75th Independenc Day : স্বাধীনতা সংগ্রামে অগ্নিগর্ভ বাংলা, সেই 'বারুদ ও আদালত'-এর গল্প বলবেন পরমব্রত
স্বাধীনতার ৭৫ বছর পার। এদেশের স্বাধীনতা বহু বাঙালির রক্তে রাঙা। সেসময় দেশকে স্বাধীন করতে এই বাংলার মাটিও হয়ে উঠেছিল অগ্নিগর্ভ, বাংলার আকাশে তখন বারুদের গন্ধ। যাঁর আঁচ পৌঁছেছিল আদালত পর্যন্ত। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের এই ইতিহাসে নেতাজী সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, প্রফুল্ল চাকী, ক্ষুদিরাম বসু, ঋষি অরবিন্দ, বারীন ঘোষ, শ্রীশচন্দ্র ঘোষ, কানাইলাল দত্ত, সত্যেন বসু, বিনয়, বাদল, দীনেশ সহ আরও অনেক নাম ওতোপ্রোতভাবে জড়িত। তবে এই সংগ্রামের বহু কথাই এখনও অনেকের অজানা। তেমনই কিছু অজানা গল্প নিয়েই এবার ছবি বানাতে চলেছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। ছবির নাম 'বারুদ ও আদালত'।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/0L9EAXT
https://ift.tt/LfSK7bt
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/0L9EAXT
https://ift.tt/LfSK7bt
Comments
Post a Comment