Rupankar Bagchi : কেকে বিতর্কের পর পাকাপাকি বাদ রূপঙ্কর, কেকের জিঙ্গলে এবার সোমলতা
কেকে- মৃত্যুর পর গায়ক রূপঙ্কর বাগচীর মন্তব্য নিয়ে কিছু কম জলঘোলা হয়নি। নেটদুনিয়ায় লাগাতার আক্রমণের মুখে পড়তে হয়েছে রূপঙ্করকে। এমনকি এখনও তা বন্ধ হয়নি। গায়ক রূপঙ্করের প্রতি জনতার রোষের আঁচ লেগেছিল কেক প্রস্তুতকারী সংস্থা মিও আমোরের উপর। কারণ, মিও আমোরের বিজ্ঞাপনের জিঙ্গলটি রূপঙ্করেরই গাওয়া এবং একসময় তা বেশ জনপ্রিয়ও হয়েছিল। রেডিও থেকে টিভি বিভিন্ন জায়গাতেই শোনা যেত রূপঙ্করের গাওয়া সেই জিঙ্গল। তবে কেকের মৃত্যুর পর সেই জিঙ্গল নিয়ে মিও আমোরের সোশ্যাল মিডিয়া পেজে গিয়ে অনেকেই ক্ষোভ উগরে দেন। দাবি ছিল, তাঁরা কেকে কোম্পানির বিজ্ঞাপনে রূপঙ্করের গলা আর শুনতে চান না।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/8PAk5mh
https://ift.tt/N0nBUFT
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/8PAk5mh
https://ift.tt/N0nBUFT
Comments
Post a Comment