Nirmala Mishra Passes Away: ‘নির্মলাদির সঙ্গে আমার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক’, শিল্পীর প্রয়াণে শোকাহত মমতা
শোকবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘বিশিষ্ট সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি গভীর রাতে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘ কয়েক দশক ধরে কণ্ঠের জাদুতে তিনি শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। তাঁর গাওয়া এই বাংলার মাটিতে, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, ও তোতা পাখি রে-র মতো অজস্র কালজয়ী গান আজও শ্রোতাদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। আধুনিক, নজরুলগীতি, শ্যামাসঙ্গীত, দেশাত্মবোধক, লোকগীতি ছাড়াও বহু ছায়াছবিতে তিনি গান গেয়েছেন’।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/C2ZWSiI
https://ift.tt/3SbBCmO
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/C2ZWSiI
https://ift.tt/3SbBCmO
Comments
Post a Comment