Amitabh Bachchan : 'বিগ-বি ভগবান'! ৬০ লক্ষ খরচে বাড়িতে অমিতাভের মূর্তি বসালেন এই দম্পতি
তিনি শাহেনশা। দুনিয়ার কোণায় কোণায় ছড়িয়ে তাঁর ভক্ত। ফের একবার মিলল এমনই নজির। সম্প্রতি এক প্রবাসী ভারতীয় দম্পতি মহা ধুমধাম করে বাড়িতে বিগ বির মূর্তি বসালেন। আর তার জন্য খরচ হয়েছে ৬০ লক্ষ টাকা। ছবি নেট দুনিয়ায় ভাইরাল (Viral) হতেই মুখ হা নেটিজেনদের। কারা সেই দম্পতি? নিউ জার্সির এডিসন শহরের বাসিন্দা রিঙ্কু শেঠ ও গোপী শেঠ। তাঁদের দাবি, জীবনের প্রতিটি চড়াই-উতরাইয়ে বলিউডের ‘অ্যাংরি ইয়ংম্যান’ জড়িয়ে। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) তাঁদের কাছে দেবতার সমান। তাই বাড়ির সামনে বিশাল কাঁচের বাক্সে প্রতিষ্ঠা করেই ফেললেন তাঁর মূর্তি। শুধু তাই নয়। তাঁরা সোশ্যাল মিডিয়ায় (Social Media) ‘বিগ বি এক্সটেন্ডেড গ্রুপ’ নামক একটি ওয়েবসাইটও চালান।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/6GU4uMw
https://ift.tt/s8gedm9
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/6GU4uMw
https://ift.tt/s8gedm9
Comments
Post a Comment