TRP: শুরু হয়েছে একগুচ্ছ নতুন ধারাবাহিক, টিআরপি তালিকায় সেরা কে?
পাল্লা দিয়ে শুরু হচ্ছে একের পর এক ধারাবাহিক। সম্প্রতি শেষ হল স্টার জলসার ধারাবাহিক খড়কুটো। তার বদলে এসেছে নয়া ধারাবাহিক। কিছুদিন আগেই শুরু হয়েছে সোনামণি সাহা ও সপ্তর্ষি মৌলিকের ধারাবাহিক ‘এক্কা দোক্কা’, প্রতীক সেন ও দেবচন্দ্রিমার ‘সাহেবের চিঠি’, রয়েছে ‘নবাব নন্দিনী’, শুরু হতে চলেছে ‘মাধবীলতা’। একগুচ্ছ নতুন ধারাবাহিক শুরু হলেও একটি ধারাবাহিকও জায়গা করে নিতে পারছে না টিআরপি তালিকায়। এই সপ্তাহে প্রথম দশে জায়গা করে নিয়েছে ১১টি ধারাবাহিক। কোন ধারাবাহিক রয়েছে শীর্ষে, তা নিয়ে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও তা নিয়ে ছিল টানটান উত্তেজনা।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/KVmbMnW
https://ift.tt/fk3U5pP
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/KVmbMnW
https://ift.tt/fk3U5pP
Comments
Post a Comment