Saayoni Ghosh on Mithun : 'অভিনেতা মিঠুনের যোগ্যতা নিয়ে কথা হবে না', মত সায়নীর
'প্রজাপতি' বিতর্কে অভিনেতা মিঠুন চক্রবর্তীর পাশেই দাঁড়ালেন তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ। দেব-মিঠুন চক্রবর্তীর 'প্রজাপতি' ছবি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, এবার সেই ইস্যুতে বুধবার মুখ খোলেন সায়নী। তাঁর কথায় মিঠুন চক্রবর্তীর সঙ্গে রাজনৈতিক মত পার্থক্য থাকলেও অভিনেতা মিঠুনকে নিয়ে কথা বলার যোগ্যতা তাঁর নেই। এদিন, দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে সুকান্ত মঞ্চে যুব সম্মেলনে যোগ দিতে এসেছিলেন সায়নী ঘোষ। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/HQR9841
https://ift.tt/OpJCIAh
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/HQR9841
https://ift.tt/OpJCIAh
Comments
Post a Comment