Ranveer Singh : রণবীরের নগ্ন ফটোশ্যুট বিতর্ক, এবার মামলা কলকাতা হাইকোর্টে
'পেপার' ম্যাগাজিনের জন্য নগ্ন হয়ে ফটোশ্যুট করে বিতর্কে জড়িয়েছেন রণবীর সিং। অভিনেতার বিরুদ্ধে চেম্বুর পুলিস স্টেশনে বহু আগেই FIR দায়ের হয়েছে। এবার সেই বিতর্কে আঁচ এসে পৌঁছাল কলকাতা হাইকোর্টেও। রণবীর সিং-এর ফটোশ্যুট নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন সংখ্যালঘু মহিলা সংগঠনের চেয়ারপার্সন নাজিয়া ইলাহি খান। রণবীরের নগ্ন ছবি যাতে এরাজ্যে যাতে বিশেষ না ছড়ায় সেজন্য কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়েছেন নাজিয়া। তাঁর কথায়, রণবীরের এই ছবি, জনমানসে এবং শিশুদের মনে খারাপ প্রভাব ফেলতে পারে। নাজিয়ার করা এই মামলায় মিলিন্দ সোমনে পুরনো একটি ফটোশ্যুট, সাংসদ নুসরত জাহানের করা পুরনো একটি 'টিকটক' ভিডিয়োর প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/X3SwPcy
https://ift.tt/DEOzIkq
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/X3SwPcy
https://ift.tt/DEOzIkq
Comments
Post a Comment