Akshay Kumar: পরপর ৩ ছবি ফ্লপ, মুখ বাঁচাতে OTT-তে অক্ষয়!
'বচ্চন পান্ডে', 'সম্রাট পৃথ্বীরাজ', 'রক্ষা বন্ধন'-এর মতো একের পর এক ছবির মুক্তি। অথচ অক্ষয় কুমারের এই সবকটি ছবিই বক্স অফিসে চূড়ান্ত বিফল। যদিও অক্ষয়ের আগামী ছবি 'কাটপুতুলি' মুক্তি পাচ্ছে OTT-তে। শনিবার এখবর সামনে আসার পরই তীব্র ট্রোলের মুখে আক্কি। শনিবার মুক্তি পেয়েছে 'কাটপুতুলি'র ট্রেলার। যেটি কিনা ২ সেপ্টেম্বর ডিজনি + হটস্টারে মুক্তি পাবে। এরপরেই নেট নাগরিকদের কটাক্ষ 'আবারও একটি ছবি, একটু তো থামুন...' কারোর কথায়, 'অক্ষয় স্যারের উচিত এবার OTT-তেই ছবি রিলিজ করা।'
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/i6LJezn
https://ift.tt/LTl6B7r
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/i6LJezn
https://ift.tt/LTl6B7r
Comments
Post a Comment