Doctor Bakshi Trailer : ঠিক-ভুল বোঝা দায়! মেডিক্যাল দুর্নীতির জটে ফেঁসে শুভশ্রী-পরমব্রত-বনি...
'প্রতিদ্বন্দ্বী' ছবিতেই 'ডক্টর বক্সী'র সঙ্গে আলাপ করিয়েছিলেন পরিচালক সপ্তাশ্ব বসু। 'প্রতিদ্বন্দ্বী'র স্পিন অফে আবারও হাজির 'ডক্টর বক্সী'। তবে এবার আর শাশ্বত চট্টোপাধ্যায় নন, এই চরিত্রে অবতীর্ণ হচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায়। 'ডক্টর বক্সী' ছবিতে তাঁর সঙ্গী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রয়েছেন বনি সেনগুপ্ত। ছবির পোস্টারে শুভশ্রীর ফার্স্ট লুকেই ছিল চমক। দেখা গিয়েছিল তাঁর কপাল ফেটে গিয়েছে, চোখে মুখে ভয়ের ছাপ। টিজারে জানা গিয়েছিল লেখিকা মৃণালিনীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। যাঁর নিজের লেখা উপন্যাসই তাঁর কাছে দুঃস্বপ্ন হয়ে ধরা দিতে চলেছে। এরপর ১৪ ডিসেম্বর মুক্তি পাওয়া ছবির ট্রেলারে একে একে ধরা দিলেন চরিত্ররা। মেডিক্যাল দুর্নীতিকে প্রেক্ষাপট করে গড়ে ওঠে এই ছবির ট্রেলারে পরতে পরতে জট বেঁধেছে রহস্য।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/ri0AQJ2
https://ift.tt/sNdFCca
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/ri0AQJ2
https://ift.tt/sNdFCca
Comments
Post a Comment