Malaika Arora-Arbaaz Khan : ফের কাছাকাছি আরবাজ-মালাইকা, 'কিউপিড' ছেলে আরহান!
মার্কিন মুুলুক থেকেই দেশে ফেরেন আরহান। ছেলেকে আনতে এদিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন আরবাজ খান, মালাইকা অরোরা দুজনেই। বাবা-মাকে কাছে পেয়ে দুজনকেই জড়িয়ে ধরতে দেখা যায় আরহানকে। তারপর আরহানকে মাঝে রেখে, তার সঙ্গে মজা করতে করতে হেঁটে আসতে দেখা যায় আরবাজ-মালাইকাকে। তাঁদেরকে এভাবে একসঙ্গে দেখা খুশি নেটপাড়া। তবে কেউ কেউ আবার বিস্ময় প্রকাশ করে লিখেছেন, 'কী যে চলছে বুঝে উঠতে পারি না।' কেউ লিখেছেন, 'কী সুন্দর জুটি, আরহানকেও কত খুশি দেখাচ্ছে।' কারোর কথায়, 'ছেলে আবারও মা-বাবাকে এক করে দিয়েছে। এই জুটিকে একসঙ্গেই বেশি ভালো লাগে।'
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/RXQ2dhu
https://ift.tt/AjNd5iC
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/RXQ2dhu
https://ift.tt/AjNd5iC
Comments
Post a Comment