Subhashree Ganguly : ৭৫-এর বৃদ্ধা শুভশ্রী, ইন্দুবালা ভাতের হোটেলে খাবেন?
বয়সের ভারে গায়ের রং কেমন যেন তামাটে হয়ে গিয়েছে। চামরা কুঁচকেছে। চোখে চশমা, গুটিকতম মাথার চুল সবই পাকা। পরনে সাদা শাড়িতে বিধবার বেশ। চোখের দৃষ্টি স্থির। এক হাতা ভাত নিয়ে পরিবেশনের অপেক্ষায়। মঙ্গলবার এভাবেই দেখা গিয়েছে শুভশ্রী। নাম শুনেই হোঁচট খেলেন তো? হ্যাঁ, ঠিকই শুনছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কথাই বলছিলাম। তাঁর বয়স বেড়ে একেবারে ৭৫ ছুঁয়েছে। একটি ভাতের হোটেলও খুলেছেন তিনি। নাম রেখেছেন 'ইন্দুবালা ভাতের হোটেল'। সৌজন্যে 'হইচই'-এর নতুন ওয়েব সিরিজ। আর দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই ওয়েব সিরিজের হাত ধরেই OTT দুনিয়ায় পা রাখছেন শুভশ্রী। আর প্রথম পদক্ষেপেই দর্শকদের চমকে দিলেন অভিনেত্রী।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/2mVP9kG
https://ift.tt/VbOlqBc
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/2mVP9kG
https://ift.tt/VbOlqBc
Comments
Post a Comment