Balochistan Floods: বন্যায় ভেঙে পড়েছে বাড়ি, পরিবার নিয়ে রাস্তায় Coke Studio-খ্যাত গায়ক
Coke Studio-তে ওয়াহাব আলি বাগতির 'কানা ইয়ারি'-গানটা মন কেড়েছে বহু সঙ্গীতানুরাগীর। কোক স্টুডিওতে দীর্ঘদিন ১ নম্বরে ছিল 'কানা ইয়ারি' গানটি। আবার কোক স্টুডিওর হাত ধরেই লাইমলাইটে আসেন বালুচিস্তানের গায়ক ওয়াহাব আলি বাগতি। গায়ক হিসাবে ছিলেন চর্চায়। সম্প্রতি, ঘর হারিয়ে সেই গায়ক ওয়াহাবই ফের আলোচনায় উঠে এসেছেন। বালুচিস্তানের বন্যা কেড়ে নিয়েছে শিল্পীর মাটির বাড়ি। এই মুহূর্তে পরিবার নিয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে ওয়াহাবকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গায়কের পরিবার নিয়ে রাস্তায় বাস করার ছবি।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/6rTIwEf
https://ift.tt/fk3U5pP
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/6rTIwEf
https://ift.tt/fk3U5pP
Comments
Post a Comment