Aindrila Sharma : পাশে অরিজিৎ! সব্যসাচী আশার কথা শোনালেও ঐন্দ্রিলা এখনও ভেন্টিলেশনে...
শুক্রবার রাতেই ঐন্দ্রিলার প্রেমিক, অভিনেতা সব্যসাচী চৌধুরী জানিয়েছিলেন, ঐন্দ্রিলা ভালো আছেন। তাঁর স্বাস্থ্যের উন্নতি হয়েছে, ভেন্টিলেশন সাপোর্ট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন অভিনেত্রী। তবে শনিবার সকালে হাসপাতাল সূত্রে এল অন্যরকম খবর। হাসপাতালের তরফে জানানো হয়েছে, ঐন্দ্রিলা এখনও ১০০% ভেন্টিলেশনেই রয়েছেন। ওষুধ দিয়ে তাঁর রক্তচাপ বজায় রাখার চেষ্টা চলছে। তবে ওষুধের মাধ্যমে তাঁর রক্তচাপ এখনও স্থিতিশীল রয়েছে। তাঁর জিসিএস কোমাস্কোর এখনও ৫, অর্থাৎ গভীর কোমায় রয়েছেন তিনি। ইতিমধ্যেই কলকাতা নিউরো সাইন্স এবং SSKM-এর স্নায়ুরোগ বিশেষজ্ঞরা দেখেছেন ঐন্দ্রিলাকে।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/gWvQjHA
https://ift.tt/xlranjX
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/gWvQjHA
https://ift.tt/xlranjX
Comments
Post a Comment