Nupur Alankar : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী এখন সন্ন্যাসিনী, চললেন হিমালয়ে...
বিনোদন দুনিয়া ছাড়লেন জনপ্রিয় টেলি অভিনেত্রী নূপুর অলঙ্কার। নূপুর যে শুধু অভিনয় জীবনই ছেড়েছেন তা নয়, সন্ন্যাস নিয়ে গৃহত্যাগী হয়েছেন তিনি। সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এনিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। গত ফেব্রুয়ারি মাসেই সন্ন্যাস ধর্মে ব্রতী হয়েছেন তিনি। তাঁর কথায় বরাবরই আধ্যাত্মিকতার দিকে ঝোঁক ছিল তাঁর। তবে এই পথে সম্পূর্ণভাবে এগোনোর জন্য তাঁর ভাবনা চিন্তা করার দরকার ছিল। তবে এবার তিনি গুরু শম্ভু শরণ ঝা-কে খুঁজে পেয়ে ধন্য। সঙ্গে সিনে অ্যান্ড টিভি অর্টিস্ট অ্যাসোসিয়েশনকে (CINTAA) ও ধন্যবাদ জানিয়েছেন নূপুর। কারণ, দীর্ঘদিন এই কমিটির সদস্য ছিলেন তিনি। আর এই কমিটিই তাঁকে তাঁর গুরুর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। যেটা তাঁর জীবন সম্পূর্ণভাবে বদলে দিয়েছে বলে জানিয়েছেন নূপুর অলঙ্কার।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/8HYGCyQ
https://ift.tt/SKBDPfE
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/8HYGCyQ
https://ift.tt/SKBDPfE
Comments
Post a Comment