Bigg Boss : দুয়ারে সলমন, বিতর্ক বাড়িয়ে 'বিগ বস'-এ যাচ্ছেন নুসরত!
ফের শুরু হতে চলেছে বহু বিতর্কিত এবং একই সঙ্গে বহু চর্চিত শো 'বিগ বস'। এটা বিগ বসের ১৬ তম সিজন। খুব সম্ভবত ১৬ অক্টোবর থেকে শুরু হতে পারে এই শো। আর 'বিগ বস'-এর এই সিজনে আলোচনার কেন্দ্রবিন্দু হতে চলেছেন টলিপাড়ার চর্চিত অভিনেত্রী, তৃণমূল সাংসদ নুসরত জাহান। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই মুহূর্তে টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে এমনই খবর। এবিষয়ে Zee ২৪ ঘণ্টা ডিজিটালের তরফে যোগাযোগ করা হলে সাংসদের টিমের তরফে জানানো হয়, 'এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না, যা বলার চ্যানেল কর্তৃপক্ষ জানাবেন।' সূত্রের খবর এই মুহূর্তে পারিশ্রমিক নিয়েই সাংসদ, অভিনেত্রীর সঙ্গে কথা চলেছে 'বিগ বস' নির্মাতাদের।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/lnosGjf
https://ift.tt/qjFC7fv
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/lnosGjf
https://ift.tt/qjFC7fv
Comments
Post a Comment