Sonam Kapoor : ছেলে নিয়ে বাড়ি ফিরলেন সোনম, মিষ্টি বিলোলেন 'দাদু' অনিল
গত সপ্তাহেই সোনম-আনন্দের পরিবারে এসেছে তাঁদের প্রথম সন্তান। অবশেষে ছেলে নিয়ে বাড়ি ফিরলেন সোনম কাপুর। শুক্রবার বিকেলে ছেলেকে সঙ্গে নিয়ে বাবা অনিল কাপুরের বাড়িতে ফেরেন সোনম। তাঁকে হাসপাতাল থেকে বাড়ি ফিরেয়ে আনেন হাবি আনন্দ আহুজা। এদিন গাড়ি থেকে নামতেই পাপারাৎজির ক্যামেরা বন্দি হন সোনম কাপুর। সাদা ঢিলেঢালা পোশাকে দেখা যায় তাঁকে। সোনমের সঙ্গে গাড়ি থেকে নামতে দেখা যায় তাঁর শাশুড়িমা প্রিয়া আহুজাকে। সাদা 'বেবি ব্যাগ'-এ করে সদ্যোজাতকে গাড়ি থেকে নামিয়ে কোলে নেন নতুন 'বাবা' আনন্দ আহুজা।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/L2vQXHh
https://ift.tt/8UpeEk9
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/L2vQXHh
https://ift.tt/8UpeEk9
Comments
Post a Comment