Aamir Khan : লাল সিং ফ্লপের হতাশায় দাঁড়ি, আমিরকে দেখে স্তম্ভিত ভক্ত
বেশকিছুদিন ধরেই বিভিন্ন কারণে পেজ থ্রি-র শিরোনামে রয়েছেন আমির খান। সম্প্রতি, মুক্তি পাওয়া আমিরের 'লাল সিং চাড্ডা' দেশের বাজারে মুখ থুবড়ে পড়েছে। ১৮০কোটির এই ছবি দেশীয় বক্স অফিসে কোনওরকমে ৬০ কোটির চৌকাট পার করেছে। ছবিটি এরপরে আরও ব্য়বসা করলেও এটি নূন্যতম ১০০ কোটির লোকসানে চলছে বলে খবর। যেটা আমির খানের এই দীর্ঘ কেরিয়ারে ঘটেছে বলে মনে হয় না। ছবি মুক্তির আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় বয়কট 'লাল সিং চাড্ডা' ট্রেন্ডিং ছিল। সেটাই আমিরের এই ছবি বিফল হওয়ার অন্যতম কারণ মনে করা হচ্ছে। এমনকি আমিরের অন্যতম বিফল ছবি 'ঠগস অব হিন্দুস্তান'-এর এতটা করুণ পরিণতি হয়নি।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/HQb0wNB
https://ift.tt/We4DAKy
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/HQb0wNB
https://ift.tt/We4DAKy
Comments
Post a Comment