Anandamath :বড়পর্দায় বড় করে 'আনন্দমঠ', শুভেচ্ছায় বঙ্কিমচন্দ্রের বংশধর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস 'আনন্দমঠ' নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। গত এপ্রিল মাসে এই ছবির ঘোষণা করেছিলেন ছবির নির্মাতারা। উদ্যোক্তা রামকমল মুখোপাধ্যায়। আপাতত চলছে প্রি-প্রোডাকশনের কাজ। ১৭৭৩ সালে সংঘটিত উত্তরবঙ্গের সন্ন্যাসী আন্দোলনের ওপর ভিত্তি করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন ‘আনন্দমঠ’। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে একটি বিশেষ ভূমিকা আছে ১৮৮২ সালে প্রকাশিত এই রাজনৈতিক উপন্যাসের। সেই বছরই প্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশ পেয়েছিল ‘আনন্দমঠ’। সেই ‘আনন্দমঠ’-কে বড়পর্দায় তুলে আনছেন পরিচালক অশ্বিন গঙ্গারাজু। ছবির নাম '১৯৭০'। হিন্দি, তামিল, তেলগু, কন্নড়, মালায়লম ও বাংলা, সব মিলিয়ে ৬টি ভারতীয় ভাষায় তৈরি হবে এই ছবি। ছবির কনসেপ্ট রাম কমল মুখোপাধ্যায়ের ও ছবির চিত্রনাট্য লিখেছেন ভি বিজয়েন্দ্র প্রসাদ, যিনি লিখেছেন বজরঙ্গী ভাইজান, বাহুবলী, ট্রিপল আর মতো ছবির চিত্রনাট্য, তাঁর আরেক পরিচয় তিনি প্রখ্যাত পরিচালক রাজামৌলির বাবা।

from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/8TB3z5K
https://ift.tt/qjFC7fv

Comments

Popular posts from this blog

Satyajit Ray-Tarini khuro: 'গল্প বলে তাড়িণী খুড়ো', সত্যজিৎ সৃষ্ট আইকনিক চরিত্রে পরেশ রাওয়াল

Tollywood: গরমে নাজেহাল শহরবাসী, বন্ধ হল আউটডোর শ্যুটিং, জারি নয়া নিয়ম...