Raju Srivastava : 'ব্রেন ডেথ'-এর দোরগোড়ায় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব
ভালো নেই কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছেন রাজুর কমেডিয়ান বন্ধু সুনীল পাল। রাজুর মস্তিষ্ক প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন সুনীল। তিনি জানান, চিকিৎসকদের আর কিছুই করণীয় নেই। সকলের কাছে অনুরোধ আপনারা রাজুর জন্য প্রার্থনা করুন। রাজু শ্রীবস্তবকে AIIMS-এ ভর্তি করার পর থেকে তাঁর স্বাস্থ্য নিয়ে প্রতিমুহূর্তে সমস্ত খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কমেডিয়ান সুনীল পাল। তবে এবার রাজু শ্রীবাস্তবের কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন সুনীল। চোখে জল এসে যায় তাঁর।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/mWU7r0u
https://ift.tt/OlhptIC
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/mWU7r0u
https://ift.tt/OlhptIC
Comments
Post a Comment