মন খারাপের ওষুধ মানে গান। আবার খুশি মনে গান হৃদয়ে নতুন ছন্দে দোলা দেয়। তবে অবশ্যই সেই গানের সুর, কন্ঠ মর্মস্পর্শী হতে হয়। সেই রকমই একটি গান 'সঞ্চারী', যা সম্প্রতি প্রায়শই শোনা যাচ্ছে ইউটিউবে। গানটি তমাল সেন পরচালিত, অম্বরীশ মজুমদারের কাহিনী 'দুই শালিক' নামের একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে ব্যবহার হয়েছে। ছবিটিতে অনন্যা চট্টোপাধ্যায় ও রজতাভ দত্তের মত পথিতযশা শিল্পীরা অভিনয় করেছেন। দুজন মানুষ কীভাবে নিজেদের সীমাবদ্ধতাকে পেরিয়েও ভালোবাসার স্বপ্ন দেখতে পারে তাই নিয়েই ছবির গল্প। বৃহস্পতিবার ছবির 'সঞ্চারী' গানটি এবার একক ভাবে কথা সহ অ্যালবাম আকারে আত্মপ্রকাশ করেছে। from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/3eVGReB https://ift.tt/eA8V8J