Exclusive Pritam : ‘মেট্রো’য় চড়েও মন খারাপ ভিড় করছে ইরফান আর কেকে-র জন্য...
খবরটা গতকালের। ‘লাইফ ইন এ মেট্রো’র পরিচালক অনুরাগ বসু, আনতে চলেছেন আরেকটি নতুন ছবি। ‘মেট্রো ইন দিনো’। কাস্টিংয়ে রয়েছে নতুন চমক। সারা আলি খান, আদিত্য রয় কাপুর, অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা সেনশর্মা, আলি ফজল এবং ফাতিমা সানা শেখ। এত সব ভাল খবরের মধ্যে যা কিছুটা হলেও মনখারাপের, তা হল দু’জন মানুষের কথা মনে করাবে অনুরাগ বসুর নতুন এই ছবি। কোনও না কোনওভাবে। প্রথমজন ইরফান খান। মানে ‘লাইফ ইন এ মেট্রো’র মন্টি। বছর ত্রিশেকের সেই ভদ্রলোক। একটু দুষ্টু টাইপের। খানিক নিমফোম্যানিয়াক। তবে ভালবাসা পেতে মন্টি ঘোড়া ছোটাতে পারে। রেল স্টেশন লাফে-লাফে ওতরাতে পারে অবিলম্বে। লেডিজ কামরায় শ্রুতিকে (কঙ্কনা সেন শর্মা) জড়িয়ে ধরতে পারে।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/UJg3jBa
https://ift.tt/Uhma5pO
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/UJg3jBa
https://ift.tt/Uhma5pO
Comments
Post a Comment