Sourav Ganguly: দাড়িতে দাদা, মহারাজের নতুন লুকে মাত টালা থেকে টালিগঞ্জ
ক্লিন সেভ এখন অতীত। সম্প্রতি, হালকা দাড়িতে নিজের লুক বদলেছেন সকলের প্রিয় 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়। পুজোর আগে শহরের রাস্তায় লাগানো বিলবোর্ডে দেখা গিয়েছে সৌরভের এই লুক। পুজোর জন্য এটাই কি তবে দাদার নতুন স্টাইল? নাকি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের জন্য এই 'বিয়ার্ড লুক'-এ হাজির হয়েছেন দাদা? সেটা যদিও স্পষ্ট নয়। তবে কারণ যাই হোক না কেন, দাদার এই লুক বেশ পছন্দই হয়েছে টলি পাড়ার সেলেবদের। নেটনাগরিকদেরও অবশ্য তাঁদের প্রিয় তারকার এই লুক মন্দ লাগেনি।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/FsjZI5E
https://ift.tt/g5jta7b
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/FsjZI5E
https://ift.tt/g5jta7b
Comments
Post a Comment