প্রচারে বেরিয়ে কুলোতে সরষে বাছাই, ধামসা মাদলের তালে পা মেলালেন Sayantika
সত্যিই শেখার কোনও শেষ নেই। শিখতে চান সায়ন্তিকাও। রাঢ় বাংলার মানুষের সঙ্গে মিলেমিশে তাঁদের দৈনন্দিন জীবনের অনেক কিছুই শিখে নিতে চান বাঁকুড়ার তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি শিখে নিতে চান রাঢ় বাঁকুড়ার মানুষের শিরা ও ধমনিতে বয়ে চলা আদিবাসী সংস্কৃতির ধরন-ধারণ। সায়ন্তিকার ভোট প্রচারে সেই ছবিই উঠে এল। কখনো তিনি গ্রামের গৃহবধূর হাত থেকে কুলো নিয়ে সরষে বাছাই করলেন। কখনও আবার ধামসা মাদলের তালে কখনো আদিবাসী মহিলাদের সঙ্গে কোমর দোলালেন।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/3lvgijO
https://ift.tt/eA8V8J
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/3lvgijO
https://ift.tt/eA8V8J
Comments
Post a Comment