Kacher Manush: 'লোভী' দেবকে মারতে উদ্যত প্রসেনজিৎ!
'তোমার মৃত্যু মানেই তো আমার জীবন', কথাটা 'জীবন কাহিনী' ছবিতে অনুপ কুমারকে বলেছিলেন বিকাশ রায়। আরও একবার সেই আইকনিক দৃশ্যেরই পুনরাবৃত্তি ঘটল। সৌজন্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব-এর কাছের মানুষের ট্রেলার। তবে শুধু 'জীবন কাহিনী' ছবির ওই দৃশ্যটিই নয়, পুরো ট্রেলার দেখলে বোঝা যাবে 'কাছের মানুষ' ছবিতে ফিরে এসেছে সেই জীবন বিমার কথা, আপনজনদের কথা। 'জীবন কাহিনী' ছবির একটি দৃশ্যে দেখা যায়, অনুপ কুমারকে গঙ্গার জলে আত্মহত্যা করতে দেখে আটকেছিলেন বিকাশ রায়। পরে বলেছিলেন, আর কিছুদিন কষ্ট করে বেঁচে থেকে একটা জীবন বিমা করাতে, শুধু নমিনিটা তাঁর নামে করে যেতে হবে। যাতে অনুপ কুমারের মৃত্যুর পর সেই বিমার টাকা বিকাশ রায় পান। অর্থাৎ অনুপ কুমারের মৃত্যুতে নতুন জীবন পাবেন বিকাশ রায়। কথাটা বলার আগে বিকাশ রায় অনুপ কুমারের কাছে জেনে নিয়েছিলেন তাঁর কোনও আপনজন আছে কিনা? সেই বিষয়গুলিই যেন একটু অন্য মোড়কে ফিরে এল 'কাছের মানুষ' ছবির ট্রেলারে।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/h89MFrw
https://ift.tt/8UpeEk9
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/h89MFrw
https://ift.tt/8UpeEk9
Comments
Post a Comment