Aindrila Sharma Passes Away : 'সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমার হাতের ছোঁয়ায়…'
অবশেষে যার ফিরে আসার কথা ছিল সে চলে গেল, থেকে গেল তার স্পর্শ। সব প্রার্থনা মিথ্যে করে মাত্র ২৪ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেত্রী ঐন্দ্রিলা। ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। সেই থেকেই হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন তিনি। ফিরে আসার অদম্য চেষ্টা করেছেন। ঐন্দ্রিলা তাঁর জীবনযুদ্ধের লড়াইয়ে সবসময় পাশে পান বন্ধু, প্রেমিক, অভিনেতা সব্যসাচী চৌধুরীকে। সর্বক্ষণ ঐন্দ্রিলার পাশে পাশে থাকতে দেখা যায় তাঁকে। তবে সেই সব চেষ্টা, বিগত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষের প্রার্থনা সব আজ ব্যর্থ।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/Io0az2E
https://ift.tt/80FKT43
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/Io0az2E
https://ift.tt/80FKT43
Comments
Post a Comment