Bangladeshi Actress : হাসপাতালে ভর্তি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী স্পর্শিয়া
হাসপাতালে ভর্তি বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া (Orchita Sporshia)। জানা যাচ্ছে, ঢাকার ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। অর্চিতার হাসপাতালে ভর্তির খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। কী হয়েছে অভিনেত্রীর? হঠাৎ হাসপাতালে কেন ভর্তি হতে হল অর্চিতাকে? জানা যাচ্ছে, অ্যাপেন্ডিসাইটিসের সমস্যায় ভুগছিলেন ছোটপর্দার এই অভিনেত্রী। অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁকে। সংবাদমাধ্যমকে এখবর জানান, খোদ ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক আশীষ কুমার চক্রবর্তী।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/wzCs8Bh
https://ift.tt/lKyNuXV
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/wzCs8Bh
https://ift.tt/lKyNuXV
Comments
Post a Comment