Sourav Das : মধ্যরাতে বাইক চড়ে হৃদয়পুরে পৌঁছলেন সৌরভ দাস!
শহর থেকে কর্মসূত্রে গ্রামে হাজির অর্জুন। পেশায় তিনি স্বাস্থ্যকর্মী। হৃদয়পুরেই প্রভাব প্রতিপত্তিশালী বাড়ির মেয়ে 'শ্রী'র সঙ্গে আলাপ হয় অর্জুনের। শুরু হয় প্রেমের গল্প। তবে আবার হৃদয়পুরে গিয়েই শক্তির সঙ্গে ঝামেলায় জড়ান অর্জুন। শ্রীর সঙ্গে অর্জুনের প্রেম, শক্তির সঙ্গে দ্বন্দ্ব নিয়েই এগোয় হৃদয়পুরের গল্প। এমনই একটি প্রেম ও থ্রিলারের মিশ্রনে নতুন ছবি 'হৃদয়পুর' নিয়ে আসছেন পরিচালক সৌম্যজিৎ আদক। ছবিতে 'অর্জুন'-এর ভূমিকায় দেখা যাবে অভিনেতা সৌরভ দাসকে, শক্তির ভূমিকায় অর্ণ মুখোপাধ্যায়, 'শ্রী'র ভূমিকায় দর্শনা বণিক। জানা যাচ্ছে, মানুষের হৃদয়ের টানাপোড়নের গল্প বলবে এই ছবি 'হৃদয়পুর'।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/P6IvA0k
https://ift.tt/ZYIfgjP
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/P6IvA0k
https://ift.tt/ZYIfgjP
Comments
Post a Comment