Pori Moni : সদ্যোজাত রাজপুত্রের সঙ্গে আলাপ করালেন পরীমনি
অপেক্ষার অবসান, অবশেষে সামনে এল বাংলাদেশের 'পরী'র আদরের রাজকুমার। সদ্যোজাত সন্তানের সঙ্গে আলাপ করালেন পরীমনি। ছবি পোস্ট করে জানালেন ছেলের নাম রেখেছেন শাহীম মহম্মদ রাজ্য। সঙ্গে ছেলের নামের ইংরাজি বানানও প্রকাশ করেছেন বাংলাদেশের জনপ্রিয় এবং বিতর্কিত অভিনেত্রী। জানিয়েছেন, তাঁর ছেলের নামের বানান Shaheem Muhammad Rajya। নিজের ফেসবুক হ্য়ান্ডেলে নতুন মা পরীমনি কিছুটা আবেগতাড়িত হয়ে লিখেছেন, 'তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও, অভিনন্দন তোমাকে। আমাদের রাজপু্ত্র'। পরীমনির পোস্টের নিচে অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/n38ThN4
https://ift.tt/9SG28kA
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/n38ThN4
https://ift.tt/9SG28kA
Comments
Post a Comment