Dev : 'বুম্বাদার জন্য কোনদিনই প্রাণ দিতে পারব না...'
এদিন উঠে আসে দেবের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুরনো মতোবিরোধের প্রসঙ্গ। শোনা যায়, 'ককপিট'-এ কাজ করার সময় ট্রেলারে প্রসেনজিতের মুখ দেখানো নিয়ে তাঁদের মধ্যে মতানৈক্য তৈরি হয়েছিল। যদিও বহু আগেই দুই তারকা তাঁদের সেই মনকষাকষি মিটিয়ে নিয়েছিলেন। সে প্রসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এদিন বলেন, 'বড় ভাই-এর কাছে ছোটভাই একই রকম থাকে। একসঙ্গে বাসন থাকলে ঠোকাঠুকি লাগে, তবুও সংসার ভেঙে যায় না। ও যখন প্রযোজক হিসাবে এই গল্প নিয়ে এল তখন মনে হয়েছিল মিশুক (প্রসেনজিতের ছেলে) যদি বড় হয়ে ছবি করতে চায়, তাহলে আমি যেভাবে পাশে থাকব, সেভাবেই এই ছবিটা করব।'
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/qIrsH2m
https://ift.tt/8UpeEk9
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/qIrsH2m
https://ift.tt/8UpeEk9
Comments
Post a Comment