Anne Heche : ভয়াবহ দুর্ঘটনা, ঝলসে গেলেন প্রিয়াঙ্কার হলিউডের বন্ধু, প্রকাশ্যে CCTV ফুটেজ

গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হলিউড অভিনেত্রী তথা প্রিয়াঙ্কা চোপড়ার সহ অভিনেত্রী অ্যানে হেচে। ৫ অগস্ট, আমেরিকার লস অ্যাঞ্জেলসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন মার্কিন তারকা। দুর্ঘটনার পরেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে। আপাতত হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অ্যানে হেচে। ICU-তে রাখা হয়েছে অভিনেত্রীকে। দুর্ঘটনায় তাঁর শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। 'সিক্স ডে'জ সেভেন নাইটস', 'ডনি ব্রাস্কো', 'ওয়াগ দ্যা ডগ', 'আই নো ওয়াট ইউ ডিড লাস্ট সামার'-এর মতো হলিউডের ছবিতে নজর কেড়েছেন অ্যানে হেচে। 'কোয়ান্টিকো' সিরিজে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় করেছেন অ্যানে হেচে।      

from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/4uqzTkJ
https://ift.tt/DEOzIkq

Comments

Popular posts from this blog

Satyajit Ray-Tarini khuro: 'গল্প বলে তাড়িণী খুড়ো', সত্যজিৎ সৃষ্ট আইকনিক চরিত্রে পরেশ রাওয়াল

Tollywood: গরমে নাজেহাল শহরবাসী, বন্ধ হল আউটডোর শ্যুটিং, জারি নয়া নিয়ম...