Sonali Phogat Death : সোনালির পানীয়তে মেশানো হয় মাদক! সামনে এল CCTV ফুটেজ
সোনালি ফোগাট মৃত্যুর ঘটনায় পুলিসের হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। গোয়া পুলিস সূত্রে খবর, সোনালি ফোগাটকে মাদক দেওয়া হয়েছিল। সম্প্রতি, পুলিসের হাতে উঠে এসেছে গোয়ার হোটেলের দুটি CCTV ফুটেজ। যার একটিতে গোয়ার হোটেলে আপ্তসহায়ক সুধীর সাঙ্গোয়ান এবং বন্ধু সুখবিন্দর সিংয়ের সঙ্গে পার্টি করতে দেখা যাচ্ছে সোনালিকে। যেখানে জোর করে সোনালিকে কিছু খাইয়ে দিতেও দেখা যাচ্ছে। তা থেকেই পুলিস মনে করছে ওই পার্টিতেই সোনালির পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে দেওয়া হয়েছিল। অন্য CCTV-ফুটেজে দেখা যাচ্ছে টলতে থাকা সোনালিকে হোটেলের ভিতরে নিয়ে যাচ্ছেন এক যুবক। সেই ফুটেজে কিছুটা এগিয়ে সিঁড়ির কাছে সোনালিকে পড়ে যেতেও দেখা যায়।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/y8l0FGv
https://ift.tt/8UpeEk9
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/y8l0FGv
https://ift.tt/8UpeEk9
Comments
Post a Comment