Arijit Singh's Wife Koel : ডেঙ্গিতে আক্রান্ত অরিজিৎ সিংয়ের স্ত্রী কোয়েল, এখন কেমন আছেন?

ডেঙ্গিতে আক্রান্ত অরিজিৎ সিংয়ের স্ত্রী কোয়েল। জানা যাচ্ছে , বেশ কিছুদিন ধরেই জ্বর, সর্দি-কাশিতে ভুগছেন তিনি। তাঁর ডেঙ্গি টেস্টের রিপোর্টও পজিটিভ আসে। শনিবার সন্ধেয় অসুস্থবোধ করলে বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় কোয়েল সিংকে। সেখানে নিয়মমাফিক তাঁর আবারও ডেঙ্গি সহ আরও কিছু পরীক্ষানিরীক্ষা করা হয়। তারপর, শনিবার রাতেই তাঁকে বাড়ি ফিরেয়ে নিয়ে যাওয়া হয় বলে খবর। আপাতত কোয়েল সিং তাঁদের জিয়াগঞ্জের বাড়িতেই রয়েছেন বলে খবর। তবে এই মুহূর্তে কোয়েল সিং স্থিতিশীল আছেন বলে জানা যাচ্ছে। যদিও এবিষয়ে অরিজিৎ সিং কিংবা তাঁর পরিবার সূত্রে কিছু জানানো হয়নি।  

from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/aASB4bi
https://ift.tt/pdAMVIP

Comments

Popular posts from this blog

Satyajit Ray-Tarini khuro: 'গল্প বলে তাড়িণী খুড়ো', সত্যজিৎ সৃষ্ট আইকনিক চরিত্রে পরেশ রাওয়াল

Tollywood: গরমে নাজেহাল শহরবাসী, বন্ধ হল আউটডোর শ্যুটিং, জারি নয়া নিয়ম...