Ponniyin Selvan 1 : মুক্তির দিনই ব্যবসা ছাড়াল ৫০ কোটি, নতুন রেকর্ড গড়তে চলেছে পোন্নিয়িন সেলভান-১!
মুক্তি পেয়েছে ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত পোন্নিয়িন সেলভান-১। বক্স অফিস রিপোর্ট বলছে, ঐশ্বর্য রাই বচ্চন, বিক্রম, জয়াম রবি, কার্তি, ত্রিশা অভিনীত এই ছবি সমস্ত প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে। মণিরত্নমের এই ছবি দেখার জন্য মুক্তির আগে থেকেই টিকিট বুক হতে শুরু করেছিল। তাই এই ছবি ঘিরে প্রত্যাশা ছিলই। আর ৩০ সেপ্টেম্বর, শুক্রবার, এই ছবি মুক্তির দিন সকাল থেকে তামিলনাড়ুর সমস্ত প্রেক্ষাগৃহে দর্শক আসন ছিল ভরা, অর্থাৎ শো ছিল হাউসফুল। ফিল্ম বিশ্লেষকদের দাবি ছিল, মণিরত্নের এই ছবি দক্ষিণী ছবির বক্স অফিসে নতুন ট্রেন্ড তৈরি করতে চলেছে।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/8vg7q4I
https://ift.tt/xK8c5ef
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/8vg7q4I
https://ift.tt/xK8c5ef
Comments
Post a Comment