Feluda : 'ফেলুদা হিসাবে পরমদাই একদম পারফেক্ট'!

ফের একবার পর্দায় আসতে চলেছেন বাঙালির প্রিয় 'ফেলুদা' প্রদোষ চন্দ্র মিত্র।। তবে এবার একটু অন্য মোড়কে। এবার বর্তমান সময়ের ছাঁচে ফেলা নতুন ফেলুদাকে দেখবে বাংলার দর্শক। সৌজন্যে পরিচালক অরিন্দম শীল। OTT প্ল্যাটফর্ম Zee5-এ আসতে চলেছে নতুন ফেলুদা সিরিজ। প্রথম সিজনের গল্প সত্যজিৎ রায়ের লেখা 'গ্যাংটকে গণ্ডোগোল'। আর এই সিরিজে ফেলুদা হয়ে ফিরছেন পুরনো 'তোপসে' পরমব্রত চট্টোপাধ্যায়। হ্যাঁ, 'তোপসে'র খোলস ছেড়ে এবার তিনি 'ফেলুদা' সাজছেন। আর তাঁর সহযোগী 'তোপসে' হচ্ছেন ঋতব্রত মুখোপাধ্য়ায়। জোকার একটি স্টুডিওতে জোর কদমে চলছে 'গ্যাংটকে গণ্ডোগোল'-র শ্য়ুটিং। ফ্লোর থেকেই ফোনে নতুন ফেলুদা সিরিজ নিয়ে কথা বললেন 'তোপসে' ঋতব্রত। 

from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/AwW72vu
https://ift.tt/qjFC7fv

Comments

Popular posts from this blog

Satyajit Ray-Tarini khuro: 'গল্প বলে তাড়িণী খুড়ো', সত্যজিৎ সৃষ্ট আইকনিক চরিত্রে পরেশ রাওয়াল

Tollywood: গরমে নাজেহাল শহরবাসী, বন্ধ হল আউটডোর শ্যুটিং, জারি নয়া নিয়ম...