Taapsee Pannu : 'দুর্গাপুজোয় কলকাতায় আসতে চাই', জন্মাষ্টমীর সকালে কালীঘাটে এসে বললেন তাপসী
১৯ অগস্ট মুক্তি পাচ্ছে 'দোবারা'। তার আগে শুক্রবার জন্মাষ্টমীর সকালে কালীঘাটের মন্দিরে পুজো দিলেন তাপসী পান্নু। তাপসীর সঙ্গে ছিলেন সহ অভিনেতা পাভেল গুলাটি। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ, ২ নম্বর গেট দিয়ে মন্দিরে প্রবেশ করেন তাঁরা। পুজো দেওয়ার পাশাপাশি আরতিও দেখেন তাঁকা। এরপর সকাল ৮টার মধ্যেই তাপসী এবং পাভেল মন্দির ছেড়ে বেরিয়ে যান। এদিন পুজো দিতে আসার সময় তাপসীর পরনে ছিল সি গ্রিন রঙের সালোয়ার কামিজ। আর পাভেল গুলাটি নীল ডেনিম জিন্সের সঙ্গে সাদা শার্ট পরেছিলেন। হাতে লাল জবা ফুলের মালা হাতে মন্দিরে ঢুকতে দেখা যায় তাঁদের।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/GODfLX6
https://ift.tt/SKBDPfE
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/GODfLX6
https://ift.tt/SKBDPfE
Comments
Post a Comment