Ali Fazal & Richa Chadha’s wedding : দেশলাই বাক্সে বরকনে, সাইকেল চড়ে বিয়ে করতে যাচ্ছেন আলি ও রিচা
'থোড়া হটকে', সকলকে চমকে দিয়ে একটু অন্যভাবেই বিয়ের নিমন্ত্রণপত্র পাঠালেন রিচা চাড্ডা ও আলি ফজল। সাজানো গোছানো ট্রাডিশনাল বিয়ের কার্ড নয়, সকলের কাছে পৌঁছলো পুরনো দিনের দেশলাই বাক্স। তাতে আঁকা আলি ফজল এবং রিচা চাড্ডার ছবি। সেখানে ব্লেজার, লাল টাই এবং সাদা প্যান্ট পরে দেখা যাচ্ছে আলি ফজলকে। আর রিচা চাড্ডার পরনে ট্রাডিশনাল লাল শাড়ি। দুজনেই সাইকেল চালাচ্ছেন। উপরে লেখা 'কাপল ম্যাচেস'। পুরো কার্ডটিতে একটা রেট্রো লুক দেওয়া হয়েছে। আর আলি ও রিচার ছবি আঁকা হয়েছে কিটস্কি পপ আর্ট স্টাইলে।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/dFTciaA
https://ift.tt/VbOlqBc
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/dFTciaA
https://ift.tt/VbOlqBc
Comments
Post a Comment