Alia Bhatt : বেবি বাম্প নিয়েই রণবীরের সঙ্গে 'ব্রহ্মাস্ত্র'র প্রচারে অন্তঃসত্ত্বা আলিয়া

'শামসেরা' বক্স অফিসে সেভাবে সারা ফেলতে পারেনি, তবে তাতে কী! আপাতত আলিয়ার সঙ্গে প্রথম ছবি 'ব্রহ্মাস্ত্র'-র প্রচার আর হবু সন্তানের অপেক্ষায় দিন গোনা, এভাবেই কাটছে 'কাপুর নন্দন' রণবীরের। বাবা হতে চলেছেন তিনি, এর থেকে খুশির খবর আর কীই বা হতে পারে! শনিবার অন্তঃসত্ত্বা স্ত্রী আলিয়াকে সঙ্গে নিয়েই 'ব্রহ্মাস্ত্র'র প্রচারে গিয়েছিলেন রণবীর কাপুর। এদিন বেবি বাম্প ঢাকতে ঢিলেঢালা পোশাক নয়, বাদামি রঙের টাইট ফিট র‍্যাপ ড্রেস পরেছিলেন আলিয়া। যেখানে আলিয়ার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। দিব্যি হাসিখুশি চেহারায় ক্যামেরার সামনে পোজ দেন আলিয়া। তারপর ডেকে নেন রণবীরকেও। পাপারাৎজির সোশ্যাল মিডিয়া এই ভিডিয়ো উঠে আসতেই তা ছড়িয়ে পড়ে।

from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/U1zEu8Q
https://ift.tt/DEOzIkq

Comments

Popular posts from this blog

Satyajit Ray-Tarini khuro: 'গল্প বলে তাড়িণী খুড়ো', সত্যজিৎ সৃষ্ট আইকনিক চরিত্রে পরেশ রাওয়াল

Tollywood: গরমে নাজেহাল শহরবাসী, বন্ধ হল আউটডোর শ্যুটিং, জারি নয়া নিয়ম...