ষে আসতে দেখা যায়নি সব্যসাচী চৌধুরীকে। আর সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে আগেই সরিয়ে নিয়েছেন তিনি। তবে জানা যাচ্ছে, নিজেকে কিছুটা সামলে নিয়ে এবার কাজে ফিরতে চলেছেন অভিনেতা। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় সাধক রামপ্রসাদ সেনকে নিয়ে নতুন ধারাবাহিকে কাজ করতে চলেছেন সব্যসাচী চৌধুরী। ইতিমধ্যেই এটা নিয়ে সব্যসাচী চৌধুরীর সঙ্গে সুরিন্দর ফিল্মসের কথাও হয়ে গিয়েছে। এখবর সুরিন্দর ফিল্মসের তরফে নিশ্চিত করা হলেও সব্যসাচী নিজে এনিয়ে কিছু বলতে চাননি। এনিয়ে Zee ২৪ ঘণ্টা ডিজিটালের তরফে যোগাযোগ করা হলে, 'পরে কথা বলব' বলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/tmKPkR6
https://ift.tt/wcdQeLt
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/tmKPkR6
https://ift.tt/wcdQeLt
Comments
Post a Comment