Independence day 2022 : স্বাধীনতা দিবসে ভারতীয়দের পাকশিল্পীর উপহার, রবাবে বাজল 'জনগণমন'

 ঘন নীল মেঘ ঘিরে রয়েছে সমগ্র পাহাড়ি এলাকা, তারই কোলে বিস্তীর্ণ সবুজে ঘেরা অঞ্চল। এক ঝলক দেখে মনে হয় যেন তুলের টানে ক্যানভাসে আঁকা কোনও ছবি। এমন ছবির মতো সুন্দর একটি ভখণ্ডে বসেই হাতে রবাব তুলে নিয়েছিলেন সিয়াল খান। তাঁর হাতের জাদুতে বেজে উঠল জাতীয় সঙ্গীত 'জনগণমন-অধিনায়ক জয় হে'। যা সীমান্ত পার করে আপামর ভারতবাসীর হৃদয় ছুঁয়ে গেল। সিয়াল খান ভারতীয় নন, পাকিস্তানি নাগরিক। স্বাধীনতার প্রাক্কালে গায়ে গা ঠেকিয়া থাকা ভূখণ্ডকে ভাগ করে দিয়েছিল ব্রিটিশরা। তৈরি হয়েছিল দুটি আলাদা দেশ ভারত আর পাকিস্তান। তবে ফের একবার ভেদাভেদ ভুলে সঙ্গীতের হাত ধরেই ভালোবাসা ছড়িয়ে দিলেন রবাব শিল্পী সিয়াল।

from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/cZMsDtL
https://ift.tt/LfSK7bt

Comments

Popular posts from this blog

Satyajit Ray-Tarini khuro: 'গল্প বলে তাড়িণী খুড়ো', সত্যজিৎ সৃষ্ট আইকনিক চরিত্রে পরেশ রাওয়াল

Tollywood: গরমে নাজেহাল শহরবাসী, বন্ধ হল আউটডোর শ্যুটিং, জারি নয়া নিয়ম...